রবিবার, ২২ মার্চ ২০২৬, ০১:৫২ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম
ঈদের শুভেচ্ছা জানিয়েছেন বিএনপি নেতা নাছির উদ্দীন ঈদের শুভেচ্ছা জানিয়েছেন তোলারাম কলেজ ছাত্রদলের সহসভাপতি সানি আলম সিদ্ধিরগঞ্জ বাসীকে যুবদল নেতা সাজ্জাদের ঈদ শুভেচ্ছা নারায়ণগঞ্জ বাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন মহানগর ছাত্রদলের সাধারণ সম্পাদক প্রার্থী শাহাদাত হোসেন ভূইয়া কচুয়াবাসীকে ছাত্রদল নেতা তানজিরুল ইসলাম এর ঈদ শুভেচ্ছা ঈদের শুভেচ্ছা জানিয়েছেন যুবদল নেতা শওকত আলী নারায়ণগঞ্জ মহানগর যুবদলের সদস্য রিয়াজুল আলমের ঈদ শুভেচ্ছা ছাত্রদল নেতা রাতুল আহমেদ এর ঈদ শুভেচ্ছা রূপগঞ্জে সামাজিক সংগঠনের উদ্যোগে ঈদ সামগ্রী বিতরণ রূপগঞ্জে বরিশাল ও চাঁদপুরগামী যাত্রীদের বিকল্প নৌপথ উদ্বোধন করলেন নৌ-পরিবহন ও সেতু প্রতিমন্ত্রী

সিদ্ধিরগঞ্জে সুমন মুন্সির উদ্যাগে অসহায় ও শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ

সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি:

সিদ্ধিরগঞ্জে জাতীয়তাবাদী জিয়া সৈনিক দলের কেন্দ্রীয় কমিটির সহ-সাধারণ সম্পাদক ও নারায়ণগঞ্জ জেলার আহ্বায়ক গোলাম মোস্তফা সুমন মুন্সির নিজ অর্থায়ানে অসহায় ও শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছেন।
বুধবার (৭ জানুয়ারি) বেলা ১১ টায় নাসিক ৩নং ওয়ার্ডের নয়াআটি মুক্তিনগর এলাকায় ৫শতাধিক অসহায় ও শীতার্তদের মাঝে এই শীতবস্ত্র বিতরণ করেন।
শীতবস্ত্র বিতরণ সময় উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ জেলা জিয়া সৈনিক দলের যুগ্ন-সাধারণ সম্পাদক মো. আসাদুজ্জামান প্রধান মিন্টু, মুন্সিগঞ্জ জেলা জিয়া সৈনিক দলের সদস্য সচিব মো. শরীফ হোসেন জুয়েল, নারায়নগঞ্জ মহানগর ছাত্র দলের যুগ্ন-সাধারণ সম্পাদক মো. হাবিবুর রহমান হাবিব, সদস্য মো. আল-আমিন, সিদ্ধিরগঞ্জ থানা জিয়া সৈনিক দলের সহ-সভাপতি মো. সাদেকুর রহমান নোপেল, সাংগঠনিক সম্পাদক ফেরদৌস বিজয়, সিদ্ধিরগঞ্জ থানা যুবদল নেতা তানভীর রহমান রাব্বি, সিদ্ধিরগঞ্জ থানা সেচ্ছসেবক দলের সদস্য রবিউল ইসলাম সুমন, মো. শাহ-পরান, নাসিক ১নং ওয়ার্ড জিয়া সৈনিক দলের সভাপতি ওমর ফারুক জয়, মো. ফিরোজ আলমসহ থানা ও ওয়ার্ড পর্যায়ের নেতাকর্মীরা ছিলেন।
শীতবস্ত্র বিতরণ সময় সৈনিক দলের নেতা সুমন মুন্সি বলেন, বিএনপি সব সময় অসহায় মানুষের পাশে দাড়িয়েছে তাই আজ আমরা নারায়গগঞ্জ জেলা জিয়া সৈনিক দল অসহায় শীতার্ত মানুষের পাশে দাড়িয়েছি। আমাদের এ কার্যক্রম অব্যাহত থাকবে এবং আমরা দলের পক্ষ থেকে সাধারন মানুষের পাশে দাড়াবো।
তিনি বলেন, আগামী নির্বাচনে নারায়ণগঞ্জসহ সারাদেশে তারেক রহমান ও বিএনপি ঘোষিত প্রার্থীদের ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে নির্বাচিত করার আহবান জানান।
সুমন মন্সী আরো বলেন, আগামী নির্বাচনে নারায়ণগঞ্জ-৩ আসনের বিএনপি’র প্রার্থী আজহারুল ইসলাম মান্নানকে ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে নির্বাচিত করতে হবে কারন তিনি তারেক রহমানের প্রার্থী দল তাকে মনোনয়ন দিয়েছে আমরা তার পক্ষেই কাজ করবো এতে কোন সন্দেহ নেই। এ সময় তিনি স্থানীয় সাধারন মানুষের কাছে ধানের শীষ প্রতীকের জন্য ভোট প্রার্থনা করেন।

সংবাদটি শেয়ার করুন :

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত