মঙ্গলবার, ১৬ Jun ২০২৬, ১১:৪১ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম
সিদ্ধিরগঞ্জে তিতাসের নাটকীয় অভিযানের আগেই অবৈধ গ্রাহকরা খুলে রাখে রাইজার গত ৭বছরেও তিতাসের অভিযান হয়নি সিদ্ধিরগঞ্জের মজিববাগ ও আলামিন নগরে, লক্ষ লক্ষ টাকা লোপাট বাজেটে গরীবের উপর করের বোঝা চাপাবেন না: বাংলাদেশ ন্যাপ সিদ্ধিরগঞ্জের স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে মিলাদ ও দোয়া অকিল ভূইয়ার উপর হামলায় নিন্দা ও শাস্তির দাবি জিয়া মঞ্চের আহবায়ক নাছিরের পুলিশের তৎপরতায় এবার ঈদে সিদ্ধিরগঞ্জে কোন অপ্রীতিকর ঘটনা ঘটেনি : ওসি সিদ্ধিরগঞ্জ নারায়ণগঞ্জে ‘পুলিশ-ম্যাজিস্ট্রেসি কনফারেন্স’ অনুষ্ঠিত জনস্বার্থে বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত বাতিল করুন : বাংলাদেশ ন্যাপ সিদ্ধিরগঞ্জে চাঁদাদাবি, হত্যার হুমকি ও জমি দখলের চেষ্টার অভিযোগে সংবাদ সম্মেলন অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি ও বিক্রি: ফতুল্লার সুন্দরবন রেস্তোরাঁর মালিক গ্রেপ্তার

রূপগঞ্জে ছাত্রদল নেতা  ইয়াসিনের নেতৃত্বে সাংবাদিককে গুরুতর আঘাতের অভিযোগ  

 

আবু কাওছার

রূপগঞ্জে সংবাদ প্রকাশের জেরে ও দাবিকৃত চাঁদার টাকা না পেয়ে ছাত্রদল ক্যাডারের নেতৃত্বে দৈনিক কালবেলা পত্রিকার রূপগঞ্জ প্রতিনিধি জাহাঙ্গীর মাহমুদের মাথা ও শরীর ইট দিয়ে থেঁতলে দিয়েছে। ঘটনা শেষে ছাত্রদল নেতা  ইয়াসিন বেশ কয়েক রাউন্ড ফাঁকা গুলি ছুড়েঁ এলাকায় আতঙ্কের সৃষ্টি করে। এ খবর ছড়িয়ে পড়লে সারা রূপগঞ্জ জুড়ে তোলপাড় সৃষ্টি হয়।

ঘটনার প্রতিবাদে রূপগঞ্জে কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকরা তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন। আগামী ২৪ ঘন্টার মধ্যে সন্ত্রাসীদের গ্রেফতার করা না হলে সাংবাদিকরা ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধসহ বড় ধরণের আন্দোলনের হুশিয়ারি দিয়েছেন। ছাত্রদল নেতা ইয়াসিন মিয়া  উপজেলার ভুলতা ইউনিয়নের সোনাব এলাকার আবু বক্করের ছেলে। রবিবার (১৭ নভেম্বর)  বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার গোলাকান্দাইল দক্ষিণপাড়া ৫নং ক্যানাল এলাকায় এ হামলার ঘটনা ঘটে। খবর পেয়ে ঘটনাস্থলে যৌথ বাহিনীর একটি দল অভিযান পরিচালনা করেন।

হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আহত সাংবাদিক জাহাঙ্গীর মাহমুদ জানান, তিনি কালবেলা পত্রিকায় কর্মরত থাকা অবস্থায় নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক সহ-সধারণ সম্পাদক ইয়াসিন মিয়ার  বিরুদ্ধে বিভিন্ন সময় মাদক, চাঁদাবাজি, জমি দখলসহ অপরাধ নিয়ে প্রতিবেদন প্রকাশ করেন। এতে ক্ষিপ্ত হয়ে গত ১৫ দিন ধরে ইয়াসিন মিয়া ক্ষতিপূরণ বাবদ জাহাঙ্গীর মাহমুদের কাছে ২ লাখ টাকা চাঁদা দাবি করে। দাবিকৃত চাঁদার টাকা দিতে অস্বীকার করলে ইয়াসিন বিভিন্ন সময় জাহাঙ্গীর মাহমুদকে হত্যাসহ মামলা হামলার হুমকি দিয়ে আসছিলো। রবিবার বেলা সাড়ে ১১ টার দিকে ইয়াসিন মিয়ার নেতৃত্বে রাব্বিল, ইমনসহ ৪০/৫০ জন লোকজন  দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে জাহাঙ্গীর মাহমুদকে অবরুদ্ধ করে চাঁদা দাবি করে। একপর্যায়ে চাঁদা দিতে অস্বীকৃতি জানালে  ইট দিয়ে শরীরের বিভিন্ন অংশ ও মাথা থেঁতলে দেয়। এসময় জাহাঙ্গীরের ডাক চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে আসলে ইয়াসিন বেশ কয়েক রাউন্ড ফাঁকা গুলি ছুঁড়ে এলাকা ত্যাগ করে। পরে স্বজনরা তাকে উদ্ধার করে রূপগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান।

এ ঘটনায় রূপগঞ্জ প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক ও দৈনিক কালের কণ্ঠের  রাসেল আহমেদ বাদী হয়ে রূপগঞ্জ থানায় একটি অভিযোগ দায়ের করেন।

রূপগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট মাহফুজুর রহমান হুমায়ুন বলেন, কোন সন্ত্রাস, চাঁদাবাজ, মাদক ব্যবসায়ী, জমি দখলবাজসহ অপরাধীরা দলের কেউ না। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশ দলে কোন অপরাধীদের ঠাঁই নেই। অপরাধ করলে আইনের হাতে তুলে দেওয়ার নির্দেশ রয়েছে।এ হামলার ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। সেই সাথে হামলার ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেফতার করতে অনুরোধ জানাচ্ছি।

নারায়ণগঞ্জ জেলা সহকারী পুলিশ সুপার (গ সার্কেল) মেহেদী ইসলাম বলেন, এটি একটি ন্যাক্কারজনক ঘটনা। ইতিমধ্যে যৌধ বাহিনী ঘটনাস্থলে অভিযান পরিচালনা করেছে। এ হামলার সাথে যারা জড়িত তাদের চিহ্নিত করে দ্রুত আইনে আওতায় আনবো।

সংবাদটি শেয়ার করুন :

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত