মঙ্গলবার, ১৬ Jun ২০২৬, ১১:৪১ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম
সিদ্ধিরগঞ্জে তিতাসের নাটকীয় অভিযানের আগেই অবৈধ গ্রাহকরা খুলে রাখে রাইজার গত ৭বছরেও তিতাসের অভিযান হয়নি সিদ্ধিরগঞ্জের মজিববাগ ও আলামিন নগরে, লক্ষ লক্ষ টাকা লোপাট বাজেটে গরীবের উপর করের বোঝা চাপাবেন না: বাংলাদেশ ন্যাপ সিদ্ধিরগঞ্জের স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে মিলাদ ও দোয়া অকিল ভূইয়ার উপর হামলায় নিন্দা ও শাস্তির দাবি জিয়া মঞ্চের আহবায়ক নাছিরের পুলিশের তৎপরতায় এবার ঈদে সিদ্ধিরগঞ্জে কোন অপ্রীতিকর ঘটনা ঘটেনি : ওসি সিদ্ধিরগঞ্জ নারায়ণগঞ্জে ‘পুলিশ-ম্যাজিস্ট্রেসি কনফারেন্স’ অনুষ্ঠিত জনস্বার্থে বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত বাতিল করুন : বাংলাদেশ ন্যাপ সিদ্ধিরগঞ্জে চাঁদাদাবি, হত্যার হুমকি ও জমি দখলের চেষ্টার অভিযোগে সংবাদ সম্মেলন অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি ও বিক্রি: ফতুল্লার সুন্দরবন রেস্তোরাঁর মালিক গ্রেপ্তার

নারায়ণগঞ্জে সাংবাদিক বিল্লাল আহত, গ্রেফতার – ১

দুর্বৃত্তদের হামলায় দেশ টিভির নারায়ণগঞ্জ জেলা প্রতিনিধি  বিল্লাল হোসেন  আহত হয়েছেন। শুক্রবার (২০ সেপ্টেম্বর)  বিকেল সাড়ে ৫টার দিকে নগরের মিশনপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় জড়িত সন্দেহে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ।

তাঁর ওপর হামলার ঘটনায় নিন্দা ও প্রতিবাদ জানিয়ে জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারের দাবি করেছে নারায়ণগঞ্জে কর্মরত সকল সাংবাদিকবৃন্দ ।

হামলা প্রসঙ্গে বিল্লাল হোসেন বলেন, তিনি ও তাঁর এক সহকর্মী পেশাগত দায়িত্ব পালন শেষে শহরের মিশনপাড়া এলাকায় একটি চায়ের দোকানে বসে চা পান করছিলেন। এ সময় লাঠিসোঁটা নিয়ে সেখানে চার থেকে পাঁচজন এসে তিনি সাংবাদিক কি না জানতে চান। সাংবাদিক পরিচয় দেওয়ার সঙ্গে সঙ্গে তাঁকে (বিল্লাল) এলোপাতাড়ি পেটানো শুরু করেন তাঁরা। একপর্যায়ে তিনি সেখান থেকে দৌড় দিলে অন্য সাংবাদিকেরা তাঁকে উদ্ধার করে হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যান।

বিল্লাল হোসেন বলেন, তাঁর সঙ্গে কারও কোনো বিরোধ নেই। যাঁরা হামলা করেছেন, তাঁদের তিনি চেনেনও না। তাঁর ধারণা, সাংবাদিকতার কারণে এ হামলা হয়েছে। এ ঘটনায় তিনি থানায় মামলা করবেন।

বিল্লালের ওপর হামলার ঘটনায় জড়িত থাকার অভিযোগে রুবেল নামের এক যুবককে আটক করা হয়েছে বলে জানিয়েছেন নারায়ণগঞ্জ সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) নজরুল ইসলাম। তিনি বলেন, হামলায় জড়িত ব্যক্তিদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনা হবে।

সংবাদটি শেয়ার করুন :

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত