শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ১২:১৮ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম
দেশত্যাগে নিষেধাজ্ঞা চার সিটি করপোরেশন কর্মকর্তা জুলাই অভ্যুত্থান অন্যয়ের বিরুদ্ধে সংগ্রামের প্রেরনা : ন্যাপ সিদ্ধিরগঞ্জে নিজ জমিতে নির্মাণকাজে বাধা, থানায় অভিযোগ দায়ের গ্যাস সংকট স্বাভাবিক করতে কার্যকরী ব্যবস্থা গ্রহন করুন :ন্যাপ চেয়ারম্যান প্রার্থী তানজিরুল ইসলাম বিতারা ইউনিয়ন কে একটি আদর্শ ইউনিয়ন হিসেবে গড়ে তুলতে চান আর্জেন্টিনা কে ১-০ গোলে পরাজিত করে চ্যাম্পিয়ন স্পেন মানবাধিকার প্রতিষ্ঠায় আইএইচআরসি ট্রাস্টের নারায়ণগঞ্জ জেলা আংশিক কমিটি ঘোষণা বাংলাদেশ ফিজিওথেরাপি এসোসিয়েশন এর ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক নির্বাচিত হয়েছে ডা: তামজিদ জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ প্রধান শিক্ষক বি. আর বিলকিসকে ফুলেল শুভেচ্ছা রূপগঞ্জ থানার এএসআই অজয় কুমারের বিরুদ্ধে অবৈধভাবে অর্থ আদায়ের অভিযোগ

সিদ্ধিরগঞ্জে মৎস্যজীবী দলের উদ্যোগে খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া

সিদ্ধিরগঞ্জ থানা মৎস্যজীবী দলের আয়োজনে বিএনপি চেয়ারপারসন আপোষহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফিরাত কামনায় মিলাদ ও দোয়ার আয়োজন করা হয়েছে।
বুধবার (২১ জানুয়ারি) বিকেলে নাসিক ১নং ওয়ার্ডের সিআই খোলা কাঠের পুল এলাকায় এই মিলাদ ও দোয়ার আয়োজন করা হয়। এসময় উপস্থিত সকলের মাঝে তবারক বিতরণ করা হয়।

জেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত আহবায়ক মনিরুল ইসলাম রবির সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ জেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক খাইরুল ইসলাম সজিব।
মহানগর যুবদলের সদস্য শহিদুল ইসলামের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মহানগর শ্রমিক দলের আহবায়ক এস এম আসলাম, মহানগর সেচ্ছাসেবক দলের সদস্য সচিব মমিনুর রহমান বাবু, মহানগর কৃষক দলের সদস্য সচিব সাইফুদ্দিন মাহমুদ ফয়সাল, সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সহ সভাপতি আব্দুল আল মামুন, সাধারণ সম্পাদক ইকবাল হোসেন, সাবেক সাধারণ সম্পাদক এম এ হালিম জুয়েল, থানা সেচ্ছাসেবক দলের আহবায়ক মো: রিপন সরকার।

প্রধান অতিথির বক্তব্যে নারায়ণগঞ্জ জেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক খাইরুল ইসলাম সজিব বলেন, আপানার জানেন প্রয়াত দেশনেত্রী বেগম খালেদা জিয়া ছিলেন আপোষহীন। তিনি অন্যায়ের সাথে কখনো আপোষ করেননি। আমাদের আপোষহীন নেত্রীর রুহের মাগফিরাত কামনায় সকলের কাছে দোয়া প্রর্থনা করেন তিনি। তিনি আরও বলেন, সকলেই জানেন বিএনপির মনোনীত ধানের শীষের প্রার্থী নারায়ণগঞ্জ-৩ আসন থেকে আপনাদের পছন্দের ব্যক্তি আজহারুল ইসলাম মান্নান পেয়েছেন। আপানার যদি ধানের শীষে ভোট দিয়ে তাকে নির্বাচিত করতে পারেন তাহলে সিদ্ধিরগঞ্জে কোনো মাদক, ভূমিদস্যু, চাঁদাবাজের যায়গা হবে না। আজহারুল ইসলাম মান্নান নির্বাচিত হলে সিদ্ধিরগঞ্জে খেলার মাঠ, মসজিদ ও ঈদগাহ্ এবং কবরস্থান নির্মাণেরও আশ্বাস দেন তিনি।

মিলাদ ও দোয়া অনুষ্ঠানে সিদ্ধিরগঞ্জ থানা মৎস্যজীবী দলের আহবায়ক মনিরুল ইসলাম মনির, সদস্য সচিব মেহেদী হাসান সানি, সিনি: যুগ্ম আহবায়ক জনি পাঠান, যুগ্ম আহবায়ক জনি ইসলাম, আনিস দেওয়ান, অনিক মাহমুদ, বিল্লাল খান রাসেল, মিজানুর রহমান সাকিল, সদস্য মিজান, কবির, বিল্লাল হোসেন, সালাউদ্দিন সালু, সুমন, ইকবাল হোসেনসহ বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন :

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত