শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ০২:৪০ অপরাহ্ন

সংবাদ শিরোনাম
দেশত্যাগে নিষেধাজ্ঞা চার সিটি করপোরেশন কর্মকর্তা জুলাই অভ্যুত্থান অন্যয়ের বিরুদ্ধে সংগ্রামের প্রেরনা : ন্যাপ সিদ্ধিরগঞ্জে নিজ জমিতে নির্মাণকাজে বাধা, থানায় অভিযোগ দায়ের গ্যাস সংকট স্বাভাবিক করতে কার্যকরী ব্যবস্থা গ্রহন করুন :ন্যাপ চেয়ারম্যান প্রার্থী তানজিরুল ইসলাম বিতারা ইউনিয়ন কে একটি আদর্শ ইউনিয়ন হিসেবে গড়ে তুলতে চান আর্জেন্টিনা কে ১-০ গোলে পরাজিত করে চ্যাম্পিয়ন স্পেন মানবাধিকার প্রতিষ্ঠায় আইএইচআরসি ট্রাস্টের নারায়ণগঞ্জ জেলা আংশিক কমিটি ঘোষণা বাংলাদেশ ফিজিওথেরাপি এসোসিয়েশন এর ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক নির্বাচিত হয়েছে ডা: তামজিদ জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ প্রধান শিক্ষক বি. আর বিলকিসকে ফুলেল শুভেচ্ছা রূপগঞ্জ থানার এএসআই অজয় কুমারের বিরুদ্ধে অবৈধভাবে অর্থ আদায়ের অভিযোগ

রূপগঞ্জে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেফতার

আবু কাওছার

রূপগঞ্জ উপজেলার দাউদপুর ইউনিয়নের এক গৃহবধূকে ধর্ষণের অভিযোগে ইয়াকুব আলী(২৯) নামের এক যুবককে পুলিশ গ্রেফতার করেছে। গত ২৯নভেম্বর শনিবার রাতে উপজেলার মুড়াপাড়া ইউনিয়নের ব্রাহ্মণগাঁও এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। তার বাড়ি দাউদপুর ইউনিয়নের আসলীপাড়া গ্রামে।

পুলিশ জানায়, গত ২৩ নভেম্বর গৃহবধূর নির্জন বাড়িতে ইয়াকুব আলী প্রবেশ করে জোরপূর্বক ধর্ষণ করে। একপর্যায়ে গৃহবধূর ডাক-চিৎকারে আশপাশের লোকজন ছুটে আসলে ধর্ষক পালিয়ে যায়। এ ঘটনায় গৃহবধূ বাদী হয়ে ইয়াকুব আলীকে আসামী করে রূপগঞ্জ থানায় মামলা দায়ের করেন। গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ তাকে গ্রেফতার করে।

রূপগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ তরিকুল ইসলাম বলেন, ইয়াকুব আলীর বিরুদ্ধে ধর্ষণসহ রূপগঞ্জ থানায় একাধিক মামলা রয়েছে। তাকে নারায়ণগঞ্জ আদালতে পাঠানো হয়েছে।

সংবাদটি শেয়ার করুন :

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত