বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:৫৩ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম
কোনো ভাইয়ের রাজনীতি করিনি, দলকে ভালোবেসে দলের প্রার্থীর পক্ষে কাজ করছি নাসিক ৪নং ওয়ার্ডে ধানের শীষের গণসংযোগ ও লিফলেট বিতরণ সোনারগাঁও–সিদ্ধিরগঞ্জ আমার স্বপ্ন, সম্ভাবনা ও অধিকার: গোলাম মসীহ্ বিএনপিতে মীরজাফরদের ঠাঁই হবে না : আজহারুল ইসলাম মান্নান রূপগঞ্জে ধানের শীষে ভোট চেয়ে উঠান বৈঠক সিদ্ধিরগঞ্জে ৭নং ওয়ার্ড শ্রমিক দলের পরিচিত সভা, দোয়া ও মিলাদ নারায়ণগঞ্জ জেলা জিয়া সৈনিক দলের কার্যালয় উদ্বোধন সিদ্ধিরগঞ্জে ৭নং ওয়ার্ড শ্রমিক দলের পরিচিত সভা, দোয়া ও মিলাদ সিদ্ধিরগঞ্জে ছাত্রদল নেতা আবিরের নেতৃত্বে নেতাকর্মী নিয়ে ধানের শীষের গনসংযোগে অংশগ্রহণ সিদ্ধিরগঞ্জে তাতীঁদল নেতা মোহর চাঁনের উদ্যোগে ধানের শীষের গনসংযোগ

রূপগঞ্জ সাংবাদিক ফোরামের উদ্যোগে ফল উৎসব অনুষ্ঠিত

 

আবু কাওছার

রূপগঞ্জে সাংবাদিক ফোরামের উদ্যোগে এক ব্যতিক্রমধর্মী আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠিত হলো “মৌসুমী ফল উৎসব ২০২৫”। মঙ্গলবার( ২৪ জুন ) বিকালে রুপগঞ্জ উপজেলা অডিটোরিয়ামে অনুষ্ঠিত এ উৎসবে অংশগ্রহণ করেন রূপগঞ্জসহ আশপাশের উপজেলা থেকে আগত গণমাধ্যমকর্মীরা।

প্রকৃতিতে বইছে ফলের সুবাস। বাহারি রং আর স্বাদের ফলের পসরা নিয়ে সেজেছে প্রকৃতি। রূপগঞ্জ সাংবাদিক ফোরাম টক-মিষ্টি নানা ফলের স্বাদ ভাগাভাগি করতে ‘মৌসুমি ফল উৎসবের আয়োজন করে।

আম, জাম, কাঁঠাল, পেয়ারা, লিচু, লটকন, আমলকি, ড্রাগনসহ বাহারি এবং নানা স্বাদের ফলের সমারোহে আয়োজিত হয় মৌসুমি ফল উৎসব। উৎসবে আম,জাম, লিচু, কাঁঠালসহ নানা মৌসুমী ফলের আপ্যায়নের আয়োজন করা হয়। অনুষ্ঠানটি মিলনমেলায় পরিণত হয়।

রুপগঞ্জ সাংবাদিক ফোরাম সভাপতি নাজমুল হুদার সভাপতিত্বে সাংবাদিক জয়নাল আবেদীনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রূপগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাইফুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাগো নিউজের সাংবাদিক সালাউদ্দিন জসিম, দৈনিক জনকণ্ঠের সিনিয়র রিপোর্টার ইসরাফিল ফরাজী, রূপগঞ্জ প্রেসক্লাবের আহ্বায়ক ও মোহনা টিভির রূপগঞ্জ প্রতিনিধি ছাত্তার আলী সোহেল, রূপগঞ্জ থানার ওসি (তদন্ত) মুক্তার হোসেন এবং সাংবাদিক ফোরামের বিভিন্ন পর্যায়ের সদস্যরা।

প্রধান অতিথির বক্তব্যে (ইউএনও)সাইফুল ইসলাম বলেন, সাংবাদিকরা সমাজের দর্পণ । এ ধরনের আয়োজন সামাজিক সম্প্রীতি ও পারস্পরিক সম্পর্ক উন্নয়নে সহায়ক ভূমিকা রাখে। প্রশাসনের পক্ষ থেকে সবসময় সাংবাদিকদের ইতিবাচক উদ্যোগে সহযোগিতা থাকবে।আমরা শুধু পেশাগত দায়িত্বে সীমাবদ্ধ নই, সাংবাদিকদের মধ্যে ভ্রাতৃত্ববোধ ও সামাজিক বন্ধনে বিশ্বাসী । অনুষ্ঠান শেষে সাংবাদিকদের মধ্যে ফলভোজের আয়োজন করা হয়, যেখানে সবাই মিলেমিশে উপভোগ করেন বিভিন্ন জাতের রসাল মৌসুমী ফল।

 

সংবাদটি শেয়ার করুন :

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত