শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ০৭:১৫ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম
দেশত্যাগে নিষেধাজ্ঞা চার সিটি করপোরেশন কর্মকর্তা জুলাই অভ্যুত্থান অন্যয়ের বিরুদ্ধে সংগ্রামের প্রেরনা : ন্যাপ সিদ্ধিরগঞ্জে নিজ জমিতে নির্মাণকাজে বাধা, থানায় অভিযোগ দায়ের গ্যাস সংকট স্বাভাবিক করতে কার্যকরী ব্যবস্থা গ্রহন করুন :ন্যাপ চেয়ারম্যান প্রার্থী তানজিরুল ইসলাম বিতারা ইউনিয়ন কে একটি আদর্শ ইউনিয়ন হিসেবে গড়ে তুলতে চান আর্জেন্টিনা কে ১-০ গোলে পরাজিত করে চ্যাম্পিয়ন স্পেন মানবাধিকার প্রতিষ্ঠায় আইএইচআরসি ট্রাস্টের নারায়ণগঞ্জ জেলা আংশিক কমিটি ঘোষণা বাংলাদেশ ফিজিওথেরাপি এসোসিয়েশন এর ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক নির্বাচিত হয়েছে ডা: তামজিদ জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ প্রধান শিক্ষক বি. আর বিলকিসকে ফুলেল শুভেচ্ছা রূপগঞ্জ থানার এএসআই অজয় কুমারের বিরুদ্ধে অবৈধভাবে অর্থ আদায়ের অভিযোগ

তামিম সহ ১৫জন বিসিবি নির্বাচন থেকে সরে দাড়ালো

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) আসন্ন নির্বাচনে বড় ধরনের চমক দেখা গেল। সাবেক অধিনায়ক তামিম ইকবাল প্রার্থিতা প্রত্যাহারের মাধ্যমে প্রথমেই আলোচনায় আসেন। এরপর একে একে আরও ১৪ জন প্রার্থীও নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন।

বুধবার (১ অক্টোবর) দুপুর ১২টা পর্যন্ত ছিল প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময়। দুপুর ২টার মধ্যে নির্বাচনের চূড়ান্ত প্রার্থীদের তালিকা প্রকাশ করার কথা।

সকাল ১০টার দিকে মিরপুরে বিসিবি কার্যালয়ে উপস্থিত হন তামিম ইকবাল। আগে থেকেই গুঞ্জন ছিল, তিনি প্রার্থিতা প্রত্যাহার করবেন। শেষ পর্যন্ত গুঞ্জনই সত্যি হলো। তামিমের সঙ্গে সাঈদ ইব্রাহিম আহমেদ, ইসরাফিল খসরু, সৈয়দ বোরহানুল ইসলাম এবং রফিকুল ইসলাম বাবুসহ আরও কয়েকজন হেভিওয়েট প্রার্থীও নিজেদের নাম প্রত্যাহার করে নিয়েছেন।

এর আগে ৩০সেপ্টেম্বর (মঙ্গলবার) হাইকোর্টের এক আদেশে তৃতীয় বিভাগ বাছাই ক্রিকেট থেকে উঠে আসা বিতর্কিত ১৫টি ক্লাবের কাউন্সিলর বা প্রতিনিধির নাম চূড়ান্ত ভোটার তালিকায় অন্তর্ভুক্তি কার্যক্রম স্থগিত করা হয়। সাবেক বিসিবি সভাপতি ফারুক আহমেদের করা এক রিট আবেদনের প্রাথমিক শুনানির পর বিচারপতি খিজির আহমেদ চৌধুরী ও বিচারপতি সৈয়দ হাসান যুবায়েরের সমন্বয়ে গঠিত বেঞ্চ এ আদেশ দেন।

এই রায়ের পরই নির্বাচনকে ঘিরে নতুন করে অনিশ্চয়তা তৈরি হয়। এর ধারাবাহিকতায় তামিমসহ একাধিক প্রার্থীর সরে দাঁড়ানো নির্বাচনী প্রক্রিয়ায় বড় ধরনের প্রভাব ফেলবে বলে ধারণা করা হচ্ছে।

যে ১৫ জন নির্বাচন থেকে সরে গেলেন

১. তামিম ইকবাল (ওল্ডডিওএইচএস) ২. রফিকুল ইসলাম বাবু (ইন্দিরা ক্রীড়াচক্র) ৩. মাসুদুজ্জামান (মোহামেডান) ৪. সাঈদ ইব্রাহীম আহমেদ (ফেয়ার ফাইটার্স) ৫. মির হেলাল (চট্টগাম জেলা) ৬. সৈয়দ বুরহান হোসেন পাপ্পু (তেজগাঁও ক্রিকেট একাডেমি) ৭. ইসরাফিল খশরু (এক্সিউম ক্রিকেটার্স) ৮. সাব্বির আহমেদ রুবেল (প্রগতি সেবা সংঘ) ৯. তৌহিদ তারেক (পাবনা) ১০. অসিফ রাব্বানী (শাইনপুকুর) ১১. সিরাজ উদ্দিন মোহাম্মদ আলমগীর (ক্যাটাগরি-৩) ১২. ইয়াসির আব্বাস (আজাদ স্পোর্টিং) ১৩. ফাহিম সিনহা (সুর্যতরুণ) ১৪. সাইফুল ইসলাম সপু (গুপিবাগ ফ্রেন্ডস) ১৫. ওমর শরীফ মোহাম্মদ ইমরান (বাংলাদেশ বয়েজ)।

সংবাদটি শেয়ার করুন :

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত