বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:০৮ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম
কোনো ভাইয়ের রাজনীতি করিনি, দলকে ভালোবেসে দলের প্রার্থীর পক্ষে কাজ করছি নাসিক ৪নং ওয়ার্ডে ধানের শীষের গণসংযোগ ও লিফলেট বিতরণ সোনারগাঁও–সিদ্ধিরগঞ্জ আমার স্বপ্ন, সম্ভাবনা ও অধিকার: গোলাম মসীহ্ বিএনপিতে মীরজাফরদের ঠাঁই হবে না : আজহারুল ইসলাম মান্নান রূপগঞ্জে ধানের শীষে ভোট চেয়ে উঠান বৈঠক সিদ্ধিরগঞ্জে ৭নং ওয়ার্ড শ্রমিক দলের পরিচিত সভা, দোয়া ও মিলাদ নারায়ণগঞ্জ জেলা জিয়া সৈনিক দলের কার্যালয় উদ্বোধন সিদ্ধিরগঞ্জে ৭নং ওয়ার্ড শ্রমিক দলের পরিচিত সভা, দোয়া ও মিলাদ সিদ্ধিরগঞ্জে ছাত্রদল নেতা আবিরের নেতৃত্বে নেতাকর্মী নিয়ে ধানের শীষের গনসংযোগে অংশগ্রহণ সিদ্ধিরগঞ্জে তাতীঁদল নেতা মোহর চাঁনের উদ্যোগে ধানের শীষের গনসংযোগ

রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্রের অভিযোগে শওকত মাহমুদ গ্রেফতার

জাতীয় প্রেস ক্লাবের সাবেক সভাপতি ও জনতা পার্টি বাংলাদেশের মহাসচিব শওকত মাহমুদকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। রবিবার (৭ ডিসেম্বর) দুপুরের দিকে রাজধানীর আফতাব নগরের বাসা থেকে কথা বলার জন্য তাকে ডিবি কার্যালয়ে নেয়া হয়। পরে ডিএমপি’র পক্ষ থেকে তাকে গ্রেপ্তারের তথ্য জানানো হয়। ডিএমপি’র ডিবি প্রধান শফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, তার বিরুদ্ধে মামলা আছে, আমরা তা যাচাই করে দেখছি। বাংলাদেশি বংশোদ্ভূত মার্কিন নাগরিক এনায়েত করিম চৌধুরীকে যে মামলায় গ্রেপ্তার করা হয়েছে সেই মামলায় শওকত মাহমুদকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানান শফিকুল। এনায়েত করিম ‘সরকারবিরোধী’ ষড়যন্ত্রের মামলায় কারাগারে আছেন। গত ২০শে সেপ্টেম্বর মিন্টো রোড এলাকা থেকে এনায়েত করিমকে গ্রেপ্তার করে পুলিশ। প্রাডো গাড়িতে করে ‘সন্দেহজনকভাবে’ তিনি ঘুরছিলেন বলে তখন জানিয়েছিল পুলিশ। 
 

সংবাদটি শেয়ার করুন :

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত