শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ০৭:২০ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম
দেশত্যাগে নিষেধাজ্ঞা চার সিটি করপোরেশন কর্মকর্তা জুলাই অভ্যুত্থান অন্যয়ের বিরুদ্ধে সংগ্রামের প্রেরনা : ন্যাপ সিদ্ধিরগঞ্জে নিজ জমিতে নির্মাণকাজে বাধা, থানায় অভিযোগ দায়ের গ্যাস সংকট স্বাভাবিক করতে কার্যকরী ব্যবস্থা গ্রহন করুন :ন্যাপ চেয়ারম্যান প্রার্থী তানজিরুল ইসলাম বিতারা ইউনিয়ন কে একটি আদর্শ ইউনিয়ন হিসেবে গড়ে তুলতে চান আর্জেন্টিনা কে ১-০ গোলে পরাজিত করে চ্যাম্পিয়ন স্পেন মানবাধিকার প্রতিষ্ঠায় আইএইচআরসি ট্রাস্টের নারায়ণগঞ্জ জেলা আংশিক কমিটি ঘোষণা বাংলাদেশ ফিজিওথেরাপি এসোসিয়েশন এর ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক নির্বাচিত হয়েছে ডা: তামজিদ জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ প্রধান শিক্ষক বি. আর বিলকিসকে ফুলেল শুভেচ্ছা রূপগঞ্জ থানার এএসআই অজয় কুমারের বিরুদ্ধে অবৈধভাবে অর্থ আদায়ের অভিযোগ

উপজেলা গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে জয়ী ভাদুর ইউনিয়ন

সম্রাট আকবরঃ 

রামগঞ্জ উপজেলা প্রশাসন ও উপজেলা ক্রীড়া সংস্থার উদ্যোগে আয়োজিত উপজেলা প্রশাসন গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে । শনিবার (১১ জানুয়ারী) দুপুরে রামগঞ্জ সরকারি কলেজ মাঠে জমকালো আয়োজনের মাধ্যমে এই টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে। উক্ত অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা মামুন মাহমুদের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রামগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর দিদারুল ইসলাম, রামগঞ্জ উপজেলার ক্যাম্প কমান্ডার ক্যাপ্টেন সারজিল, রামগঞ্জ থানার অফিসার ইনচার্জ আবুল বাশার, রামগঞ্জ উপজেলা জামাতের আমির নাজমুল হাসান, রামগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক রহিম ভিপি, যুগ্ম সম্পাদক নজরুল ইসলাম পিন্টু, উপজেলা ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক জামিল হোসেন, ভাদুর ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি মাসুদ আলম, রামগঞ্জ সরকারি কলেজ শাখা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন সোহেল, নারায়ণগঞ্জ মহানগর ছাত্রদলের সাবেক সহ সম্পাদক সম্রাট আকবর,  সাবেক ছাত্রদল নেতা মেজবাহ , ভাদুর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান -২ আবদুর রহমান, ভাদুর ইউনিয়ন দলের ফুটবল কোচ তৌরিদ হাসান, টিম ম্যানেজার সিপন, বিশিষ্ট ব্যবসায়ী মামুন, প্রীতি হলিডেজ এর সিইও রাসেল, ভাদুর ইউনিয়ন এর সাবেক কৃতি ফুটবলার মো: হাবিব, দরবেশপুর উচ্চ বিদ্যালয়ের শিক্ষক রাজীব সহ আরো অনেকে।

উদ্বোধনী ম্যাচে নোয়াগাঁও ইউনিয়ন কে ট্রাইবেকারে একগোল বেশি দিয়ে জয়লাভ করে ভাদুর ইউনিয়ন।

ভাদুর ইউনিয়ন ফুটবল দলের নেতৃত্বে ছিলেন মোবারক হোসেন। খেলায় ম্যান অব দ্যা ম্যাচ নির্বাচিত হয়েছে ভাদুর ইউনিয়ন ফুটবল দলের বিশ্বেশ্বর বড়ুয়া।

সংবাদটি শেয়ার করুন :

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত