মঙ্গলবার, ১৬ Jun ২০২৬, ১১:৪১ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম
সিদ্ধিরগঞ্জে তিতাসের নাটকীয় অভিযানের আগেই অবৈধ গ্রাহকরা খুলে রাখে রাইজার গত ৭বছরেও তিতাসের অভিযান হয়নি সিদ্ধিরগঞ্জের মজিববাগ ও আলামিন নগরে, লক্ষ লক্ষ টাকা লোপাট বাজেটে গরীবের উপর করের বোঝা চাপাবেন না: বাংলাদেশ ন্যাপ সিদ্ধিরগঞ্জের স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে মিলাদ ও দোয়া অকিল ভূইয়ার উপর হামলায় নিন্দা ও শাস্তির দাবি জিয়া মঞ্চের আহবায়ক নাছিরের পুলিশের তৎপরতায় এবার ঈদে সিদ্ধিরগঞ্জে কোন অপ্রীতিকর ঘটনা ঘটেনি : ওসি সিদ্ধিরগঞ্জ নারায়ণগঞ্জে ‘পুলিশ-ম্যাজিস্ট্রেসি কনফারেন্স’ অনুষ্ঠিত জনস্বার্থে বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত বাতিল করুন : বাংলাদেশ ন্যাপ সিদ্ধিরগঞ্জে চাঁদাদাবি, হত্যার হুমকি ও জমি দখলের চেষ্টার অভিযোগে সংবাদ সম্মেলন অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি ও বিক্রি: ফতুল্লার সুন্দরবন রেস্তোরাঁর মালিক গ্রেপ্তার

দেশে ফিরলেন মাহমুদুর রহমান

 

দৈনিক আমার দেশ পত্রিকার সম্পাদক ড. মাহমুদুর রহমান দেশে ফিরেছেন। শুক্রবার (২৭ সেপ্টেম্বর) সকাল ৯টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন তিনি।

বিমানবন্দরে সাংবাদিক মাহমুদুর রহমানকে গণসংবর্ধনা দেওয়া হয়। ফ্যাসিবাদবিরোধী ছাত্র-জনতা এ সংবর্ধনার আয়োজন করেছে বলে জানা গেছে।

অবতরণের পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে শেখ হাসিনাকে উৎখাত করা সব বিপ্লবী শহীদের কথা স্মরণ করে তিনি বলেন, বাংলাদেশের বিপ্লবী আইকন আবু সাঈদ। সাঈদসহ সব শহীদ আমাদের জন্য অনুপ্রেরণা। আমরা তাদের কখনো ভুলব না।

মাহমুদুর রহমান বলেন, এই ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানে ভারতের দালাল শেখ হাসিনার পতন হয়েছে।

যার ফলে ছয় বছর নির্বাসনে থাকার পর আমি মাতৃভূমিতে ফিরতে পেরেছি। আমাকে উদ্ভট ও মিথ্যা মামলায় সাত বছরের সাজা দেওয়া হয়েছিল বলেও অভিযোগ করেন তিনি।

তার নামে আরো অনেক মিথ্যা মামলা আছে জানিয়ে বলেন, আমার মা গুরুতর অসুস্থ। তাই তাকে দেখতেই দ্রুত চলে আসা।

দুটি দিন মায়ের সঙ্গে থাকতে চাই। রোববার আমি আদালতে যাব। আমার নামে অ্যারেস্ট ওয়ারেন্ট আছে। এমনও হতে পারে, আমাকে জেলে যেতে হতে পারে। আপনারা বিচলিত হবেন না।আমি আইনিভাবে সব কিছুর মোকাবেলা করব।

সংবাদটি শেয়ার করুন :

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত