বৃহস্পতিবার, ২৩ Jul ২০২৬, ০৩:৩৮ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম
আর্জেন্টিনা কে ১-০ গোলে পরাজিত করে চ্যাম্পিয়ন স্পেন মানবাধিকার প্রতিষ্ঠায় আইএইচআরসি ট্রাস্টের নারায়ণগঞ্জ জেলা আংশিক কমিটি ঘোষণা বাংলাদেশ ফিজিওথেরাপি এসোসিয়েশন এর ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক নির্বাচিত হয়েছে ডা: তামজিদ জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ প্রধান শিক্ষক বি. আর বিলকিসকে ফুলেল শুভেচ্ছা রূপগঞ্জ থানার এএসআই অজয় কুমারের বিরুদ্ধে অবৈধভাবে অর্থ আদায়ের অভিযোগ পণ্যবাহী গাড়ি থেকে তেল, চিনি ও রড ডাকাতি বন্ধের দাবিতে নারায়ণগঞ্জ জেলা ট্রান্সপোর্ট মালিকদের মানববন্ধন রথযাত্রায় নিরাপত্তা দিতে নেতাকর্মীদের মামুন মাহমুদের নির্দেশ নারায়ণগঞ্জে ব্যবসায়ীকে হুমকির অভিযোগে যুবদল নেতা সাহেদ কে শোকজ জমিরউদ্দিন সরকারের মৃত্যু কালের সমাপ্তি : বাংলাদেশ ন্যাপ সুইজারল্যান্ড কে হারিয়ে সেমিফাইনালে আর্জেন্টিনা

অকিল ভূইয়ার উপর হামলায় নিন্দা ও শাস্তির দাবি জিয়া মঞ্চের আহবায়ক নাছিরের

নারায়ণগঞ্জ জেলা পরিষদ কার্যালয়ে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের স্মরণে আয়োজিত অনুষ্ঠানে জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য অকিল উদ্দিন ভূইয়ার উপর হামলার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন সিদ্ধিরগঞ্জ থানা জিয়া মঞ্চের আহবায়ক নাছির উদ্দীন।

গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি বলেন, জেলা বিএনপি ও ফতুল্লা থানা বিএনপির সিনিয়র নেতৃবৃন্দের সামনে কতিপয় উশৃংখল ব্যক্তির বিশৃঙ্খলা সৃষ্টি এবং বর্ষীয়ান, ত্যাগী ও নির্যাতিত রাজনীতিবিদ অকিল ভূইয়া কে লাঞ্ছিত করার ঘটনা অত্যন্ত নিন্দনীয়।

তিনি বলেন, এটি শুধু অকিল ভূইয়ার উপর হামলা নয় এটা জেলা বিএনপির সাংগঠনিক শৃঙ্খলা ও ঐক্যের উপর আঘাত। তিনি এই ঘটনার সাথে জড়িত অপরাধীদের এবং ঘটনার নির্দেশদাতাদের বিরুদ্ধে দ্রুত সাংগঠনিক এবং আইনগত ব্যবস্হা গ্রহণের দাবি জানিয়েছেন।

নারায়ণগঞ্জ জেলা পরিষদের প্রশাসক,জেলা বিএনপি ও ফতুল্লা থানা বিএনপির দায়িত্বশীল নেতাদের উক্ত ঘটনার সুষ্ঠু তদন্ত করে অপরাধীদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্হা নেওয়ার দাবি জানান তিনি।

সংবাদটি শেয়ার করুন :

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত