শুক্রবার, ৩১ Jul ২০২৬, ০৩:১১ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম
সিদ্ধিরগঞ্জে নিজ জমিতে নির্মাণকাজে বাধা, থানায় অভিযোগ দায়ের গ্যাস সংকট স্বাভাবিক করতে কার্যকরী ব্যবস্থা গ্রহন করুন :ন্যাপ চেয়ারম্যান প্রার্থী তানজিরুল ইসলাম বিতারা ইউনিয়ন কে একটি আদর্শ ইউনিয়ন হিসেবে গড়ে তুলতে চান আর্জেন্টিনা কে ১-০ গোলে পরাজিত করে চ্যাম্পিয়ন স্পেন মানবাধিকার প্রতিষ্ঠায় আইএইচআরসি ট্রাস্টের নারায়ণগঞ্জ জেলা আংশিক কমিটি ঘোষণা বাংলাদেশ ফিজিওথেরাপি এসোসিয়েশন এর ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক নির্বাচিত হয়েছে ডা: তামজিদ জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ প্রধান শিক্ষক বি. আর বিলকিসকে ফুলেল শুভেচ্ছা রূপগঞ্জ থানার এএসআই অজয় কুমারের বিরুদ্ধে অবৈধভাবে অর্থ আদায়ের অভিযোগ পণ্যবাহী গাড়ি থেকে তেল, চিনি ও রড ডাকাতি বন্ধের দাবিতে নারায়ণগঞ্জ জেলা ট্রান্সপোর্ট মালিকদের মানববন্ধন রথযাত্রায় নিরাপত্তা দিতে নেতাকর্মীদের মামুন মাহমুদের নির্দেশ

সিদ্ধিরগঞ্জে নিজ জমিতে নির্মাণকাজে বাধা, থানায় অভিযোগ দায়ের

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে নিজ জমিতে নির্মাণকাজে বাধা ও প্রাণনাশের হুমকি এবং অশালীন ভাষায় গালিগালাজ দেওয়ার অভিযোগ উঠেছে আব্দুল হাই গংদের বিরুদ্ধে।
এই ঘটনায় ভুক্তভোগী বাচ্চু মিয়া বাদী হয়ে সিদ্ধিরগঞ্জ থানায় অভিযোগ দায়ের করেন। সিদ্ধিরগঞ্জের ১নম্বর ওয়ার্ডের পাইনাদী নতুন মহল্লা শাপলা চত্বর এলাকায় এই ঘটনা ঘটে।
অভিযুক্তরা হলেন, আব্দুল হাই (৬০), সেলিম (৩৫) ও জনি (২৫) সহ অজ্ঞাতনামা আরও ৫/৬ জন।
অভিযোগ সূত্রে জানা যায়, বাচ্চু মিয়া ২০১৩ সালে ক্রয়সূত্রে সি.এস. ও এস.এ. ১৪০৬ এবং আর.এস. ৫৮২ নম্বর দাগের ৩ শতাংশ জমির বৈধ মালিক হন। এরপর থেকে তিনি নিয়মিত সরকারি খাজনা পরিশোধ করে জমিটি ভোগদখল করে আসছেন।
অভিযোগে বলা হয়, গত ৩রা মে বিকেল আনুমানিক ৫টার দিকে নিজ জমিতে বালু ভরাটের কাজ চলাকালে আব্দুল হাই (৬০), তার দুই ছেলে সেলিম (৩৫) ও জনি (২৫) এবং অজ্ঞাতনামা আরও ৫/৬ জন সেখানে এসে নির্মাণকাজে বাধা দেন।
এ সময় তারা অকথ্য ভাষায় গালিগালাজ করেন এবং ভবিষ্যতে ওই জমিতে কোনো ধরনের নির্মাণকাজ পরিচালনা করলে প্রাণে হত্যার হুমকি দেন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

ভুক্তভোগী বাচ্চু মিয়া জানান, বিষয়টি স্থানীয়ভাবে একাধিকবার মীমাংসার চেষ্টা করা হলেও কোনো সমাধান হয়নি।
তিনি আরও জানান, তদন্তকারী কর্মকর্তা দুই দফায় উভয় পক্ষকে প্রয়োজনীয় কাগজপত্রসহ থানায় উপস্থিত হওয়ার জন্য তারিখ নির্ধারণ করলেও অভিযোগের বিবাদী আব্দুল হাই ও তার লোকজন উপস্থিত হননি।
বাচ্চু মিয়া বলেন, “আমি আবারও আমার জমিতে নির্মাণকাজ শুরু করার প্রস্তুতি নিচ্ছি। তবে বিবাদীপক্ষ পুনরায় সংঘবদ্ধভাবে বাধা দিতে পারে। এতে বড় ধরনের আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটার আশঙ্কা রয়েছে।”
এ কারণে নির্মাণকাজ চলাকালে তার ও পরিবারের সদস্যদের নিরাপত্তা নিশ্চিতসহ প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের আবেদন জানিয়ে তিনি সিদ্ধিরগঞ্জ থানায় লিখিত অভিযোগ করেছেন।

এ বিষয়ে সিদ্ধিরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. এমদাদুল হক বলেন, “অভিযোগের বিষয়ে দুই পক্ষকে থানায় ডাকা হয়েছিল। তবে বিবাদী আব্দুল হাই ও তার পক্ষ এখনো থানায় উপস্থিত হননি।”

অভিযোগের বিষয়ে বক্তব্য জানতে আব্দুল হাইয়ের মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি। ফলে এ বিষয়ে তার বক্তব্য পাওয়া সম্ভব হয়নি।

সংবাদটি শেয়ার করুন :

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত