সোমবার, ২০ Jul ২০২৬, ০৮:১১ অপরাহ্ন

সংবাদ শিরোনাম
মানবাধিকার প্রতিষ্ঠায় আইএইচআরসি ট্রাস্টের নারায়ণগঞ্জ জেলা আংশিক কমিটি ঘোষণা বাংলাদেশ ফিজিওথেরাপি এসোসিয়েশন এর ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক নির্বাচিত হয়েছে ডা: তামজিদ জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ প্রধান শিক্ষক বি. আর বিলকিসকে ফুলেল শুভেচ্ছা রূপগঞ্জ থানার এএসআই অজয় কুমারের বিরুদ্ধে অবৈধভাবে অর্থ আদায়ের অভিযোগ পণ্যবাহী গাড়ি থেকে তেল, চিনি ও রড ডাকাতি বন্ধের দাবিতে নারায়ণগঞ্জ জেলা ট্রান্সপোর্ট মালিকদের মানববন্ধন রথযাত্রায় নিরাপত্তা দিতে নেতাকর্মীদের মামুন মাহমুদের নির্দেশ নারায়ণগঞ্জে ব্যবসায়ীকে হুমকির অভিযোগে যুবদল নেতা সাহেদ কে শোকজ জমিরউদ্দিন সরকারের মৃত্যু কালের সমাপ্তি : বাংলাদেশ ন্যাপ সুইজারল্যান্ড কে হারিয়ে সেমিফাইনালে আর্জেন্টিনা রূপগঞ্জ উপজেলা প্রেসক্লাবের বার্ষিক আনন্দভ্রমণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান

সিদ্ধিরগঞ্জে চাঁদাদাবি, হত্যার হুমকি ও জমি দখলের চেষ্টার অভিযোগে সংবাদ সম্মেলন

সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি: সিদ্ধিরগঞ্জে আব্দুস সাত্তার ও তার সহযোগীদের বিরুদ্ধে চাঁদা দাবি, জমি দখলের চেষ্টা এবং হামলার অভিযোগ এনে সংবাদ সম্মেলন করেছেন জমির মালিকরা।

বুধবার (৩রা জুন) দুপুরে সাইনবোর্ড এলাকার সিদ্ধিরগঞ্জ ট্রেড সেন্টারের একটি কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন জমির মালিকদের পক্ষে আবু সায়িদ।

লিখিত বক্তব্যে অভিযোগ করা হয়, সিদ্ধিরগঞ্জের সাইনবোর্ড এলাকার খোর্দ ঘোষপাড়া মৌজায় তাদের মালিকানাধীন প্রায় ৮২ দশমিক ১৭ শতাংশ জমি দীর্ঘদিন ধরে ভোগদখলে রয়েছে। সেখানে একটি মসজিদ নির্মাণের পরিকল্পনাও রয়েছে। কয়েক বছর আগে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক ও নারায়ণগঞ্জ লিংক রোড প্রশস্তকরণ প্রকল্পের কারণে আব্দুস সাত্তারের পরিচালিত একটি ফিলিং স্টেশন উচ্ছেদ হলে মানবিক কারণে তার কিছু যন্ত্রপাতি সাময়িকভাবে তাদের জমিতে রাখার অনুমতি দেওয়া হয়।

তাদের দাবি, পরবর্তীতে যন্ত্রপাতি সরিয়ে নিতে বলা হলে আব্দুস সাত্তার নানা টালবাহানা শুরু করেন এবং একপর্যায়ে ওই জমির মালিকানা দাবি করেন। এরপর থেকে তিনি ও তার সহযোগীরা বিভিন্নভাবে জমি দখলের চেষ্টা, ভয়ভীতি প্রদর্শন এবং হুমকি দিয়ে আসছেন।

সংবাদ সম্মেলনে আরও অভিযোগ করা হয়, গত ২৭ মে জমিতে কাজ করতে গেলে আব্দুস সাত্তার ও তার সহযোগীরা হামলা চালায়। এ সময় সাত্তার তার সাথে থাকা অস্ত্র প্রদর্শন করে গুলি করে হত্যার হুমকি দেয় এবং জমিতে কাজ চালিয়ে যেতে হলে দুই কোটি টাকা চাঁদা দাবি করা হয়। হামলায় কয়েকজন আহত হন এবং টিন দিয়ে নির্মিত সীমানা প্রাচীর ভাঙচুর করা হয় বলেও অভিযোগ করেন তারা।

এ ঘটনায় সিদ্ধিরগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে বলে জানান জমির মালিকরা।

সংবাদ সম্মেলনে স্থানীয় জনপ্রতিনিধি ও সাবেক কাউন্সিলর ইকবাল হোসেনকে জড়িয়ে অপপ্রচারেরও নিন্দা ও প্রতিবাদ জানানো হয়।
এ সময় জমির মালিকরা প্রশাসনের হস্তক্ষেপ কামনা করে অভিযোগের সুষ্ঠু তদন্ত এবং তাদের জানমাল ও সম্পত্তির নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানান।

সংবাদটি শেয়ার করুন :

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত