বৃহস্পতিবার, ১১ Jun ২০২৬, ০৬:১১ অপরাহ্ন

সংবাদ শিরোনাম
গত ৭বছরেও তিতাসের অভিযান হয়নি সিদ্ধিরগঞ্জের মজিববাগ ও আলামিন নগরে, লক্ষ লক্ষ টাকা লোপাট বাজেটে গরীবের উপর করের বোঝা চাপাবেন না: বাংলাদেশ ন্যাপ সিদ্ধিরগঞ্জের স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে মিলাদ ও দোয়া অকিল ভূইয়ার উপর হামলায় নিন্দা ও শাস্তির দাবি জিয়া মঞ্চের আহবায়ক নাছিরের পুলিশের তৎপরতায় এবার ঈদে সিদ্ধিরগঞ্জে কোন অপ্রীতিকর ঘটনা ঘটেনি : ওসি সিদ্ধিরগঞ্জ নারায়ণগঞ্জে ‘পুলিশ-ম্যাজিস্ট্রেসি কনফারেন্স’ অনুষ্ঠিত জনস্বার্থে বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত বাতিল করুন : বাংলাদেশ ন্যাপ সিদ্ধিরগঞ্জে চাঁদাদাবি, হত্যার হুমকি ও জমি দখলের চেষ্টার অভিযোগে সংবাদ সম্মেলন অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি ও বিক্রি: ফতুল্লার সুন্দরবন রেস্তোরাঁর মালিক গ্রেপ্তার ঈদের শুভেচ্ছা জানিয়েছেন অধ্যাপক মামুন মাহমুদ

গত ৭বছরেও তিতাসের অভিযান হয়নি সিদ্ধিরগঞ্জের মজিববাগ ও আলামিন নগরে, লক্ষ লক্ষ টাকা লোপাট

সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি : নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের নাসিক ১নং ওয়ার্ড বাতেনপাড়া মজিববাগ ও আলামিন নগর এলাকায় গত ৭ বছরেও অভিযান হয়নি নারায়ণগঞ্জ তিতাস গ্যাসের।

জানা যায়, সিদ্ধিরগঞ্জের নাসিক ১নং ওয়ার্ড মজিববাগ ও আলামিন নগর এলাকায় দীর্ঘ ৭ বছর পার হলেও অবৈধ গ্যাস সংযোগকারীদের বিরুদ্ধে কোন ধরনের অভিযান চালাননি নারায়ণগঞ্জ তিতাস গ্যাস কর্তৃপক্ষ। উক্ত এলাকাতে হাজার হাজার বাড়িঘর রয়েছে। বেশিরভাগ ভবনেই রয়েছে অবৈধ গ্যাস সংযোগ। এসব অবৈধ গ্যাস সংযোগকারীদের কাছ থেকে উক্ত এলাকার দালালরা তিতাস কর্মকর্তাদের কথা বলে মাসে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিচ্ছে।

এলাকাবাসী জানায়, মজিববাগ ও আলামিন নগর এলাকায় অসংখ্য বহুতল ভবন রয়েছে। এসব ভবনে অবৈধ গ্যাস সংযোগ দিয়েছে একটি চক্র। তারা নারায়ণগঞ্জ তিতাস গ্যাস কর্তৃপক্ষের কথা বলে প্রতিমাসে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিচ্ছে। এতে করে সরকার প্রতিমাসে লক্ষ লক্ষ টাকার রাজস্ব হারাচ্ছে। শুধু তাই নয় দালাল চক্রটি এসব অবৈধ সংযোগ দিয়ে আঙ্গুল ফুলে কলা গাছ হয়েছে। এই এলাকায় অনেক বছর যাবত তিতাসের অভিযান না থাকায় অবৈধ গ্যাস সংযোগের ছড়াছড়ি চলছে। তিতাস গ্যাস কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করে এলাকাবাসী বলেন উক্ত এলাকায় অভিযান চালিয়ে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন সহ যারা অবৈধ গ্যাস সংযোগ দিয়েছে তাদের আইনের আওতায় আনার দাবি জানাচ্ছি।

স্বরজমিনে গিয়ে দেখা যায়, আলামিন নগর ও মজিববাগ এলাকায় অসংখ্য বহুতল ভবন গড়ে উঠেছে। এসব বহুতল ভবনে বেশিরভাগ অবৈধ গ্যাস সংযোগ রয়েছে। সরকার প্রতিমাসে অবৈধ গ্যাস থেকে লক্ষ লক্ষ টাকার রাজস্ব হারাচ্ছে। দালাল চক্র এ এলাকাটির পুরো অবৈধ গ্যাস সংযোগ নিয়ন্ত্রণ করছে।

নারায়ণগঞ্জ তিতাসের কয়েকজন কর্মকর্তা বলেন, সিদ্ধিরগঞ্জের ১নং ওয়ার্ড মজিব বাগ ও আলামিন নগর এলাকায় দ্রুত অভিযান চালানো হবে। অবৈধ গ্যাস সংযোগকারীদের কোন ধরনের ছাড় দেওয়া হবে না। এইসব অবৈধ গ্যাস ব্যবহারকারী ও যারা এইসব অবৈধ গ্যাস সংযোগ দিয়েছেন তাদের নাম ঠিকানা নিয়ে মামলা করা হবে।

সংবাদটি শেয়ার করুন :

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত