মঙ্গলবার, ১২ মে ২০২৬, ০৫:০৬ অপরাহ্ন

সংবাদ শিরোনাম
সিদ্ধিরগঞ্জ থানা জিয়া মঞ্চের আহবায়ক নাছির উদ্দীন ও সদস্য সচিব আনিছুর রহমান হীরাঝিলে বহুতল ভবনে জ্বলছে বিপুল পরিমাণ অবৈধ চুলা, সরকার হারাচ্ছে ৬ লক্ষ টাকার রাজস্ব সোনারগাঁয়ে সাজাপ্রাপ্ত আসামী সানোয়ার গ্রেপ্তার রূপগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক শামসুজ্জামান এর মৃত্যুতে অধ্যাপক মামুন মাহমুদ এর শোকবার্তা নারায়ণগঞ্জ আঞ্চলিক পাসপোর্ট অফিসে অভিযানে ৭জনকে কারাদণ্ড ও জরিমানা হাওরের সমস্যা সমাধানে পদক্ষেপ গ্রহন করুন : বাংলাদেশ ন্যাপ শিমরাইল আন্তঃজিলা শ্রমিক ইউনিয়ন নিয়ে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন সিদ্ধিরগঞ্জে ইপিজেডের ব্যবসা দখলে নিতে ঠিকাদার রমজানের বিরুদ্ধে মিথ্যাচার মাদকের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা কি কাল হলো ওসি মহিবুল্লাহ্’র? সোনারগাঁয়ে বদলি ঘিরে গুঞ্জন বিএনপি নেতা মামুন মুন্সীর মৃত্যুতে অধ্যাপক মামুন মাহমুদ এর শোকবার্তা

মাইলস্টোন কলেজে বিমান বিধ্বস্ত

রাজধানীর উত্তরায় একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়েছে। সোমবার (২১ জুলাই) দুপুরের দিকে এ খবর পাওয়া গেছে।

উত্তরায় মাইলস্টোন কলেজ এলাকায় এ ঘটনা ঘটে।

ঢাকা মহানগর পুলিশের উত্তরা বিভাগের উপপুলিশ কমিশনার মহিদুল ইসলাম বলেন, শুনেছি মাইলস্টোন কলেজ এলাকায় একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়েছে। ঘটনাস্থলে গিয়ে বিস্তারিত জানাতে পারব।

ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের দায়িত্বরত কর্মকর্তা লিমা খান বলেন, বেলা দেড়টার দিকে দিয়াবাড়িতে এই বিমান বিধ্বস্ত হয়। মাইলস্টোন কলেজের ক্যান্টিনের ছাদে গিয়ে বিমানটি পড়েছে বলে তারা প্রাথমিকভাবে জেনেছেন। সেখানে ৮টি ইউনিট কাজ করছে।

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) জানিয়েছে, বাংলাদেশ বিমানবাহিনীর এফ-৭ বিজেআই প্রশিক্ষণ বিমান উত্তরায় বিধ্বস্ত হয়। বিমানটি ১টা ৬ মিনিটে উড্ডয়ন করে।

সংবাদটি শেয়ার করুন :

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত