মঙ্গলবার, ১৬ Jun ২০২৬, ১১:৩৪ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম
সিদ্ধিরগঞ্জে তিতাসের নাটকীয় অভিযানের আগেই অবৈধ গ্রাহকরা খুলে রাখে রাইজার গত ৭বছরেও তিতাসের অভিযান হয়নি সিদ্ধিরগঞ্জের মজিববাগ ও আলামিন নগরে, লক্ষ লক্ষ টাকা লোপাট বাজেটে গরীবের উপর করের বোঝা চাপাবেন না: বাংলাদেশ ন্যাপ সিদ্ধিরগঞ্জের স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে মিলাদ ও দোয়া অকিল ভূইয়ার উপর হামলায় নিন্দা ও শাস্তির দাবি জিয়া মঞ্চের আহবায়ক নাছিরের পুলিশের তৎপরতায় এবার ঈদে সিদ্ধিরগঞ্জে কোন অপ্রীতিকর ঘটনা ঘটেনি : ওসি সিদ্ধিরগঞ্জ নারায়ণগঞ্জে ‘পুলিশ-ম্যাজিস্ট্রেসি কনফারেন্স’ অনুষ্ঠিত জনস্বার্থে বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত বাতিল করুন : বাংলাদেশ ন্যাপ সিদ্ধিরগঞ্জে চাঁদাদাবি, হত্যার হুমকি ও জমি দখলের চেষ্টার অভিযোগে সংবাদ সম্মেলন অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি ও বিক্রি: ফতুল্লার সুন্দরবন রেস্তোরাঁর মালিক গ্রেপ্তার

রূপগঞ্জ সাংবাদিক ফোরামের ইফতার মাহফিল অনুষ্ঠিত

আবু কাওছার

নারায়ণগঞ্জের রূপগঞ্জে কর্মরত প্রিন্ট, ইলেকট্রনিক সহ সকল মিডিয়ার সাংবাদিকদের সম্মানে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

সোমবার ( ২রা মার্চ) সন্ধ্যায় রূপগঞ্জ সাংবাদিক ফোরামের আয়োজনে উপজেলার পূর্বাচলে সী শেল পার্কের মিলনায়তনে এই ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। ইফতার মাহফিলে মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি এবং দেশ ও জাতির কল্যাণে দোয়া ও বিশেষ মোনাজাতকরা হয়। উপজেলার প্রিন্ট, ইলেকট্রনিক এবং অনলাইন মিডিয়ার সংবাদকর্মীদের উপস্থিতিতে এক মিলনমেলায় পরিণত হয় এই আয়োজন।

সাংবাদিক ফোরামের সভাপতি ও জাগো নিউজের রূপগঞ্জ উপজেলা প্রতিনিধি নাজমুল হুদার সভাপতিত্বে রূপগঞ্জ সাংবাদিক ফোরামের সাধারণ সম্পাদক জনকণ্ঠে রূপগঞ্জ প্রতিনিধি নুর আলমের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ সাংবাদিক ফোরামের প্রধান উপদেষ্টা মমিনুল হক সরকার।

ইফতার পূর্ববর্তী সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তারা বলেন, “পূর্বাচল বর্তমানে রূপগঞ্জের অন্যতম প্রাণকেন্দ্র। এখানে কর্মরত সাংবাদিকদের পেশাগত ঐক্য বজায় রাখা এবং পারস্পরিক সৌহার্দ্য বৃদ্ধির লক্ষ্যে এই ইফতার মাহফিল গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। সী শেল পার্কের মতো একটি সুন্দর পরিবেশে এই আয়োজন সাংবাদিকদের কর্মব্যস্ত জীবনের মাঝে কিছুটা প্রশান্তি বয়ে এনেছে।

ইফতারের আগে মাহে রমজানের গুরুত্ব ও তাৎপর্য তুলে ধরে বিশেষ দোয়া পরিচালনা করা হয়। মোনাজাতে দেশ ও জাতির কল্যাণ, বিশ্ব মুসলিম উম্মাহর শান্তি এবং রূপগঞ্জের সাংবাদিকদের পেশাগত সাফল্য ও সুস্বাস্থ্য কামনা করা হয়।

এ সময় আরো উপস্থিত ছিলেন রূপগঞ্জ প্রেসক্লাবের আহবায়ক সাত্তার আলী সোহেল,দৈনিক কালের কন্ঠের রাসেল আহম্মেদ,দৈনিক নয়া দিগন্ত শফিকুল আলম ভূঁইয়া মামুন, যমুনা টেলিভিশনের প্রতিনিধি জয়নাল আবেদীন জয়, ৭১ টেলিভিশনের রূপগঞ্জ প্রতিনিধি রিয়াজ, মোঃ আবু কাওছার মিঠু, দৈনিক তৃতীয় মাত্রার হোসেন,দৈনিক আজকের দেশকন্ঠ পত্রিকার সম্পাদক ও প্রকাশক এমএস ডালিম,বাংলা ট্রিবিউন জেলা প্রতিনিধি আরিফ হোসাইন কনক,একুশে টেলিভিশনের জেলা প্রতিনিধি রবিউল ইসলাম,নাগরিক টিভির রূপগঞ্জ প্রতিনিধি মাহবুব আলম প্রিয়, রূপগঞ্জ সাংবাদিক ফোরামের সহসভাপতি মাসুদ করিম, যুগ্ম সাধারণ সম্পাদক রাশেদুল ইসলাম, দপ্তর সম্পাদক এমদাদুল হক দুলাল প্রমুখ।

সংবাদটি শেয়ার করুন :

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত