সোমবার, ২২ Jun ২০২৬, ০৫:১৬ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম
সিদ্ধিরগঞ্জে তিতাসের নাটকীয় অভিযানের আগেই অবৈধ গ্রাহকরা খুলে রাখে রাইজার গত ৭বছরেও তিতাসের অভিযান হয়নি সিদ্ধিরগঞ্জের মজিববাগ ও আলামিন নগরে, লক্ষ লক্ষ টাকা লোপাট বাজেটে গরীবের উপর করের বোঝা চাপাবেন না: বাংলাদেশ ন্যাপ সিদ্ধিরগঞ্জের স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে মিলাদ ও দোয়া অকিল ভূইয়ার উপর হামলায় নিন্দা ও শাস্তির দাবি জিয়া মঞ্চের আহবায়ক নাছিরের পুলিশের তৎপরতায় এবার ঈদে সিদ্ধিরগঞ্জে কোন অপ্রীতিকর ঘটনা ঘটেনি : ওসি সিদ্ধিরগঞ্জ নারায়ণগঞ্জে ‘পুলিশ-ম্যাজিস্ট্রেসি কনফারেন্স’ অনুষ্ঠিত জনস্বার্থে বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত বাতিল করুন : বাংলাদেশ ন্যাপ সিদ্ধিরগঞ্জে চাঁদাদাবি, হত্যার হুমকি ও জমি দখলের চেষ্টার অভিযোগে সংবাদ সম্মেলন অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি ও বিক্রি: ফতুল্লার সুন্দরবন রেস্তোরাঁর মালিক গ্রেপ্তার

রূপগঞ্জে মাঝিপাড়া ইসলামিয়া আরাবিয়া মাদ্রাসার উদ্যোগে ইসলামি মহাসম্মেলন অনুষ্ঠিত

সাম্প্রদায়ীক সম্প্রীতি প্রতিষ্ঠা এবং সামাজিক সমস্যা নিরসনে ওলামা মাশায়েখদের অগ্রণী ভ‚মিকা রাখতে হবে- আলহাজ্ব নুরুজ্জামান খাঁন

আবু কাওছার

রূপগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও কায়েতপাড়া ইউনিয়ন পরিষদের সাবেক স্বর্ণপদক প্রাপ্ত চেয়ারম্যান আলহাজ্ব নুরুজ্জামান খাঁন বলেছেন, সাম্প্রদায়ীক সম্প্রীতি প্রতিষ্ঠা এবং সামাজিক সমস্যা নিরসনে ওলামা মাশায়েখদের অগ্রণী ভ‚মিকা রাখতে হবে।
১৬বছর ওলামা মাশায়েখগণ স্বাধীনভাবে ওয়াজ মাহফিলে বক্তব্য রাখতে পারেননি। ওলামাদের মূল্যায়ণ করতে হবে। ধর্ম পালন, ব্যবসা, রাজনীতি ও শিক্ষাসহ সকল ক্ষেত্রে সমান অধিকার থাকতে হবে। সম্প্রীতি সৌহার্দ সম্পর্ক বৃদ্ধি করতে হবে। স্বার্থবাদী, দুষ্কৃতকারী, সন্ত্রাস, চাঁদাবাজ ও নৈরাজ্য প্রতিরোধ করতে হবে। মানুষের কল্যাণে কাজ করতে হবে। সাম্প্রদায়িক সম্প্রীতি না থাকলে দেশের উন্নয়ন সম্ভব নয়। গত ৯নভেম্বর শনিবার রাতে রূপগঞ্জের ভুলতা মাঝিপাড়া ইসলামিয়া আরাবিয়া মাদ্রাসার উদ্যোগে দুই দিনব্যাপী ৩১তম ইসলামি মহাসম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ভুলতা মাঝিপাড়া ইসলামিয়া আরাবিয়া মাদ্রাসা মাঠে আয়োজিত এ মহাসম্মেলন সভাপতিত্ব করেন ভুলতা ইউনিয়ন বিএনপির সভাপতি আব্বাসউদ্দিন ভুঁইয়া।
রূপগঞ্জ থানা বিএনপির সহ-সভাপতি আনোয়ার সাদাত সায়েম ও আশরাফুল হক রিপনের সঞ্চালনায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন রূপগঞ্জ উপজেলা বিএনপির সহ-সভাপতি নূরন্নবী ভুঁইয়া, ভুলতা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল জলিল, কায়েতপাড়া ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন, মাদানীনগর মাদ্রাসার মুহতামিম হযরত মাওলানা হাফেজ ফয়জুল্লাহ, জামিয়া তা’লীমিয়া মাদ্রাসার মুহতামিম হযরত মাওলানা হাফিজুর রহমান সিদ্দীকি, ভারগাঁও নেছারিয়া দাখিল মাদ্রাসার সুপার ক্বারী ফজলুল হক, হাজী এ আজিজ সুপার মার্কেটের মালিক আলহাজ্ব হারুন অর রশিদ ভুঁইয়া, সমাজসেবক আলহাজ্ব হাবিবুর রহমান ভুঁইয়া প্রমুখ।

ভোর রাতে মোনাজাত ও ফজরের নামাজ আদায় করে ইসলামী মহা সম্মেলনের কর্মসূচির সমাপ্তি ঘটে।

 

সংবাদটি শেয়ার করুন :

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত