বৃহস্পতিবার, ২৫ Jun ২০২৬, ১০:৫৩ অপরাহ্ন

সংবাদ শিরোনাম
সিদ্ধিরগঞ্জে তিতাসের নাটকীয় অভিযানের আগেই অবৈধ গ্রাহকরা খুলে রাখে রাইজার গত ৭বছরেও তিতাসের অভিযান হয়নি সিদ্ধিরগঞ্জের মজিববাগ ও আলামিন নগরে, লক্ষ লক্ষ টাকা লোপাট বাজেটে গরীবের উপর করের বোঝা চাপাবেন না: বাংলাদেশ ন্যাপ সিদ্ধিরগঞ্জের স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে মিলাদ ও দোয়া অকিল ভূইয়ার উপর হামলায় নিন্দা ও শাস্তির দাবি জিয়া মঞ্চের আহবায়ক নাছিরের পুলিশের তৎপরতায় এবার ঈদে সিদ্ধিরগঞ্জে কোন অপ্রীতিকর ঘটনা ঘটেনি : ওসি সিদ্ধিরগঞ্জ নারায়ণগঞ্জে ‘পুলিশ-ম্যাজিস্ট্রেসি কনফারেন্স’ অনুষ্ঠিত জনস্বার্থে বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত বাতিল করুন : বাংলাদেশ ন্যাপ সিদ্ধিরগঞ্জে চাঁদাদাবি, হত্যার হুমকি ও জমি দখলের চেষ্টার অভিযোগে সংবাদ সম্মেলন অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি ও বিক্রি: ফতুল্লার সুন্দরবন রেস্তোরাঁর মালিক গ্রেপ্তার

নারায়ণগঞ্জ জেলা সিসিএস কমিটির মত বিনিময় ও পরিচিতি সভা অনুষ্ঠিত

সম্রাট আকবরঃ

বৃহস্পতিবার ( ২৩ মে) বিকেল ৪টায় সিসিএস(Conscious Consumers Society) নারায়ণগঞ্জ সদর কর্তৃক আয়োজিত পরিচিতি ও মতবিনিময় সভা সরকারি তোলারাম কলেজ প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিসিএস নারায়ণগঞ্জ জেলার উপদেষ্টা এ্যাডভোকেট হুমায়ুন কবির,মো:আনিসুর রহমান, এ্যাডভোকেট সবুজ ,এ্যাডভোকেট রাসেল এবং নারায়ণগঞ্জ জেলার কো-অর্ডিনেটর মনিরুল ইসলাম মনিরসহ ভোক্তা অধিকার সিসিএস-এর জেলা ও সদর শাখার সদস্যবৃন্দ এবং বিভিন্ন পর্যায়ের কর্মী এবং সচেতন নাগরিক।

অনুষ্ঠানে উপস্থিত সকলে তাদের পরিচিতি শেষ করে তাদের মূল্যবান মতামত ও দিকনির্দেশনার মাধ্যমে সভাকে আরও প্রাণবন্ত ও অর্থবহ করে তুলেন। আয়োজকবৃন্দ সক্রিয় অংশগ্রহণ ও আন্তরিক মতামতের জন্য উপস্থিত সকলকে আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন।

সভায় বক্তারা বলেন, “ভোক্তা হলে সচেতন, বন্ধ হবে অনিয়ম।”
তারা আরও উল্লেখ করেন, “ভোক্তা বাঁচলে বাঁচবে দেশ, সিন্ডিকেট মুক্ত হবে বাংলাদেশ।”
এই স্লোগানকে সামনে রেখে আগামী দিনের কার্যক্রম পরিচালনার জন্য অংশগ্রহণকারীদের মতামতকে অনুপ্রেরণা হিসেবে কাজে লাগানো হবে।

সিসিএস নারায়ণগঞ্জ জেলা নেতৃবৃন্দ আশাবাদ ব্যক্ত করেন, ভবিষ্যতেও এ ধরনের উদ্যোগে সকলের ঐক্যবদ্ধ অংশগ্রহণ সমাজের সার্বিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

সংবাদটি শেয়ার করুন :

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত