বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ০৮:৫১ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম
দেশত্যাগে নিষেধাজ্ঞা চার সিটি করপোরেশন কর্মকর্তা জুলাই অভ্যুত্থান অন্যয়ের বিরুদ্ধে সংগ্রামের প্রেরনা : ন্যাপ সিদ্ধিরগঞ্জে নিজ জমিতে নির্মাণকাজে বাধা, থানায় অভিযোগ দায়ের গ্যাস সংকট স্বাভাবিক করতে কার্যকরী ব্যবস্থা গ্রহন করুন :ন্যাপ চেয়ারম্যান প্রার্থী তানজিরুল ইসলাম বিতারা ইউনিয়ন কে একটি আদর্শ ইউনিয়ন হিসেবে গড়ে তুলতে চান আর্জেন্টিনা কে ১-০ গোলে পরাজিত করে চ্যাম্পিয়ন স্পেন মানবাধিকার প্রতিষ্ঠায় আইএইচআরসি ট্রাস্টের নারায়ণগঞ্জ জেলা আংশিক কমিটি ঘোষণা বাংলাদেশ ফিজিওথেরাপি এসোসিয়েশন এর ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক নির্বাচিত হয়েছে ডা: তামজিদ জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ প্রধান শিক্ষক বি. আর বিলকিসকে ফুলেল শুভেচ্ছা রূপগঞ্জ থানার এএসআই অজয় কুমারের বিরুদ্ধে অবৈধভাবে অর্থ আদায়ের অভিযোগ

সংবাদ সংগ্রহে গিয়ে হামলার শিকার সাংবাদিককে প্রাণনাশের হুমকি, থানায় অভিযোগ

আবু কাওছার

রূপগঞ্জ উপজেলায় তারাব পৌরসভায় রুপসি স্ট্যান্ডের পাশে সংবাদ সংগ্রহ করতে গিয়ে সশস্ত্র হামলা ও প্রাণনাশের হুমকির শিকার হয়েছেন দৈনিক জনকণ্ঠ পত্রিকার রূপগঞ্জ প্রতিনিধি মোঃ নূর আলমসহ একাধিক সাংবাদিক। এ ঘটনায় রূপগঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন দৈনিক জনকণ্ঠ পত্রিকার রূপগঞ্জ প্রতিনিধি মোঃ নূর আলম।

অভিযোগ সূত্রে জানা যায়, গত ১৪ ডিসেম্বর ২০২৫ ইং তারিখ বিকাল আনুমানিক ৩টার দিকে রূপগঞ্জ থানাধীন রূপসী বাসস্ট্যান্ড সংলগ্ন তিতাস গ্যাস অফিসের পাশের সরকারি রাস্তা বেআইনিভাবে কেটে ব্যক্তিগত জমিতে যাওয়ার জন্য রাস্তা নির্মাণের কাজ শুরু করেন মোঃ বিল্লাল হোসেন মোল্লা (৩৫)। এ কাজে তাকে সহযোগিতা করেন মোঃ আরিফ (৫০) ও নাড়ৎ (৪০)।

বিষয়টি জানতে পেরে দৈনিক জনকণ্ঠের প্রতিনিধি মোঃ নূর আলমসহ কয়েকজন সাংবাদিক ঘটনাস্থলে সংবাদ সংগ্রহের জন্য গেলে অভিযুক্ত বিল্লালের কুপরামর্শ ও সহযোগিতায় আরিফ ও নাড়ৎ অজ্ঞাতনামা আরও ১৫-১৬ জনকে সঙ্গে নিয়ে দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে সাংবাদিকদের ওপর চড়াও হয়। এ সময় তাদের হাতে ধারালো রামদা, চাপাতি, ছুরি ও লাঠি-সোটা ছিল বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

অভিযুক্তরা সাংবাদিকদের উদ্দেশ্যে ‘খুন করে ফেলা হবে’ বলে হুমকি দিয়ে তেড়ে আসে। ঘটনাস্থলের চিৎকার ও শোরগোল শুনে আশপাশের লোকজন ছুটে এসে সাংবাদিকদের উদ্ধার করে। স্থানীয়দের সহায়তায় অল্পের জন্য প্রাণে রক্ষা পান তারা।

অভিযোগে আরও উল্লেখ করা হয়, অভিযুক্তরা ভবিষ্যতে বিষয়টি নিয়ে কোনো ধরনের প্রতিবাদ বা সংবাদ প্রকাশ করা হলে সাংবাদিকদের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করা হবে এবং সুযোগ পেলে প্রাণে হত্যা করা হবে বলেও হুমকি দেয়। এতে সাংবাদিকদের জানমালের মারাত্মক ঝুঁকি রয়েছে বলে আশঙ্কা করা হচ্ছে।

রূপগঞ্জ থানার অফিসার ইনচার্জ(ওসি)সাবজেল বলেন, সাংবাদিককে হত্যার হুমকির ঘটনা শুনে পুলিশ পাঠানো হয়েছে। লিখিত অভিযোগ পেয়েছি আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

সংবাদটি শেয়ার করুন :

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত