শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ০৭:২১ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম
দেশত্যাগে নিষেধাজ্ঞা চার সিটি করপোরেশন কর্মকর্তা জুলাই অভ্যুত্থান অন্যয়ের বিরুদ্ধে সংগ্রামের প্রেরনা : ন্যাপ সিদ্ধিরগঞ্জে নিজ জমিতে নির্মাণকাজে বাধা, থানায় অভিযোগ দায়ের গ্যাস সংকট স্বাভাবিক করতে কার্যকরী ব্যবস্থা গ্রহন করুন :ন্যাপ চেয়ারম্যান প্রার্থী তানজিরুল ইসলাম বিতারা ইউনিয়ন কে একটি আদর্শ ইউনিয়ন হিসেবে গড়ে তুলতে চান আর্জেন্টিনা কে ১-০ গোলে পরাজিত করে চ্যাম্পিয়ন স্পেন মানবাধিকার প্রতিষ্ঠায় আইএইচআরসি ট্রাস্টের নারায়ণগঞ্জ জেলা আংশিক কমিটি ঘোষণা বাংলাদেশ ফিজিওথেরাপি এসোসিয়েশন এর ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক নির্বাচিত হয়েছে ডা: তামজিদ জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ প্রধান শিক্ষক বি. আর বিলকিসকে ফুলেল শুভেচ্ছা রূপগঞ্জ থানার এএসআই অজয় কুমারের বিরুদ্ধে অবৈধভাবে অর্থ আদায়ের অভিযোগ

সাংবাদিকের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করায় সিদ্ধিরগঞ্জ সাংবাদিক ক্লাবের নিন্দা

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে নিহত মাছ ব্যবসায়ী মো. মিলন হত্যা মামলায় এনটিভি ও দৈনিক মানবজমিন পত্রিকার নারায়ণগঞ্জ প্রতিনিধি বিল্লাল হোসনে রবিন এবং সিদ্ধিরগঞ্জ থানা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ও দৈনিক ভোরের কাগজ পত্রিকার সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি ফরহাদ হোসাইন নামে দুইজন সাংবাদিককেও আসামী করা হয়েছে। একই মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, সাবেক সড়ক ও পরিবহমন্ত্রী ওবায়দুল কাদেরসহ ৬২ জনকে আাসামী করা হয়। নিহত মিলনের স্ত্রী মোসাম্মাৎ শাহনাজ বেগম বাদী হয়ে রবিবার দিবাগত রাতে সিদ্ধিরগঞ্জ থানায় এ মামলাটি দায়ের করেন। এ মামলায় দুই সাংবাদিককে হত্যা মামলায় আসামী করায় তীব্র নিন্দা ও ক্ষোভ জানিয়েছেন সিদ্ধিরগঞ্জ সাংবাদিক ক্লাবের সভাপতি,  সাধারণ সম্পাদক ও অর্থ সম্পাদক সহ সকল সদস্যবৃন্দ। তারা অবিলম্বে দুই গণমাধ্যমকর্মীর বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহারের দাবি জানান। প্রেস ক্লাবের নেতৃবৃন্দরা বলেন, পূর্বের ন্যায় গণমাধ্যমকর্মীদের উপর হয়রানি অব্যাহত রয়েছে। যা কোনভাবেই কাম্য নয়। সাংবাদিকদের নামে মামলা দায়ের করা হলে স্বাধীন সাংবাদিকতার ক্ষেত্রে চরম বাধা সৃষ্টি হবে।

সংবাদটি শেয়ার করুন :

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত