শনিবার, ১৩ Jun ২০২৬, ১২:৪৭ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম
সিদ্ধিরগঞ্জে তিতাসের নাটকীয় অভিযানের আগেই অবৈধ গ্রাহকরা খুলে রাখে রাইজার গত ৭বছরেও তিতাসের অভিযান হয়নি সিদ্ধিরগঞ্জের মজিববাগ ও আলামিন নগরে, লক্ষ লক্ষ টাকা লোপাট বাজেটে গরীবের উপর করের বোঝা চাপাবেন না: বাংলাদেশ ন্যাপ সিদ্ধিরগঞ্জের স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে মিলাদ ও দোয়া অকিল ভূইয়ার উপর হামলায় নিন্দা ও শাস্তির দাবি জিয়া মঞ্চের আহবায়ক নাছিরের পুলিশের তৎপরতায় এবার ঈদে সিদ্ধিরগঞ্জে কোন অপ্রীতিকর ঘটনা ঘটেনি : ওসি সিদ্ধিরগঞ্জ নারায়ণগঞ্জে ‘পুলিশ-ম্যাজিস্ট্রেসি কনফারেন্স’ অনুষ্ঠিত জনস্বার্থে বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত বাতিল করুন : বাংলাদেশ ন্যাপ সিদ্ধিরগঞ্জে চাঁদাদাবি, হত্যার হুমকি ও জমি দখলের চেষ্টার অভিযোগে সংবাদ সম্মেলন অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি ও বিক্রি: ফতুল্লার সুন্দরবন রেস্তোরাঁর মালিক গ্রেপ্তার

ফুটবলার হামজা চৌধুরীর জন্মদিন

বাংলাদেশ ফুটবলের নতুন স্বপ্ন বয়ে আনা তারকা মিডফিল্ডার হামজা দেওয়ান চৌধুরী উদযাপন করছেন তার ২৭তম জন্মদিন। ১৯৯৭ সালের ১ অক্টোবর ইংল্যান্ডের লাফবরাতে জন্ম নেওয়া বাংলাদেশি বংশোদ্ভূত এই ফুটবলার বর্তমানে দেশের ফুটবলপ্রেমীদের মনে নতুন আশার আলো জ্বালিয়েছেন।

লেস্টার সিটির যুব একাডেমি থেকে উঠে আসা হামজা দীর্ঘদিন ধরে ইংলিশ ফুটবলের সর্বোচ্চ পর্যায়ে খেলে আসছেন। লেস্টার সিটির হয়ে ইংলিশ প্রিমিয়ার লিগে আলো ছড়ানোর পর বর্তমানে তিনি ইএফএল চ্যাম্পিয়নশিপে মাঝমাঠের ভরসা হয়ে খেলছেন। তাঁর গতি, বল কাটার দক্ষতা এবং নিরলস লড়াই করার মানসিকতা তাকে করে তুলেছে অনন্য।

হামজার মায়ের আদি নিবাস সিলেটের হবিগঞ্জ জেলার বাহুবল উপজেলায়। শিকড়ের প্রতি ভালোবাসা এবং দেশের ফুটবলের জন্য কিছু করার আগ্রহ থেকেই তিনি সম্প্রতি বাংলাদেশ জাতীয় ফুটবল দলে খেলার সিদ্ধান্ত নেন। জাতীয় দলের জার্সি গায়ে তুলে তাঁর আগমনকে দেশের ফুটবলের নতুন দিগন্ত হিসেবে দেখছে সবাই।

হামজার জন্মদিনে শুভেচ্ছা জানাতে ইতোমধ্যেই সামাজিক যোগাযোগমাধ্যম ভরে উঠেছে শুভাকাঙ্ক্ষীদের শুভেচ্ছা বার্তায়। বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে), লেস্টার সিটি এবং বিশ্বের নানা প্রান্তের ফুটবলভক্তরা তাঁকে জানাচ্ছেন উষ্ণ অভিনন্দন।

সংবাদটি শেয়ার করুন :

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত