রবিবার, ২৮ Jun ২০২৬, ০৪:২৭ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম
সিদ্ধিরগঞ্জে তিতাসের নাটকীয় অভিযানের আগেই অবৈধ গ্রাহকরা খুলে রাখে রাইজার গত ৭বছরেও তিতাসের অভিযান হয়নি সিদ্ধিরগঞ্জের মজিববাগ ও আলামিন নগরে, লক্ষ লক্ষ টাকা লোপাট বাজেটে গরীবের উপর করের বোঝা চাপাবেন না: বাংলাদেশ ন্যাপ সিদ্ধিরগঞ্জের স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে মিলাদ ও দোয়া অকিল ভূইয়ার উপর হামলায় নিন্দা ও শাস্তির দাবি জিয়া মঞ্চের আহবায়ক নাছিরের পুলিশের তৎপরতায় এবার ঈদে সিদ্ধিরগঞ্জে কোন অপ্রীতিকর ঘটনা ঘটেনি : ওসি সিদ্ধিরগঞ্জ নারায়ণগঞ্জে ‘পুলিশ-ম্যাজিস্ট্রেসি কনফারেন্স’ অনুষ্ঠিত জনস্বার্থে বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত বাতিল করুন : বাংলাদেশ ন্যাপ সিদ্ধিরগঞ্জে চাঁদাদাবি, হত্যার হুমকি ও জমি দখলের চেষ্টার অভিযোগে সংবাদ সম্মেলন অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি ও বিক্রি: ফতুল্লার সুন্দরবন রেস্তোরাঁর মালিক গ্রেপ্তার

নারায়ণগঞ্জে সাংবাদিকদের উপর হামলা, আটক -১

 

নারায়ণগঞ্জের ফতুল্লায় সংবাদ সংগ্রহ করতে গিয়ে হামলার শিকার হয়েছেন জাগো নিউজের সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি মো. আকাশসহ তিন সাংবাদিক। বুধবার (৫ নভেম্বর) বিকেলে ফতুল্লার গিরিধারা বউবাজার এলাকায় এ হামলার ঘটনা ঘটে।

হামলাকারীরা সাংবাদিকদের ক্যামেরা ও মোবাইল ভাঙচুর করে এবং এক পর্যায়ে তিনজনকে আটকে রেখে বেধড়ক মারধর করে। পরে পুলিশ উপস্থিত হয়ে তাদের উদ্ধার করে নারায়ণগঞ্জ ৩০০ শয্যা হাসপাতালে ভর্তি করে।

আহতরা হলেন—জাগো নিউজের সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি মো. আকাশ, স্থানীয় অনলাইন নিউজ পোর্টাল নিউজ নারায়ণগঞ্জ’র ক্যামেরাপারসন আব্দুল্লাহ আল মামুন ও আয়াজ রেজা আরজু।

এ ঘটনায় বিএনপি নেতা শাহাদাত হোসেন (৬০)কে আটক করেছে পুলিশ। তিনি মহানগর ছাত্রদলের সাবেক সহ-সভাপতি আতা-ই-রাব্বির বাবা বলে জানা গেছে।

আহত সাংবাদিক মো. আকাশ জানান, গিরিধারা বউবাজার এলাকায় এক নারী অভিযোগ করেছিলেন যে, তাদের মালিকানাধীন কারখানা দখল করে রেখেছেন বিএনপি নেতা শাহাদাত চৌধুরী ওরফে ‘পুলিশ শাহাদাত’ ও তার ছেলে রাব্বি। তারা ওই নারীর পরিবারের ওপর নির্যাতন চালিয়ে গ্যাস-বিদ্যুৎ সংযোগ বন্ধ করে দিয়েছেন এবং মেয়ের শ্লীতাহানির ঘটনাও ঘটিয়েছেন।

বিষয়টি জানার জন্য সাংবাদিকরা ঘটনাস্থলে গেলে শাহাদাত ও তার লোকজন তাদের ওপর অতর্কিত হামলা চালায়। সাংবাদিকদের মারধর করে রক্তাক্ত অবস্থায় টেনে নিয়ে একটি কক্ষে আটকে রাখা হয়। তাদের সঙ্গে থাকা ক্যামেরা ও মোবাইল ফোনও ভেঙে ফেলা হয়।

খবর পেয়ে অন্য সাংবাদিক ও স্থানীয়রা ঘটনাস্থলে গেলে হামলাকারীরা তাদের সঙ্গেও অশোভন আচরণ করে। পরে ফতুল্লা থানা পুলিশ গিয়ে আহত তিন সাংবাদিককে উদ্ধার করে।

ফতুল্লা মডেল থানার পরিদর্শক (তদন্ত) আনোয়ার হোসেন জানান, এ ঘটনায় মূল অভিযুক্ত শাহাদাত হোসেনকে আটক করা হয়েছে এবং এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

সংবাদটি শেয়ার করুন :

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত