বুধবার, ০৬ মে ২০২৬, ০৬:২৫ অপরাহ্ন

সংবাদ শিরোনাম
হাওরের সমস্যা সমাধানে পদক্ষেপ গ্রহন করুন : বাংলাদেশ ন্যাপ শিমরাইল আন্তঃজিলা শ্রমিক ইউনিয়ন নিয়ে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন সিদ্ধিরগঞ্জে ইপিজেডের ব্যবসা দখলে নিতে ঠিকাদার রমজানের বিরুদ্ধে মিথ্যাচার মাদকের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা কি কাল হলো ওসি মহিবুল্লাহ্’র? সোনারগাঁয়ে বদলি ঘিরে গুঞ্জন বিএনপি নেতা মামুন মুন্সীর মৃত্যুতে অধ্যাপক মামুন মাহমুদ এর শোকবার্তা নারায়ণগঞ্জে নিকাব পরে ‘র‍্যাম্প শো’: ধর্মীয় পোশাকের অবমাননায় ক্ষোভ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি চাঁদাবাজির অভিযোগে বিএনপি নেতা সালাউদ্দিন গ্রেফতার সরিকল ইউনিয়নকে আদর্শ ইউপিতে রুপান্তর করতে চান চেয়ারম্যান প্রার্থী মিরন সিদ্ধিরগঞ্জে ভূমি কর্মকর্তা দুলালের হস্তক্ষেপে কমছে দালালদের দৌরাত্ব বাংলাদেশ ফুটবল রেফারিজ এসোসিয়েশনের আহবায়ক মিরন

আধুনিক কচুয়া গড়তে মেগা উন্নয়ন পরিকল্পনা গ্রহন করা হবে : এহসানুল হক মিলন

মনির হোসেন : বাংলাদেশের চাহিদাভিত্তিক শিক্ষা: সমস্যা ও সম্ভাবনা এবং জেন-জি সন্মেলন-২০২৫ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী চাঁদপুর -১ আসনের বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী ড. আ ন ম এহসানুল হক মিলন বলেন, আধুনিক কচুয়া গড়তে মেগা উন্নয়ন পরিকল্পনা গ্রহন করা হবে এবং কচুয়াবাসীর উন্নয়নে আমি নিরলস ভাবে কাজ করে যাব।

বৃহস্পতিবার (১৩নভেম্বর) কচুয়ার পালাখাল রোস্তম আলী ডিগ্রী কলেজে অনুষ্ঠিত এডুকেশন রিফর্ম ইনিশিয়েটিভ (ই.আর.আই) এর উদ্যোগে আয়োজিত এক সেমিনারে প্রধান অতিথীর বক্তব্যে তিনি এ কথা বলেন। তিনি বলেন, আমাদের প্রিয় দেশটাকে বাঁচাতে হলে, আমাদেরকে এই ধ্বংসাবশেষ থেকে ঘুরে দাঁড়াতে হবে। তার জন্য প্রয়োজন ছাত্র, শিক্ষক,অভিভাবক এবং প্রশাসনের সম্মিলিত প্রচেষ্টা আর আন্তরিকতা। শিক্ষার্থীদের উদ্দেশ্যে তিনি বলেন,আধুনিক বিশ্বের প্রতিযোগিতায় টিকে থাকতে হলে কারিগরি এবং আধুনিক বিজ্ঞান ও প্রযুক্তি নির্ভরশীল শিক্ষার মাধ্যমে তোমাদেরকে চাহিদা ভিত্তিক শিক্ষা অর্জন করতে হবে। তিনি বলেন,পুঁথি গত বিদ্যার পাশাপাশি জ্ঞান বিজ্ঞানের বিভিন্ন সোর্স ব্যবহার করে তোমাদেরকে স্মার্ট ডিজিটালাইজেশনে প্রবেশ করতে হবে। তার সাথে মানবিক ও জনকল্যাণমুখী হতে হবে, এর কোন বিকল্প নাই।
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী ড. আ ন ম এহসানুল হক মিলন বলেন, আগামী দিনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে বিএনপি রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে আর আমাকে নির্বাচিত করে জাতীয় সংসদে প্রতিনিধিত্ব করার সুযোগ দেয়া হলে আমি নকল মুক্ত শিক্ষা ব্যবস্থার পুনঃপ্রবর্তন করবো এবং শিক্ষা ব্যাবস্থায় আমুল পরিবর্তন আনবো ইনশাআল্লাহ। তিনি সকল ভেদাভেদ ভ’লে আগামী নির্বাচনে ধানের শীষে ভোট দেয়ার জন্য সকলের প্রতি উদাত্ত আহবান জানান।

সংবাদটি শেয়ার করুন :

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত