সোমবার, ২২ Jun ২০২৬, ০২:৫০ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম
সিদ্ধিরগঞ্জে তিতাসের নাটকীয় অভিযানের আগেই অবৈধ গ্রাহকরা খুলে রাখে রাইজার গত ৭বছরেও তিতাসের অভিযান হয়নি সিদ্ধিরগঞ্জের মজিববাগ ও আলামিন নগরে, লক্ষ লক্ষ টাকা লোপাট বাজেটে গরীবের উপর করের বোঝা চাপাবেন না: বাংলাদেশ ন্যাপ সিদ্ধিরগঞ্জের স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে মিলাদ ও দোয়া অকিল ভূইয়ার উপর হামলায় নিন্দা ও শাস্তির দাবি জিয়া মঞ্চের আহবায়ক নাছিরের পুলিশের তৎপরতায় এবার ঈদে সিদ্ধিরগঞ্জে কোন অপ্রীতিকর ঘটনা ঘটেনি : ওসি সিদ্ধিরগঞ্জ নারায়ণগঞ্জে ‘পুলিশ-ম্যাজিস্ট্রেসি কনফারেন্স’ অনুষ্ঠিত জনস্বার্থে বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত বাতিল করুন : বাংলাদেশ ন্যাপ সিদ্ধিরগঞ্জে চাঁদাদাবি, হত্যার হুমকি ও জমি দখলের চেষ্টার অভিযোগে সংবাদ সম্মেলন অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি ও বিক্রি: ফতুল্লার সুন্দরবন রেস্তোরাঁর মালিক গ্রেপ্তার

আইএফআইসি ব্যাংকের সাবেক চেয়ারম্যান   লুৎফর রহমান বাদল নিজ এলাকায় ফিরেছে 

আবু কাওছার
দীর্ঘ দশ বছর স্বৈরাচার সরকারের নির্যাতন ও মামলার শিকার হয়ে দেশ ত্যাগ করেছিলেন  আইএফআইসি ব্যাংকের সাবেক  চেয়ারম্যান , এল আর গ্রুপের চেয়ারম্যান ও আরটিভির পরিচালক লুৎফর রহমান বাদল।  ৫ সেপ্টেম্বর বিকেলে তিনি তার নিজ এলাকা রূপগঞ্জ উপজেলার তারাবো আসেন।
এসময় বিভিন্ন শিল্পপতি রাজনীতিবিদ ও রূপগঞ্জের সাধারণ মানুষের ঢল নেমে আসে তারাবো খালপাড় এলাকায়। পরে লুৎফর রহমান বাদলকে গণ সংবর্ধনা দেওয়া হয়। অনেকেই আবেগ আপ্লুত হয়ে পড়েন তাকে দেখে,  মনে হয়েছিল রূপগঞ্জের সাধারণ মানুষের মাঝে স্বস্তি ফিরে এসেছে।
রূপগঞ্জের মানুষের ভালোবাসায় সিক্ত হয়ে তিনি সকলের উদ্দেশ্যে বলেন,  আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি রূপগঞ্জের মানুষের কাছে যারা আমাকে সব সময় সাহস যুগিয়েছেন।  তবে আমি কোন রাজনৈতিক পরিচয়ে আসিনি আমি বিগত সময়ে রূপগঞ্জের মানুষের সেবা করেছি আগামীতে ও রূপগঞ্জের মানুষের সেবা করে যাবো। আমি রূপগঞ্জের সন্তান হিসেবে আমার কাছে আপনাদের অনেক অধিকার রয়েছে, রূপগঞ্জের উন্নয়নে যা যা করা দরকার আমি ইনশাল্লাহ করে যাব।
 তিনি আরো বলেন আপনারা জানেন আমি ক্রিকেটের লোক আমি প্রাতিষ্ঠানিকভাবে ক্রিকেটকে একটি রূপ দিয়েছি। আমার একটি টিম লিজেন্ড অব রূপগঞ্জ নাম হয়েছে যেটা বিশ্বের দরবারে পরিচিতি লাভ করেছে। শচিন টেন্ডুলকার  আমার বন্ধু সে রূপগঞ্জে এসেছে এবং আবারো তিনি রূপগঞ্জে আসবেন।

সংবাদটি শেয়ার করুন :

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত