মঙ্গলবার, ১৬ Jun ২০২৬, ১১:৩৬ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম
সিদ্ধিরগঞ্জে তিতাসের নাটকীয় অভিযানের আগেই অবৈধ গ্রাহকরা খুলে রাখে রাইজার গত ৭বছরেও তিতাসের অভিযান হয়নি সিদ্ধিরগঞ্জের মজিববাগ ও আলামিন নগরে, লক্ষ লক্ষ টাকা লোপাট বাজেটে গরীবের উপর করের বোঝা চাপাবেন না: বাংলাদেশ ন্যাপ সিদ্ধিরগঞ্জের স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে মিলাদ ও দোয়া অকিল ভূইয়ার উপর হামলায় নিন্দা ও শাস্তির দাবি জিয়া মঞ্চের আহবায়ক নাছিরের পুলিশের তৎপরতায় এবার ঈদে সিদ্ধিরগঞ্জে কোন অপ্রীতিকর ঘটনা ঘটেনি : ওসি সিদ্ধিরগঞ্জ নারায়ণগঞ্জে ‘পুলিশ-ম্যাজিস্ট্রেসি কনফারেন্স’ অনুষ্ঠিত জনস্বার্থে বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত বাতিল করুন : বাংলাদেশ ন্যাপ সিদ্ধিরগঞ্জে চাঁদাদাবি, হত্যার হুমকি ও জমি দখলের চেষ্টার অভিযোগে সংবাদ সম্মেলন অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি ও বিক্রি: ফতুল্লার সুন্দরবন রেস্তোরাঁর মালিক গ্রেপ্তার

দৈনিক ভোরের চেতনার ২৬তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

 

আবু কাওছার

দৈনিক ভোরের চেতনা পত্রিকা ২৬তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন উপলক্ষে আলোচনা সভা, কেক কাটা ও শোভাযাত্রা বের করা হয়েছে। ২৪নভেম্বর রবিবার রূপগঞ্জ উপজেলা প্রেসক্লাব এ কর্মসূচি উদযাপন করা হয়। আলোচনা সভায় সভাপতিত্ব করেন রূপগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মকবুল হোসেন। দৈনিক ভোরের চেতনা পত্রিকার নারায়ণগঞ্জ জেলা ক্রাইম রির্পোটার মোঃ এনামুল হকের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন এএসপি (নারায়ণগঞ্জ গ সার্কেল)  মোঃ মেহেদী হাসান, রূপগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তরিকুল ইসলাম, পূর্বাচল রাজস্ব সার্কেল সহকারী কমিশনার (ভূমি) উবায়দুর রহমান সাহেল, রূপগঞ্জ থানা ইন্টেলিজেন্স ওসি সালাউদ্দিন, সাংবাদিক রূপগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সহ-সভাপতি শফিকুল আলম ভুঁইয়া মামুন, যুগ্ম সাধারণ সম্পাদক এস এম রুবেল মাহমুদ, মোঃ আলম হোসাইন, মোঃ নোয়াব ভুঁইয়া, এস এম রনি, পারভেজ, সিরাজুল ইসলাম, গোলাম মোস্তফা সাগর প্রমুখ।
সভায় বক্তারা বলেন, দৈনিক ভোরের চেতনা পত্রিকা গণমানুষের পত্রিকা। ২৫ বছর ধরে গণমানুষের, দেশের সংবাদ পরিবেশন করে আসছে। পত্রিকাটি ন্যায়, সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করে কোটি মানুষের হৃদয়ে অবস্থান করে নিয়েছে।

পরে দৈনিক ভোরের চেতনা পত্রিকার প্রকাশক, সম্পাদক ও সাংবাদিকসহ সকলের সু-স্বাস্থ্য, দীর্ঘায়ু কামনা করে মোনাজাত পরিচালনা করা হয়।শোভাযাত্রা নিয়ে রূপসী-কাঞ্চন সড়কের মুড়াপাড়া এলাকা তারা প্রদক্ষিণ শেষে কর্মসূচির সমাপ্তি ঘটে।

সংবাদটি শেয়ার করুন :

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত