বুধবার, ২৪ Jun ২০২৬, ১১:২১ অপরাহ্ন

সংবাদ শিরোনাম
সিদ্ধিরগঞ্জে তিতাসের নাটকীয় অভিযানের আগেই অবৈধ গ্রাহকরা খুলে রাখে রাইজার গত ৭বছরেও তিতাসের অভিযান হয়নি সিদ্ধিরগঞ্জের মজিববাগ ও আলামিন নগরে, লক্ষ লক্ষ টাকা লোপাট বাজেটে গরীবের উপর করের বোঝা চাপাবেন না: বাংলাদেশ ন্যাপ সিদ্ধিরগঞ্জের স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে মিলাদ ও দোয়া অকিল ভূইয়ার উপর হামলায় নিন্দা ও শাস্তির দাবি জিয়া মঞ্চের আহবায়ক নাছিরের পুলিশের তৎপরতায় এবার ঈদে সিদ্ধিরগঞ্জে কোন অপ্রীতিকর ঘটনা ঘটেনি : ওসি সিদ্ধিরগঞ্জ নারায়ণগঞ্জে ‘পুলিশ-ম্যাজিস্ট্রেসি কনফারেন্স’ অনুষ্ঠিত জনস্বার্থে বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত বাতিল করুন : বাংলাদেশ ন্যাপ সিদ্ধিরগঞ্জে চাঁদাদাবি, হত্যার হুমকি ও জমি দখলের চেষ্টার অভিযোগে সংবাদ সম্মেলন অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি ও বিক্রি: ফতুল্লার সুন্দরবন রেস্তোরাঁর মালিক গ্রেপ্তার

ফিলিস্তিনিদের উপর হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল

 

আবু কাওছার

ফিলিস্তিনিদের ওপর ইসরাইলি বাহিনীর বর্বরোচিত হামলার প্রতিবাদে রূপগঞ্জের বিভিন্ন স্থানে মুসুল্লিরা বিক্ষোভ মিছিল বের করেছে। ২১মার্চ শুক্রবার বাদ জুমা তারাবো পৌরসভার বরপা জামে মসজিদ ও রূপগঞ্জ আলোর কাফেলা ইসলামী যুবসংঘের উদ্যোগে পৃথক পৃথক এ মিছিল বের করা হয়।
বরপা সুতালড়া, আড়িয়াবো ও ঢাকা- সিলেট মহাসড়ক প্রদক্ষিণ করে বরপা মহজমপুর সড়কের পাশে খেলার মাঠে ও রূপগঞ্জ-ডেমা সড়কের রূপগঞ্জ থানা ভবনের পাশে তারা এ সমাবেশ করে।

সমাবেশে বক্তব্য রাখেন যুবদল নেতা হাজী আবু মোহাম্মদ মাসুম, রূপগঞ্জ বাইতুন নূর জামে মসজিদের ইমাম মাওলানা মোছলে উদ্দিন সালেহী, বরপা কেন্দ্রীয় শাহী মসজিদের ইমাম ও খতিব হাফেজ মাওলানা মোঃ ফয়সাল আবদুল্লাাহ, মুফতি জুলফিকার মাহমুদী বাহুবলী, মুফতি রিদওয়ানুল হক সিরাজী, মুফতি বায়েজিদ আহম্মেদ, মুফতি হাবিবুল্লাহ, মুফতি আহমদুল্লাহ হেলালী, বরপা গ্রামের মুসুল্লি জসিম ভুঁইয়া, পনির ভুঁইয়া, তাহমিদ হাসান ভুঁইয়া, হামিম ভুঁইয়া, আবু সাঈদ ভুঁইয়া ও কবির শিকদার পমুখ।

সমাবেশে বক্তারা বলেন, ইসরায়েল ঘুমন্ত অবস্থায় মানুষকে হত্যা করছে। বাদ যাচ্ছে না শিশু ও নারী। বর্বরোচিত হামলা বন্ধে জাতিসংঘ ও আইসিসহ সব আন্তর্জাতিক সংস্থাকে কার্যকরী পদক্ষেপ নিতে হবে। ইসরায়েলের সকল পণ্য বর্জন করতে হবে।

সকলকে ফিলিস্তিনিদের পাশে থেকে তাদেরকে সহযোগিতা করতে হবে। ইসরায়েলের বিরুদ্ধে বিশ্বের সকল মুসলিম দেশকে ঐক্যবদ্ধ হয়ে প্রতিবাদ করতে হবে।
পরে বর্ণবাদী ইসরায়েলের কবল থেকে ফিলিস্তিনিদের মুক্তির জন্য বিশেষ মোনাজাত করা হয়।

সংবাদটি শেয়ার করুন :

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত