বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০৬:৩৩ অপরাহ্ন

সংবাদ শিরোনাম
দেশত্যাগে নিষেধাজ্ঞা চার সিটি করপোরেশন কর্মকর্তা জুলাই অভ্যুত্থান অন্যয়ের বিরুদ্ধে সংগ্রামের প্রেরনা : ন্যাপ সিদ্ধিরগঞ্জে নিজ জমিতে নির্মাণকাজে বাধা, থানায় অভিযোগ দায়ের গ্যাস সংকট স্বাভাবিক করতে কার্যকরী ব্যবস্থা গ্রহন করুন :ন্যাপ চেয়ারম্যান প্রার্থী তানজিরুল ইসলাম বিতারা ইউনিয়ন কে একটি আদর্শ ইউনিয়ন হিসেবে গড়ে তুলতে চান আর্জেন্টিনা কে ১-০ গোলে পরাজিত করে চ্যাম্পিয়ন স্পেন মানবাধিকার প্রতিষ্ঠায় আইএইচআরসি ট্রাস্টের নারায়ণগঞ্জ জেলা আংশিক কমিটি ঘোষণা বাংলাদেশ ফিজিওথেরাপি এসোসিয়েশন এর ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক নির্বাচিত হয়েছে ডা: তামজিদ জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ প্রধান শিক্ষক বি. আর বিলকিসকে ফুলেল শুভেচ্ছা রূপগঞ্জ থানার এএসআই অজয় কুমারের বিরুদ্ধে অবৈধভাবে অর্থ আদায়ের অভিযোগ

রূপগঞ্জে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে র‍্যালি অনুষ্ঠিত 

 

আবু কাওছার

ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে রূপগঞ্জে  র‍্যালি অনুষ্ঠিত হয়েছে ।

শনিবার (৬ সেপ্টেম্বর)  দুপুরে উপজেলার ভূলতা এলাকায় শাহবাজ ফাউন্ডেশনের চেয়ারম্যান সৈয়দ হোসাইন শাহবাজী’র নির্দেশনায় ও শাহবাজ ফাউন্ডেশনের উদ্যোগে এ র‍্যালিটি অনুষ্ঠিত হয়।
এ সময় উপস্থিত ছিলেন, শাহবাজ ফাউন্ডেশনের রিয়াদ হোসেন , হাসান মীর,ইয়ামিন মিয়া , মো: ফেরদৌস,মারফত আলী, মকবুল হোসেন, মো: কিরনসহ অনেকে।
শনিবার ভোর থেকেই এলাকার বিভিন্ন প্রান্ত থেকে মুসল্লিরা জমায়েত হতে শুরু করেন। পরে ধর্মপ্রাণ মুসলমানদের অংশগ্রহণে এক বিশাল র‍্যালি বের হয়, যা ভূলতার প্রধান সড়ক প্রদক্ষিণ করে। র‍্যালিতে ইসলামিক পতাকা, ব্যানার, স্লোগান এবং মিলাদুন্নবী (সা.)-এর মাহাত্ম্য তুলে ধরা হয়।

শাহবাজ ফাউন্ডেশনের চেয়ারম্যান সৈয়দ হোসাইন শাহবাজী, রাসূল (সা.)-এর শিক্ষা আমাদের জীবনে ধারণ করলেই সমাজে শান্তি ও কল্যাণ প্রতিষ্ঠিত হবে। এ মহিমান্বিত দিন আমাদের জন্য অনুপ্রেরণার।

সংবাদটি শেয়ার করুন :

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত