সোমবার, ২২ Jun ২০২৬, ০৭:০২ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম
সিদ্ধিরগঞ্জে তিতাসের নাটকীয় অভিযানের আগেই অবৈধ গ্রাহকরা খুলে রাখে রাইজার গত ৭বছরেও তিতাসের অভিযান হয়নি সিদ্ধিরগঞ্জের মজিববাগ ও আলামিন নগরে, লক্ষ লক্ষ টাকা লোপাট বাজেটে গরীবের উপর করের বোঝা চাপাবেন না: বাংলাদেশ ন্যাপ সিদ্ধিরগঞ্জের স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে মিলাদ ও দোয়া অকিল ভূইয়ার উপর হামলায় নিন্দা ও শাস্তির দাবি জিয়া মঞ্চের আহবায়ক নাছিরের পুলিশের তৎপরতায় এবার ঈদে সিদ্ধিরগঞ্জে কোন অপ্রীতিকর ঘটনা ঘটেনি : ওসি সিদ্ধিরগঞ্জ নারায়ণগঞ্জে ‘পুলিশ-ম্যাজিস্ট্রেসি কনফারেন্স’ অনুষ্ঠিত জনস্বার্থে বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত বাতিল করুন : বাংলাদেশ ন্যাপ সিদ্ধিরগঞ্জে চাঁদাদাবি, হত্যার হুমকি ও জমি দখলের চেষ্টার অভিযোগে সংবাদ সম্মেলন অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি ও বিক্রি: ফতুল্লার সুন্দরবন রেস্তোরাঁর মালিক গ্রেপ্তার

নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সাথে জেলা বিএনপির মত বিনিময় সভা

নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সঙ্গে নারায়ণগঞ্জ জেলা বিএনপি’র মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৩০ সেপ্টেম্বর)  দুপুরে প্রেস ক্লাব ভবনে অনুষ্ঠিত মতবিনিময় সভায় নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি আরিফ আলম দিপুর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ-৪ আসনের সাবেক সংসদ সদস্য ও জেলা বিএনপি’র সভাপতি আলহাজ মুহাম্মদ গিয়াস উদ্দিন।
এসময় যানজট, জলাবদ্ধতাসহ নারায়ণগঞ্জের বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন সাংবাদিক নেতৃবৃন্দ। একইসঙ্গে ৫ই আগস্ট পরবর্তী যেসব মামলায় সাংবাদিকদের জড়ানো হয়েছে, সেসব মামলার চার্জশিট থেকে সাংবাদিক ও নিরপরাধ ব্যক্তিদের নাম বাদ দেয়ার দাবি জানান তারা। এসময় মুহাম্মদ গিয়াস উদ্দিন বলেন, এই মুহূর্তে যানজটের চেয়ে বড় কোনো সমস্যা নারায়ণগঞ্জে নেই। তাই যানজটসহ নারায়ণগঞ্জের সকল সমস্যার সমাধান এবং উন্নয়নের যে দাবি  তোলা হয়েছে, তাতে আপনারা এবং আমরা এক ও অভিন্ন। সুন্দর ও নিরাপদ একটি নারায়ণগঞ্জ গড়ে তুলতে সকল ভালো মানুষদের ঐক্যবদ্ধ হতে হবে। মামলায় সাংবাদিকদের জড়ানোর বিষয়ে তিনি বলেন, মামলাগুলো করেছে আন্দোলনে নিহত ও আহতদের স্বজনরা। এখানে আমাদের বিএনপি নেতাকর্মীদের কোনো হাত নেই। তারপরও আমরা প্রশাসনের কাছে আহ্বান জানাবো, শুধু সাংবাদিকই নন, নিরপরাধ কোনো ব্যক্তি যাতে হয়রানির শিকার না হন। তবে, সাংবাদিকতাসহ অন্যান্য পেশার আড়ালে যারা স্বৈরাচারের দোসর, সুবিধাভোগী ছিল তারা যেন পার না পায় সেদিকেও আমাদের লক্ষ্য রাখতে হবে।
এসময় আরও বক্তব্য রাখেন- প্রেস ক্লাবের সাবেক সভাপতি হাবিবুর রহমান বাদল, রুমন রেজা, সাংবাদিক ইউনিয়নের সভাপতি আব্দুস সালাম, নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক আবু সাউদ মাসুদ, সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম জীবন, কার্যকরী পরিষদ সদস্য মাহফুজুর রহমান প্রমুখ। সভায় উপস্থিত ছিলেন জেলা বিএনপি’র সাবেক যুগ্ম আহ্বায়ক মাশুকুল ইসলাম রাজীব, সিদ্ধিরগঞ্জ থানা বিএনপি’র সভাপতি মাজেদুল ইসলাম, সাধারণ সম্পাদক ইকবাল হোসেন, ফতুল্লা থানা বিএনপি’র সাধারণ সম্পাদক এড. আব্দুল বারী ভুঁইয়া, জেলা যুবদলের সদস্য সচিব মশিউর রহমান রনি, জেলা শ্রমিক দলের সভাপতি মন্টু মেম্বার, জেলা মহিলা দলের সভাপতি রহিমা শরীফ মায়া, সিদ্ধিরগঞ্জ থানা বিএনপি’র সহ-সভাপতি গোলাম মুহাম্মদ সাদরিল, জেলা কৃষকদলের সাধারণ সম্পাদক মুহাম্মদ কায়সার রিফাত। নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের পক্ষে উপস্থিত ছিলেন কার্যকরী পরিষদের সহ-সভাপতি বিল্লাল হোসেন রবিন, যুগ্ম সাধারণ সম্পাদক আহসান সাদিক শাওন, কোষাধ্যক্ষ আনিসুর রহমান জুয়েল, ক্রীড়া ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক লুৎফর রহমান কাকন, আফজাল হোসেন পন্টি প্রমুখ।

সংবাদটি শেয়ার করুন :

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত