শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ০১:৩২ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম
দেশত্যাগে নিষেধাজ্ঞা চার সিটি করপোরেশন কর্মকর্তা জুলাই অভ্যুত্থান অন্যয়ের বিরুদ্ধে সংগ্রামের প্রেরনা : ন্যাপ সিদ্ধিরগঞ্জে নিজ জমিতে নির্মাণকাজে বাধা, থানায় অভিযোগ দায়ের গ্যাস সংকট স্বাভাবিক করতে কার্যকরী ব্যবস্থা গ্রহন করুন :ন্যাপ চেয়ারম্যান প্রার্থী তানজিরুল ইসলাম বিতারা ইউনিয়ন কে একটি আদর্শ ইউনিয়ন হিসেবে গড়ে তুলতে চান আর্জেন্টিনা কে ১-০ গোলে পরাজিত করে চ্যাম্পিয়ন স্পেন মানবাধিকার প্রতিষ্ঠায় আইএইচআরসি ট্রাস্টের নারায়ণগঞ্জ জেলা আংশিক কমিটি ঘোষণা বাংলাদেশ ফিজিওথেরাপি এসোসিয়েশন এর ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক নির্বাচিত হয়েছে ডা: তামজিদ জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ প্রধান শিক্ষক বি. আর বিলকিসকে ফুলেল শুভেচ্ছা রূপগঞ্জ থানার এএসআই অজয় কুমারের বিরুদ্ধে অবৈধভাবে অর্থ আদায়ের অভিযোগ

সিদ্ধিরগঞ্জের ৪নং ওয়ার্ডে ওয়াজ ও দোয়ার মাহফিল অনুষ্ঠিত

সম্রাট আকবরঃ 

সিদ্ধিরগঞ্জের ৪ নং ওয়ার্ডে মরহুম মেহের আলী ফকির রহ: ও এলাকাবাসীর রুহুের মাগফিরাত কামনায় ৮১তম বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১০ ফেব্রুয়ারী) বায়তুন নূর ফকির বাড়ি জামে মসজিদের সামনে একদিন ব্যাপী এই ওয়াজ ও দোয়ার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সিদ্ধিরগঞ্জ হাউজিং জামে মসজিদের ইমাম ও খতিব আলহাজ্ব হযরত মাওলানা হারুনুর রশিদের সভাপতিত্বে উক্ত ওয়াজ ও দোয়ার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বায়তুন নূর ফকির বাড়ি জামে মসজিদের উপদেষ্টা ও রহমান লাইমসের ব্যবস্হাপনা পরিচালক মোহাম্মদ আবুল বাশার আবু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মসজিদের সভাপতি ও হাজী নেকবর আলী সুপার মার্কেটের ব্যবস্হাপনা পরিচালক হাজী মো: দেলোয়ার হোসেন। সার্বিক তত্ত্বাবধানে ছিলেন আব্দুল মালেক, সাদেক ফকির ও মুরাদ হোসেন। মাহফিলের প্রধান বক্তা হিসেবে আলোচনা করেন বিশিষ্ট ইসলামি চিন্তাবিদ হাফেজ মাওলানা মাহদী হাসান সিদ্দিকী। মাহফিল পরিচালনার দায়িত্বে ছিলেন বায়তুন নূর ফকির বাড়ি মসজিদের ইমাম ও খতিব হাফেজ মাওলানা হাসিবুল ইসলাম। উক্ত ওয়াজ ও দোয়ার মাহফিলে দ্বীন ও এলেমের আলোচনা করেন আগত আলেমগন।

সংবাদটি শেয়ার করুন :

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত