মঙ্গলবার, ১৬ Jun ২০২৬, ১১:৪১ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম
সিদ্ধিরগঞ্জে তিতাসের নাটকীয় অভিযানের আগেই অবৈধ গ্রাহকরা খুলে রাখে রাইজার গত ৭বছরেও তিতাসের অভিযান হয়নি সিদ্ধিরগঞ্জের মজিববাগ ও আলামিন নগরে, লক্ষ লক্ষ টাকা লোপাট বাজেটে গরীবের উপর করের বোঝা চাপাবেন না: বাংলাদেশ ন্যাপ সিদ্ধিরগঞ্জের স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে মিলাদ ও দোয়া অকিল ভূইয়ার উপর হামলায় নিন্দা ও শাস্তির দাবি জিয়া মঞ্চের আহবায়ক নাছিরের পুলিশের তৎপরতায় এবার ঈদে সিদ্ধিরগঞ্জে কোন অপ্রীতিকর ঘটনা ঘটেনি : ওসি সিদ্ধিরগঞ্জ নারায়ণগঞ্জে ‘পুলিশ-ম্যাজিস্ট্রেসি কনফারেন্স’ অনুষ্ঠিত জনস্বার্থে বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত বাতিল করুন : বাংলাদেশ ন্যাপ সিদ্ধিরগঞ্জে চাঁদাদাবি, হত্যার হুমকি ও জমি দখলের চেষ্টার অভিযোগে সংবাদ সম্মেলন অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি ও বিক্রি: ফতুল্লার সুন্দরবন রেস্তোরাঁর মালিক গ্রেপ্তার

সাংবাদিক সেলিম আহাম্মেদকে প্রাণনাশের হুমকি,  থানায় জিডি

সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি : জাতীয় দৈনিক ভোরের পাতার সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি  সেলিম আহাম্মেদের উপর অতর্কিত হামলা চালিয়েছে বিএনপি নামধারী আল হেলাল মাসুম। জানা গেছে, গত ২৬শে অক্টোবর  শনিবার বিকাল পাঁচটায় আল হেলাল মাসুম ১০-১২ জন লোক  নিয়ে সিদ্ধিরগঞ্জ বাজার এলাকায় সাংবাদিক সেলিমের উপর অতর্কিত হামলা চালিয়ে তাকে বেধড়ক মারপিট করে। এলাকাবাসী তাকে উদ্ধার করলে বিভিন্ন মিথ্যা মামলায় সাংবাদিক সেলিম কে জড়িয়ে দেওয়ার ভয়-ভীতি দেখায়।

সাংবাদিক সেলিম জানান, সিদ্ধিরগঞ্জ ডিপিডিসি বিদ্যুৎ অফিসের তালিকাভুক্ত দালাল আল-হেলাল মাসুম। সে বিদ্যুৎ গ্রাহকদের বিভিন্নভাবে হয়রানি করে এবং  সাধারণ মানুষকে ভয়-ভীতি দেখিয়ে চাঁদাবাজি করছে। তার অপরাধের বিরুদ্ধে পত্রিকায় সংবাদও প্রকাশিত হয়েছে। নারায়ণগঞ্জ জেলা প্রশাসন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের মালিকাধীন জমিতে বহুতল ভবন নির্মাণ করে বসবাস করছে আল হেলাল মাসুম। সে বিষয়ে তার বিরুদ্ধে তদন্ত চলছে। তদন্ত চলাকালীন সময়ে  সাংবাদিক সেলিম উপস্থিত থাকায় তার উপর ক্ষিপ্ত হয়ে মাসুম এ হামলা চালায়।

উপরোক্ত ঘটনায় জান মালের নিরাপত্তা চেয়ে সিদ্ধিরগঞ্জ থানায়  জিডি করেন সাংবাদিক সেলিম আহাম্মেদ, জিডি নং( ১৭৫৬) তাং- ২৭-১০-২০২৪।

সংবাদটি শেয়ার করুন :

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত