বৃহস্পতিবার, ২৫ Jun ২০২৬, ০৮:৩৯ অপরাহ্ন

সংবাদ শিরোনাম
সিদ্ধিরগঞ্জে তিতাসের নাটকীয় অভিযানের আগেই অবৈধ গ্রাহকরা খুলে রাখে রাইজার গত ৭বছরেও তিতাসের অভিযান হয়নি সিদ্ধিরগঞ্জের মজিববাগ ও আলামিন নগরে, লক্ষ লক্ষ টাকা লোপাট বাজেটে গরীবের উপর করের বোঝা চাপাবেন না: বাংলাদেশ ন্যাপ সিদ্ধিরগঞ্জের স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে মিলাদ ও দোয়া অকিল ভূইয়ার উপর হামলায় নিন্দা ও শাস্তির দাবি জিয়া মঞ্চের আহবায়ক নাছিরের পুলিশের তৎপরতায় এবার ঈদে সিদ্ধিরগঞ্জে কোন অপ্রীতিকর ঘটনা ঘটেনি : ওসি সিদ্ধিরগঞ্জ নারায়ণগঞ্জে ‘পুলিশ-ম্যাজিস্ট্রেসি কনফারেন্স’ অনুষ্ঠিত জনস্বার্থে বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত বাতিল করুন : বাংলাদেশ ন্যাপ সিদ্ধিরগঞ্জে চাঁদাদাবি, হত্যার হুমকি ও জমি দখলের চেষ্টার অভিযোগে সংবাদ সম্মেলন অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি ও বিক্রি: ফতুল্লার সুন্দরবন রেস্তোরাঁর মালিক গ্রেপ্তার

শেখ হাসিনার ফাঁসির রায় কার্যকরের দাবিতে সিদ্ধিরগঞ্জে বিক্ষোভ মিছিল

module:0facing:0; hw-remosaic: 0; touch: (-1.0, -1.0); modeInfo: ; sceneMode: NightHDR; cct_value: 0; AI_Scene: (-1, -1); aec_lux: 0.0; hist255: 0.0; hist252~255: 0.0; hist0~15: 0.0;

সম্রাট আকবরঃ

জুলাই গণ-অভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের দায়ে শেখ হাসিনাকে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১।

ট্রাইব্যুনালের দেওয়া  শেখ হাসিনার ফাঁসির রায় কার্যকরের দাবীতে সোমবার (১৭নভেম্বর) বিকেলে নারায়ণগঞ্জ জেলা বিএনপির আহবায়ক অধ্যাপক মামুন মাহমুদের নির্দেশে ঢাকা চট্টগ্রাম মহাসড়কে বিক্ষোভ মিছিল করেছে বিএনপির নেতাকর্মীরা।

এসময় তারা শেখ হাসিনার ফাঁসির রায় কার্যকর এর দাবিতে বিভিন্ন ধরনের স্লোগান দিতে থাকে। স্লোগানে স্লোগানে উত্তাল হয়ে উঠে ঢাকা চট্টগ্রাম মহাসড়ক।

উক্ত বিক্ষোভ মিছিলে উপস্থিত ছিলেন ৩নং ওয়ার্ড বিএনপির সভাপতি আফজাল, সাধারণ সম্পাদক কাজী মারুফ, সহ সভাপতি ইঞ্জিনিয়ার আজাদ, যুগ্ম সম্পাদক শাহিন, নারায়ণগঞ্জ মহানগর যুবদলের যুগ্ম আহ্বায়ক আক্তারুজ্জামান মৃধা, সিদ্ধিরগঞ্জ থানা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক শাহআলম মাষ্টার, যুগ্ম আহ্বায়ক লুৎফর রহমান রাসেল, থানা কৃষকদলের সদস্য সচিব সোহেল রানা, নারায়ণগঞ্জ মহানগর ছাত্রদলের সাবেক সহ সভাপতি মানিক, সহ সাধারণ সম্পাদক সম্রাট আকবর, যুগ্ম সম্পাদক মেহেদী হাসান,   যুবদল নেতা মিন্টু, দুলাল, ফারহান রুবেল,  ৯নং ওয়ার্ড বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদক ইমতিয়াজ,  থানা ছাত্রদল নেতা আবির, ইমরান সহ আরো অনেকে।

এই মামলায়  সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খানকেও মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। আরেক আসামি পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুনকে দেওয়া হয়েছে পাঁচ বছরের কারাদণ্ড।

বিচারপতি গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ সোমবার এই রায় ঘোষণা করেন। এই ট্রাইব্যুনালের অপর দুই সদস্য হলেন বিচারপতি মো. শফিউল আলম মাহমুদ ও বিচারক মো. মোহিতুল হক এনাম চৌধুরী। দুপুর সাড়ে ১২টায় রায় পড়া শুরু হয়। দণ্ড ঘোষণার মধ্য দিয়ে বেলা ২টা ৫৪ মিনিটে রায় শেষ হয়।

সংবাদটি শেয়ার করুন :

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত