সোমবার, ২০ Jul ২০২৬, ০৩:১৩ পূর্বাহ্ন
অত্যন্ত ঝাকঝমকপূর্ণ আয়োজনের মাধ্যমে অনুষ্ঠিত হয়েছে বাংলাদেশ ফিজিওথেরাপি এসোসিয়েশন (বিপিএ) এর ৯ম কার্যনির্বাহী পরিষদের নির্বাচন।
সুশৃঙ্খল ও গনতান্ত্রিক ভোটের মধ্য দিয়ে নির্বাচিত হয়েছে ৯ম কার্যনির্বাহী পরিষদ।
সভাপতি, সাধারণ সম্পাদক ছাড়া ও ক্রীড়া ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক নির্বাচিত হয়েছে লক্ষ্মীপুর জেলাধীন রামগঞ্জ উপজেলার কৃতিসন্তান ডা: তামজিদ হোসেন (পিটি)।
তার এই বিজয়ে তার জন্মস্থান রামগঞ্জ উপজেলার ফিজিওথেরাপি ডাক্তাররা তাকে বিজয়ী অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন।