বুধবার, ১৩ মে ২০২৬, ১০:২২ অপরাহ্ন

সংবাদ শিরোনাম
সিদ্ধিরগঞ্জ থানা জিয়া মঞ্চের আহবায়ক নাছির উদ্দীন ও সদস্য সচিব আনিছুর রহমান হীরাঝিলে বহুতল ভবনে জ্বলছে বিপুল পরিমাণ অবৈধ চুলা, সরকার হারাচ্ছে ৬ লক্ষ টাকার রাজস্ব সোনারগাঁয়ে সাজাপ্রাপ্ত আসামী সানোয়ার গ্রেপ্তার রূপগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক শামসুজ্জামান এর মৃত্যুতে অধ্যাপক মামুন মাহমুদ এর শোকবার্তা নারায়ণগঞ্জ আঞ্চলিক পাসপোর্ট অফিসে অভিযানে ৭জনকে কারাদণ্ড ও জরিমানা হাওরের সমস্যা সমাধানে পদক্ষেপ গ্রহন করুন : বাংলাদেশ ন্যাপ শিমরাইল আন্তঃজিলা শ্রমিক ইউনিয়ন নিয়ে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন সিদ্ধিরগঞ্জে ইপিজেডের ব্যবসা দখলে নিতে ঠিকাদার রমজানের বিরুদ্ধে মিথ্যাচার মাদকের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা কি কাল হলো ওসি মহিবুল্লাহ্’র? সোনারগাঁয়ে বদলি ঘিরে গুঞ্জন বিএনপি নেতা মামুন মুন্সীর মৃত্যুতে অধ্যাপক মামুন মাহমুদ এর শোকবার্তা

সিদ্ধিরগঞ্জে বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া মাহফিল

সম্রাট আকবরঃ

বিএনপির নির্বাহী কমিটির সদস্য ও নারায়ণগঞ্জ জেলা বিএনপির আহবায়ক অধ্যাপক মামুন মাহমুদের উদ্যোগে বিএনপির চেয়ারপার্সন ও সাবেক সফল প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত । বৃহস্পতিবার (২৬ নভেম্বর) বাদ মাগরিব  সিদ্ধিরগঞ্জের গ্রীন গার্ডেন রেষ্টুরেন্টে এই দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সিদ্ধিরগঞ্জ থানা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ এই দোয়া মাহফিলের আয়োজন করে।

নারায়ণগঞ্জ জেলা বিএনপির সদস্য অকিল উদ্দিন ভূইয়ার সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা বিএনপির আহবায়ক অধ্যাপক মামুন মাহমুদ। 

এসময় তিনি বলেন বেগম খালেদা জিয়া আমাদের প্রেরণার উৎস। বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে ওনার নির্দেশে  আমরা আন্দোলন সংগ্রাম করেছি । বাংলাদেশে ওনার মতো নির্যাতিত আর কোন নারী নেত্রী নেই, ওনার পরিবারের মতো নির্যাতিত আর কোন পরিবার নেই। এতো নির্যাতনের পরও তিনি এদেশের মানুষকে ছেড়ে যাননি। আমরাও আন্দোলন সংগ্রাম করতে গিয়ে হামলা মামলা জেল খেটেছি। বিভিন্ন থানায় রিমান্ডে নিয়ে আমাদের নির্যাতন করেছে কিন্তু নেতাকর্মীদের সেগুলো বুঝতে দেইনি। তারা দেখা করলে তাদেরকে বলেছি আমরা ভালো আছি। বেগম খালেদা জিয়া কে যখন হাসপাতালে নেওয়া হয় আমি তখন ওমরাহ হজের জন্য সৌদি আরব অবস্থান করছি। আমি পবিত্র মক্কা এবং মদিনায় ওনার জন্য দোয়া করেছি। মন থেকে দোয়া করেছি। আপনারা সবাই ওনার জন্য মন থেকে দোয়া করবেন। আল্লাহ যেন ওনাকে দ্রুত সুস্থ করে আবার আমাদের মাঝে ফিরিয়ে দেয়।

রাজধানীর এভারকেয়ার হাসপাতালের করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) চিকিৎসাধীন আছেন বিএনপির চেয়ারপার্সন ও সাবেক সফল প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। মেডিকেল বোর্ডের দেশি-বিদেশি বিশেষজ্ঞ চিকিৎসকের তত্ত্বাবধানে তার চিকিৎসা চলছে।

সংবাদটি শেয়ার করুন :

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত