সোমবার, ১৩ Jul ২০২৬, ০৩:১০ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম
সুইজারল্যান্ড কে হারিয়ে সেমিফাইনালে আর্জেন্টিনা রূপগঞ্জ উপজেলা প্রেসক্লাবের বার্ষিক আনন্দভ্রমণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান বাংলাদেশ ফুটবল রেফারিজ এসোসিয়েশনের সাধারণ সম্পাদক নির্বাচিত হলেন সাদাত হোসেন সোহেল বাংলাদেশ ফুটবল রেফারিজ এসোসিয়েশনের সহ সভাপতি নির্বাচিত হলেন আব্দুল হান্নান মিরন বাংলাদেশ ফুটবল রেফারি এসোসিয়েশনের বিশেষ সাধারণ সভা ও নির্বাচন ২০২৬ অনুষ্ঠিত সিদ্ধিরগঞ্জে কথিত সাংবাদিকদের দাপট, সরকারি-বেসরকারি অফিসে চাঁদাদাবির অভিযোগ, হুমকি-ধামকি দিলে ব্যবস্থা : ডিসি নারায়ণগঞ্জ মিশরকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে আর্জেন্টিনা কুচক্রী মহলের অপপ্রচারের শিকার ঝালকাঠির নবাগত পুলিশ সুপার বদরুল আলম ৬ডিআইজি ও ৩ এসপির বদলী নরওয়ের কাছে ২-১ গোলে পরাজিত হয়ে বিশ্বকাপ ছাড়লো ব্রাজিল

বিতারা ইউনিয়নবাসীকে চেয়ারম্যান প্রার্থী তানজিরুল ইসলাম এর ঈদের শুভেচ্ছা

পবিত্র ঈদুল আযহা উপলক্ষে কচুয়ার ৩নং বিতারা ইউনিয়নের সর্বস্তরের জনগণ ও দেশ-বিদেশে অবস্থানরত প্রবাসীসহ সকলকে আন্তরিক ঈদুল আযহার শুভেচ্ছা-অভিনন্দন জানিয়েছেন অত্র ইউনিয়নের তরুণ চেয়ারম্যান পদপ্রার্থী তানজিরুল ইসলাম সোহাগ ।

এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, “পবিত্র ঈদুল আযহা আমাদের ত্যাগ, সহমর্মিতা, ভালোবাসা ও মানবতার মহান শিক্ষা দেয়। এই ঈদের মূল শিক্ষা হচ্ছে মানুষের কল্যাণে নিজেকে উৎসর্গ করা এবং অসহায় মানুষের পাশে দাঁড়ানো। সমাজের দরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষের মুখে হাঁসি ফোঁটাতে পারলেই ঈদের প্রকৃত আনন্দ পূর্ণতা পায়। ঈদের আনন্দ ধনী-গরীব নির্বিশেষে সবার মাঝে ছড়িয়ে পড়ুক। সমাজে শান্তি, সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধ আরও সুদৃঢ় হোক—এটাই আমার প্রত্যাশা।”

তিনি আরও বলেন,” ঈদের পবিত্র দিনে বিতারা ইউনিয়ন বাসীসহ আমি সকল জনগণের সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করছি। সেই সাথে ঈদুল আযহা প্রতিটি মুসলিম পরিবারের জন্য এক আনন্দ যাত্রা। এই ঈদে মহান আল্লাহকে রাজি খুশী করার জন্য মুসলমানগণ স্বামার্থ অনুযায়ী কোরবানীর পশু কোরবানী করেন এবং তা আত্মীয় স্বজন ও গরীব অসহায় মানুষের মাঝে বিতরণ করেন।”

তিনি আরও বলেন,“আমি সব সময় সাধারণ মানুষের সুখ-দুঃখে পাশে থাকার চেষ্টা করেছি। আগামী দিনে এ ইউনিয়ন বাসীর প্রতিটি মানুষের আস্থা ও ভালোবাসাকে সঙ্গে নিয়ে একটি আধুনিক, উন্নত ও মানবিক ইউনিয়ন পরিষদ গঠনে কাজ করে যেতে চাই। জনগণের সেবাই আমার মূল লক্ষ্য।”

তিনি আরও বলেন,“ঈদের এই পবিত্র মুহূর্তে সকল ভেদাভেদ ভুলে আমরা যেন সম্প্রীতি, সৌহার্দ্য ও ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ হতে পারি। এ ইউনিয়নের প্রতিটি পরিবারে শান্তি, সুখ ও সমৃদ্ধি বয়ে আসুক—এটাই আমার প্রত্যাশা।”

সরেজমিনে খোঁজ নিয়ে জানা যায়, তরুণ এই ছাত্রদল নেতা মানুষের বিপদে-আপদে পাশে থেকে সর্বাত্মকভাবে তা লাঘবের চেষ্টা করে গেছেন। এছাড়াও বিতারা ইউনিয়নের মসজিদ-মাদ্রাসা ও রাস্তাঘাট সহ নানা সামাজিক উন্নয়নেও অগ্রণী ভূমিকা রেখেছেন। এমনকি সাধারন পথচারীদের জন্য নিজস্ব অর্থায়নে এলাকায় অনেক উন্নয়ন করেছেন। এবং এতিম, গরীব ও অসহায় ছেলে-মেয়েদের পড়ালেখার জন্য নিজ অর্থায়নে তাদের পাশে দাড়িয়েছেন।

শুধু এখানেই শেষ নয়, এলাকার নানা উন্নয়নে অগ্রণী ভূমিকা রেখেছেন এই তরুণ ও শিক্ষানুরাগী চেয়ারম্যান প্রার্থী। তিনি মনে করেন আগামীতে জনগণের ভোটে নির্বাচিত হলে এই ইউনিয়নের মানুষের কষ্ট লাঘবে আরো বেশি কাজ করা সম্ভব। তাই এই চিন্তা চেতনা থেকেই তিনি আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে অংশগ্রহণের আশাবাদ ব্যক্তসহ সকলের ভালোবাসা, দোয়া ও সমর্থন কামনা করেন

সংবাদটি শেয়ার করুন :

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত