মঙ্গলবার, ২৮ Jul ২০২৬, ০৫:৩১ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম
চেয়ারম্যান প্রার্থী তানজিরুল ইসলাম বিতারা ইউনিয়ন কে একটি আদর্শ ইউনিয়ন হিসেবে গড়ে তুলতে চান আর্জেন্টিনা কে ১-০ গোলে পরাজিত করে চ্যাম্পিয়ন স্পেন মানবাধিকার প্রতিষ্ঠায় আইএইচআরসি ট্রাস্টের নারায়ণগঞ্জ জেলা আংশিক কমিটি ঘোষণা বাংলাদেশ ফিজিওথেরাপি এসোসিয়েশন এর ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক নির্বাচিত হয়েছে ডা: তামজিদ জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ প্রধান শিক্ষক বি. আর বিলকিসকে ফুলেল শুভেচ্ছা রূপগঞ্জ থানার এএসআই অজয় কুমারের বিরুদ্ধে অবৈধভাবে অর্থ আদায়ের অভিযোগ পণ্যবাহী গাড়ি থেকে তেল, চিনি ও রড ডাকাতি বন্ধের দাবিতে নারায়ণগঞ্জ জেলা ট্রান্সপোর্ট মালিকদের মানববন্ধন রথযাত্রায় নিরাপত্তা দিতে নেতাকর্মীদের মামুন মাহমুদের নির্দেশ নারায়ণগঞ্জে ব্যবসায়ীকে হুমকির অভিযোগে যুবদল নেতা সাহেদ কে শোকজ জমিরউদ্দিন সরকারের মৃত্যু কালের সমাপ্তি : বাংলাদেশ ন্যাপ

সিদ্ধিরগঞ্জে তিতাসের নাটকীয় অভিযানের আগেই অবৈধ গ্রাহকরা খুলে রাখে রাইজার

সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি : সিদ্ধিরগঞ্জ থানাধীন নাসিক ৪নং ওয়ার্ড ভূমিপল্লী আবাসিক এলাকায় অবৈধ গ্যাস ব্যবহারকারীদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করেছেন নারায়ণগঞ্জ তিতাস গ্যাস কর্তৃপক্ষ। এ অভিযানের আগেই অবৈধ গ্যাস ব্যবহারকারীরা তাদের বহুতল ভবনের রাইজার খুলে রেখেছে। এতে করে এলাকায় সৃষ্টি হয়েছে এক চাঞ্চল্যকর পরিস্থিতি।

এলাকাবাসীর প্রশ্ন উঠেছে নারায়ণগঞ্জ তিতাস কর্তৃপক্ষ অভিযানে আসার আগেই কিভাবে অবৈধ গ্যাস সংযোগকারীরা খবর পেয়ে থাকে। বৈধ গ্যাস ব্যবহারকারীদের মধ্যে দেখা দিয়েছে ক্ষোভ।
বৃহস্পতিবার (১১ ই জুন) দুপুর ১টার পর সিদ্ধিরগঞ্জের ভূমিপল্লীতে এ অভিযান করা হয়।
নারায়ণগঞ্জ তিতাস গ্যাসের ম্যানেজার আসাদুজ্জামান আজাদের নেতৃত্বে এই অভিযান করা হয়।

ভূমিপল্লী এলাকায় বহুতল ভবন রয়েছে প্রায় দুই শতাধিক। অনেক বহুতল ভবনে অভিযানে তল্লাশি করতে দেখা যায় নাই নারায়ণগঞ্জ তিতাস গ্যাস কর্মকর্তাদের।
এলাকাবাসী জানায়, নাসিক ৪নং ওয়ার্ড ভূমিপল্লী এলাকায় বৃহস্পতিবার দুপুর একটার পর অভিযান চালায় নারায়ণগঞ্জ তিতাস গ্যাস কর্তৃপক্ষ। অভিযানের পূর্বেই অনেক বহুতল ভবনের রাইজার খুলে রাখা হয়েছে। এইসব অবৈধ গ্যাস ব্যবহারকারীদের সাথে তিতাস গ্যাসের অসাধু কর্মকর্তাদের সাথে মাসোহারার সম্পর্ক থাকায় অভিযানে আসার আগেই তারা এসব ভবনের অবৈধ গ্যাস ব্যবহারকারীদের জানিয়ে দিয়েছেন। এলাকাবাসী আরও অভিযোগ করে বলেন, ভূমিপল্লী এলাকায় অনেক বহুতল ভবনে অভিযানে যায়নি তিতাস গ্যাসের লোকজন। শুধু তাই নয়, অভিযানে থাকা সদস্যরা অবৈধ গ্যাস ব্যবহারকারীদের বাসায় গিয়ে মোটা অংকের টাকার লেনদেন করে গ্যাস লাইন না কেটে চলে আসে। বর্তমান নারায়ণগঞ্জ তিতাস গ্যাসের কর্মকর্তাদের উদাসীনতার কারণে এমনটা হচ্ছে। অভিযান চলাকালীন অবস্থায় তিতাসের কর্মকর্তারা অবৈধ সংযোগ ব্যবহারকারীদের বলে অফিসে গেলেই একটা ব্যবস্হা হবে।

ভূমিপল্লী এলাকার নাম প্রকাশ না করার শর্তে কয়েকজন বাসিন্দা জানায়, অতিরিক্ত চুলা ব্যবহার করার জন্য প্রতিমাসে নারায়ণগঞ্জ তিতাস কর্মকর্তাদের কথা বলে টাকা নেওয়া হচ্ছে। যেসব ভবন মালিকরা তিতাসকে মাসোহারা দিচ্ছে সেসব ভবনে অভিযান হচ্ছে না। আর যারা মাসোহারা দিচ্ছে না তাদের বাড়িতেই অভিযান পরিচালনা করছে তিতাস কর্তৃপক্ষ। তারা আরো বলেন, তিতাসের নাটকীয় অভিযানে এলাকাবাসী ক্ষুব্দ।

এদিকে নারায়ণগঞ্জ তিতাস গ্যাসের ম্যানেজার আসাদুজ্জামান আজাদ বলেন, আমরা দুপুরে ভূমিপল্লীতে অভিযানে এসে অনেক বহুতল ভবনের রাইজার খোলা পেয়েছি। অনেক ভবনের অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। অবৈধ গ্যাস সংযোগের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে।

সংবাদটি শেয়ার করুন :

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত