বুধবার, ২০ মে ২০২৬, ০৫:১৯ অপরাহ্ন

সংবাদ শিরোনাম
জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতায় সোনারগাঁয়ের শ্রেষ্ঠ সহকারী শিক্ষক আমিনুল ইসলাম ফারাক্কার লংমার্চ অধিকার আদায়ের সংগ্রামের প্রতীক :ন্যাপ পুলিশ সপ্তাহে নারায়ণগঞ্জ পিবিআই ৩কর্মকর্তাকে আইজি ব্যাজ প্রদান সিদ্ধিরগঞ্জ থানা জিয়া মঞ্চের আহবায়ক নাছির উদ্দীন ও সদস্য সচিব আনিছুর রহমান হীরাঝিলে বহুতল ভবনে জ্বলছে বিপুল পরিমাণ অবৈধ চুলা, সরকার হারাচ্ছে ৬ লক্ষ টাকার রাজস্ব সোনারগাঁয়ে সাজাপ্রাপ্ত আসামী সানোয়ার গ্রেপ্তার রূপগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক শামসুজ্জামান এর মৃত্যুতে অধ্যাপক মামুন মাহমুদ এর শোকবার্তা নারায়ণগঞ্জ আঞ্চলিক পাসপোর্ট অফিসে অভিযানে ৭জনকে কারাদণ্ড ও জরিমানা হাওরের সমস্যা সমাধানে পদক্ষেপ গ্রহন করুন : বাংলাদেশ ন্যাপ শিমরাইল আন্তঃজিলা শ্রমিক ইউনিয়ন নিয়ে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন

জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতায় সোনারগাঁয়ের শ্রেষ্ঠ সহকারী শিক্ষক আমিনুল ইসলাম

জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা-২০২৬-এ উপজেলা পর্যায়ে বাছাই প্রতিযোগিতায় সহকারী শিক্ষক (পুরুষ) ক্যাটাগরিতে সোনারগাঁ উপজেলার শ্রেষ্ঠ সহকারী শিক্ষক নির্বাচিত হয়েছেন বৈদ্যেরবাজার ইউনিয়নের হামছাদী ধনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক আমিনুল ইসলাম।

বুধবার (২০ মে) উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার ও জাতীয় প্রাথমিক শিক্ষা পদক-২০২৬ বাছাই কমিটির সদস্যসচিব মোহাম্মদ শফিকুল ইসলাম সরকার স্বাক্ষরিত এক পত্রে জানা যায় এ তথ্য জানা যায়।

শ্রেষ্ঠ সহকারী শিক্ষক আমিনুল ইসলাম বলেন, ‘এই অর্জন শুধু আমার একার নয়, এটি আমার বিদ্যালয়, সহকর্মী, শিক্ষার্থী ও অভিভাবকদের সম্মিলিত ভালোবাসা ও সহযোগিতার ফল। শিক্ষার্থীদের মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে আমি সব সময় আন্তরিকভাবে কাজ করে যাচ্ছি। ভবিষ্যতেও শিক্ষার উন্নয়নে আরো নিষ্ঠা ও দায়িত্ববোধ নিয়ে কাজ করতে চাই।’
এখানে উল্লেখ্য আমিনুল ইসলাম, সোনারগাঁ উপজেলার সনমান্দী ইউনিয়নের নোয়াকান্দী গ্রামের জন্মগ্রহণ করেন। হরিহরদী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মোঃ মুজাফফর আলী মাষ্টার এর সুযোগ্য সন্তান।তিনি ২০১৮ সালে হামছাদী ধনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে যোগদান করেন।২০২৪ সালে জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতায় নারায়ণগঞ্জ জেলায় শ্রেষ্ঠ সহকারী শিক্ষক নির্বাচিত হন।

এর আগে গত ১৮ মে অনুষ্ঠিত জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতায় বিভিন্ন ক্যাটাগরিতে উপজেলার শিক্ষকগণ অংশগ্রহণ করেন।

সংবাদটি শেয়ার করুন :

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত