বুধবার, ০১ Jul ২০২৬, ০৯:১৪ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম
সিদ্ধিরগঞ্জে তিতাসের নাটকীয় অভিযানের আগেই অবৈধ গ্রাহকরা খুলে রাখে রাইজার গত ৭বছরেও তিতাসের অভিযান হয়নি সিদ্ধিরগঞ্জের মজিববাগ ও আলামিন নগরে, লক্ষ লক্ষ টাকা লোপাট বাজেটে গরীবের উপর করের বোঝা চাপাবেন না: বাংলাদেশ ন্যাপ সিদ্ধিরগঞ্জের স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে মিলাদ ও দোয়া অকিল ভূইয়ার উপর হামলায় নিন্দা ও শাস্তির দাবি জিয়া মঞ্চের আহবায়ক নাছিরের পুলিশের তৎপরতায় এবার ঈদে সিদ্ধিরগঞ্জে কোন অপ্রীতিকর ঘটনা ঘটেনি : ওসি সিদ্ধিরগঞ্জ নারায়ণগঞ্জে ‘পুলিশ-ম্যাজিস্ট্রেসি কনফারেন্স’ অনুষ্ঠিত জনস্বার্থে বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত বাতিল করুন : বাংলাদেশ ন্যাপ সিদ্ধিরগঞ্জে চাঁদাদাবি, হত্যার হুমকি ও জমি দখলের চেষ্টার অভিযোগে সংবাদ সম্মেলন অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি ও বিক্রি: ফতুল্লার সুন্দরবন রেস্তোরাঁর মালিক গ্রেপ্তার

গাজীপুরে সাংবাদিক হত্যায় সিদ্ধিরগঞ্জ সাংবাদিক ক্লাবের তীব্র নিন্দা ও বিচার দাবি

গাজীপুরে সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে প্রকাশ্যে কুপিয়ে হত্যার ঘটনায় গভীর উদ্বেগ ও তীব্র নিন্দা জানিয়েছে সিদ্ধিরগঞ্জ সাংবাদিক ক্লাবের সদস্যরা।এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন তারা।

বিবৃতিতে সিদ্ধিরগঞ্জ সাংবাদিক ক্লাবের সভাপতি সাইফুল্লাহ মোঃ খালিদ রাসেল ও সেক্রেটারী আমির হোসেন বলেন, সন্ধ্যার সময় জনসমাগমপূর্ণ স্থানে একজন সাংবাদিককে নির্মমভাবে হত্যা করা প্রমাণ করে, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি কতটা নাজুক। তারা বলেন, “সাংবাদিক সমাজ ও প্রতিবাদী জনতা আজ চরম নিরাপত্তাহীনতায় ভুগছে। অবিলম্বে এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি।”

সাংবাদিক তুহিন হত্যাকাণ্ডের মধ্য দিয়ে আবারও প্রমাণিত হয়েছে, সন্ত্রাসী,  চাঁদাবাজ ও অপরাধীদের দখলে চলে গেছে পুরো দেশ। তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, এই সন্ত্রাসী ও চাঁদাবাজদের এবং তাদের পৃষ্ঠপোষকদের প্রতিহত করা না গেলে কারও মুক্তি নেই।

নিহত সাংবাদিকের আত্মার মাগফিরাত কামনা করেন এবং তার শোকাহত পরিবার ও সহকর্মীদের প্রতি গভীর শোক ও সমবেদনা জানান সিদ্ধিরগঞ্জ সাংবাদিক ক্লাবের সদস্যরা।

সংবাদটি শেয়ার করুন :

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত