বুধবার, ১৭ Jun ২০২৬, ১১:৫৫ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম
সিদ্ধিরগঞ্জে তিতাসের নাটকীয় অভিযানের আগেই অবৈধ গ্রাহকরা খুলে রাখে রাইজার গত ৭বছরেও তিতাসের অভিযান হয়নি সিদ্ধিরগঞ্জের মজিববাগ ও আলামিন নগরে, লক্ষ লক্ষ টাকা লোপাট বাজেটে গরীবের উপর করের বোঝা চাপাবেন না: বাংলাদেশ ন্যাপ সিদ্ধিরগঞ্জের স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে মিলাদ ও দোয়া অকিল ভূইয়ার উপর হামলায় নিন্দা ও শাস্তির দাবি জিয়া মঞ্চের আহবায়ক নাছিরের পুলিশের তৎপরতায় এবার ঈদে সিদ্ধিরগঞ্জে কোন অপ্রীতিকর ঘটনা ঘটেনি : ওসি সিদ্ধিরগঞ্জ নারায়ণগঞ্জে ‘পুলিশ-ম্যাজিস্ট্রেসি কনফারেন্স’ অনুষ্ঠিত জনস্বার্থে বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত বাতিল করুন : বাংলাদেশ ন্যাপ সিদ্ধিরগঞ্জে চাঁদাদাবি, হত্যার হুমকি ও জমি দখলের চেষ্টার অভিযোগে সংবাদ সম্মেলন অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি ও বিক্রি: ফতুল্লার সুন্দরবন রেস্তোরাঁর মালিক গ্রেপ্তার

মাওলানা সৈয়দ আমজাদা আলী (রহ.)’র ১১৬ তম ফাতিহা শরীফ পালিত

 

পূর্ববঙ্গ ও আসামের বিশিষ্ট ধর্মপ্রচারক, গবেষক ও সুলেখক, ক্বদমিয়া তরিকার ইমাম, হজরতুল্লামা শাহ সুফি সৈয়দ আমজাদ আলী পাউসারী (রহ.)’র ১১৬ তম ফাতিহা শরীফ মুন্সিগঞ্জ জেলার সিরাজদি খান থানার উত্তর পাউসার গ্রামে পালিত হয়। তিনি ছিলেন, ঢাকার হজরত সৈয়দ শাহ্ আলী বোগদাদী (রহ.)’র অধঃস্তন পুরুষ এবং হজরত সৈয়দ ফতেহ আলী ওয়াইসি (রহ.)-এর বিশিষ্ট খলিফা। তিনি তৎকালীন কলকাতা আলিয়া মাদ্রাসার মুহাদ্দিস ছিলেন। তিনি, ইসলাম ধর্মতত্ত্ব ও তাসাউফ তত্ত্বের উপর ফার্সি ভাষায় একাধিক গ্রন্থ রচনা করেছেন। তন্মেধ্যে- (১) কাশফুল আসরার, (২) জুলফিকারে হায়দারি, (৩) বোরহানুল আরেফিন। অনুষ্ঠানের সদারত করেন, পীর মাওলানা সৈয়দ আ.হ. ম মাহবুব উল্লাহ আল-ক্বদমি (মা.জি.আ.)। আলোচক হিসেবে উপস্থিত ছিলেন, মাও. লুৎফর রহমান ক্বদমি, মাও. আবদুল কাদের ক্বদমি, মাও. বেলাল আহমেদ ক্বদমি, মাও. নূর আহমেদ ক্বদমি, মাও. ফয়েজ আহমেদ ক্বদমি। উপস্থিত ছিলেন, মিডিয়া ব্যক্তিত্ব মুফতী মুহাম্মাদ মাসউদ রিজভী, ন্যাশনাল আওয়ামী পার্টির মহাসচিব- গোলাম মুস্তফা ভুঁইয়া, প্রফেসর ইব্রাহীম, শিক্ষক- রুবেল, গবেষক ও সংগঠক- মুহাম্মদ কায়ছার উদ্দীন আল-মালেকী, সংগঠক- মাকছুদুল আলম, গবেষক- রাসেল আহমেদ।

সংবাদটি শেয়ার করুন :

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত