সোমবার, ২৯ Jun ২০২৬, ০৮:২৩ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম
সিদ্ধিরগঞ্জে তিতাসের নাটকীয় অভিযানের আগেই অবৈধ গ্রাহকরা খুলে রাখে রাইজার গত ৭বছরেও তিতাসের অভিযান হয়নি সিদ্ধিরগঞ্জের মজিববাগ ও আলামিন নগরে, লক্ষ লক্ষ টাকা লোপাট বাজেটে গরীবের উপর করের বোঝা চাপাবেন না: বাংলাদেশ ন্যাপ সিদ্ধিরগঞ্জের স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে মিলাদ ও দোয়া অকিল ভূইয়ার উপর হামলায় নিন্দা ও শাস্তির দাবি জিয়া মঞ্চের আহবায়ক নাছিরের পুলিশের তৎপরতায় এবার ঈদে সিদ্ধিরগঞ্জে কোন অপ্রীতিকর ঘটনা ঘটেনি : ওসি সিদ্ধিরগঞ্জ নারায়ণগঞ্জে ‘পুলিশ-ম্যাজিস্ট্রেসি কনফারেন্স’ অনুষ্ঠিত জনস্বার্থে বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত বাতিল করুন : বাংলাদেশ ন্যাপ সিদ্ধিরগঞ্জে চাঁদাদাবি, হত্যার হুমকি ও জমি দখলের চেষ্টার অভিযোগে সংবাদ সম্মেলন অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি ও বিক্রি: ফতুল্লার সুন্দরবন রেস্তোরাঁর মালিক গ্রেপ্তার

ছুরিকাঘাতে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদল নেতা নিহত

ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ছুরিকাঘাতে ছাত্রদল নেতা নিহত হয়েছেন। তার নাম শাহরিয়ার সাম্য (২৫)। তিনি শিক্ষা ও গবেষণা বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। স্যার এ এফ রহমান হলের ২২২ নম্বর কক্ষের আবাসিক শিক্ষার্থী। তিনি ছাত্রদলের এ এফ রহমান হল শাখার সাহিত্য ও প্রকাশনা সম্পাদক।

মঙ্গলবার (১৩ মে) রাত সাড়ে ১১ টার দিকে এ ঘটনা ঘটে। নিহত ছাত্রদল নেতার বাড়ি সিরাজগঞ্জে।

প্রাথমিকভাবে শাহরিয়ার সাম্যের বিষয়ে শাহবাগ থানার ওসি খালিদ মনসুর বলেন, রাত ১১ টা থেকে সাড়ে ১১ টার মধ্যে রমনা কালীমন্দিরের প্রবেশ গেটের বাম পাশে রাস্তায় শাহরিয়ার গুরুতর আহত অবস্থায় পড়েছিলেন। পরে তার সহপাঠীরা তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।

এদিকে, শাহরিয়ারের মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে শিক্ষার্থীরা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরী বিভাগে ভিড় করেন।

নিহতের সহপাঠীদের ভাষ্যমতে, টিএসসি সংলগ্ন রমনা কালী মন্দিরের গেটের সামনে বহিরাগতদের সাথে সংঘর্ষ বাঁধে। এসময় কেউ শাহরিয়ারকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। তার ডান উরুতে ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে। ঘটনার পর পুলিশ একজনকে আটক করেছে।

সংবাদটি শেয়ার করুন :

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত