রবিবার, ০৭ Jun ২০২৬, ১১:৪৪ অপরাহ্ন
সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি : ২৪শের গণঅভ্যুত্থানের পর দেশে হত্যা, চুরি, ছিনতাই, মাদক ব্যবসা, চাঁদাবাজি ও কিশোর গ্যাংয়ের তৎপরতায় অতিষ্ঠ ছিল দেশের মানুষ। এসব অপরাধীদের লাগাম টেনে ধরতে হিমশিম খাচ্ছিল আইনশৃঙ্খলা বাহিনী। আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতায় অপরাধের প্রবণতা কিছুটা কমতে শুরু করেছে। তার ব্যতিক্রম ছিলনা নারায়ণগঞ্জ জেলাও। নারায়ণগঞ্জকে ক্রাইম জোন বলা হয়। তারমধ্যে সিদ্ধিরগঞ্জ থানা এলাকায় অপরাধীদের তৎপরতা ছিলো চোঁখে পড়ার মত। এমদাদুল হক সিদ্ধিরগঞ্জ থানায় অফিসার ইনচার্জ হিসেবে যোগদান করার পর থেকে পুলিশ সদস্যদের মনোবল ও সাহস বৃদ্ধি করার জন্য নিয়েছেন নানা পদক্ষেপ। অপরাধীদের লাগাম টেনে ধরে ইতিমধ্যেই আলোচনায় এসেছেন মোহাম্মদ এমদাদুল হক। ঈদুল আজহা উপলক্ষে এমদাদুল হকের দক্ষতা ও আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতায় এবং তাদের অপরাধ দমনের বিভিন্ন কৌশলের কারনে সিদ্ধিরগঞ্জ থানা এলাকায় কোন ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটেনি। সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি বলেন, এবারের ঈদুল আযহা সিদ্ধিরগঞ্জবাসী নিরাপদ ভাবে পালন করতে পেরেছে। কোন গরুর হাটে চুরি, ছিনতাই, ডাকাতি ও চাঁদাবাজির ঘটনা ঘটেনি। শুধু তাই নয়, সিদ্ধিরগঞ্জ থানা এলাকায় কোন ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটেনি। আমার পুলিশ সদস্যরা থানা এলাকার বিভিন্ন পাড়ায়-মহল্লায় টহল বৃদ্ধি করাসহ সর্বদা তৎপর থাকায় অপরাধীরা কোন ধরনের অপরাধ করতে সাহস পায়নি। আমরা প্রতিদিন অভিযান চালিয়েছি এবং অপরাধীদের গ্রেপ্তার করে আইনের আওতায় এনেছি।
আমি যতদিন দায়িত্বে আছি সিদ্ধিরগঞ্জবাসীকে আইনি সেবা প্রদান করে যাব এবং কোন অপরাধীকে ছাড় দেওয়া হবে না। অপরাধী যেই হোক তাকে আইনের আওতায় আসতে হবে।
অপরাধীদের বিষয়ে তথ্য দিয়ে পুলিশকে সহযোগিতার জন্য এলাকাবাসীর প্রতি আহ্বান জানান এমদাদুল হক।
নারায়ণগঞ্জ পুলিশ সুপারের প্রশংসা করে মোহাম্মদ এমদাদুল হক আরো বলেন, নারায়ণগঞ্জ পুলিশ সুপার স্যারের দিকনির্দেশনায় আমরা সবসময় অপরাধীদের বিরুদ্ধে কাজ করে যাচ্ছি। স্যারের নির্দেশনায় থানা এলাকা
থেকে সকল অপরাধ নির্মূল করব ইনশাল্লাহ।
এদিকে এলাকাবাসী জানায়, এবারের ঈদ স্বাচ্ছন্দভাবে পালন করেছে সিদ্ধিরগঞ্জের মানুষ। সিদ্ধিরগঞ্জ থানা পুলিশের তৎপরতায় এলাকায় কোন ধরনের অপরাধমূলক কর্মকাণ্ড ঘটেনি। আমরা সিদ্ধিরগঞ্জবাসী সিদ্ধিরগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ এমদাদুল হক কে ধন্যবাদ জানাচ্ছি।