বৃহস্পতিবার, ১১ Jun ২০২৬, ১০:০৬ অপরাহ্ন

সংবাদ শিরোনাম
সিদ্ধিরগঞ্জে তিতাসের নাটকীয় অভিযানের আগেই অবৈধ গ্রাহকরা খুলে রাখে রাইজার গত ৭বছরেও তিতাসের অভিযান হয়নি সিদ্ধিরগঞ্জের মজিববাগ ও আলামিন নগরে, লক্ষ লক্ষ টাকা লোপাট বাজেটে গরীবের উপর করের বোঝা চাপাবেন না: বাংলাদেশ ন্যাপ সিদ্ধিরগঞ্জের স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে মিলাদ ও দোয়া অকিল ভূইয়ার উপর হামলায় নিন্দা ও শাস্তির দাবি জিয়া মঞ্চের আহবায়ক নাছিরের পুলিশের তৎপরতায় এবার ঈদে সিদ্ধিরগঞ্জে কোন অপ্রীতিকর ঘটনা ঘটেনি : ওসি সিদ্ধিরগঞ্জ নারায়ণগঞ্জে ‘পুলিশ-ম্যাজিস্ট্রেসি কনফারেন্স’ অনুষ্ঠিত জনস্বার্থে বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত বাতিল করুন : বাংলাদেশ ন্যাপ সিদ্ধিরগঞ্জে চাঁদাদাবি, হত্যার হুমকি ও জমি দখলের চেষ্টার অভিযোগে সংবাদ সম্মেলন অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি ও বিক্রি: ফতুল্লার সুন্দরবন রেস্তোরাঁর মালিক গ্রেপ্তার

সিদ্ধিরগঞ্জে তিতাসের অভিযানে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন সহ ৮৫ হাজার টাকা জরিমানা

সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি : সিদ্ধিরগঞ্জ নাসিক- ৪ নং ওয়ার্ডের হাউজিং এলাকায় তিতাস গ্যাস কর্তৃপক্ষ অবৈধ সংযোগ বিচ্ছিন্নের অভিযান চালিয়েছে। সোমবার (১৯ জানুয়ারী) তিতাস কর্মকর্তা এবং সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট তাবাসসুম হাসান তানিশার নেতৃত্বে এই অভিযান চলে বেলা ১২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত। এসময় অবৈধ সংযোগ এবং বাড়তি চুলা থাকার অভিযোগে ৫০টি ভবনের সংযোগ বিচ্ছিন্ন সহ নগদ ৮৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।

জানা যায়, দীর্ঘদিন সিদ্ধিরগঞ্জ নাসিক ৪ নং ওয়ার্ড হাউজিং এলাকায় অবৈধ গ্যাস সংযোগ ও অতিরিক্ত চুলা ব্যবহার করে আসছে ভবন মালিকরা। একাধিকবার অভিযানে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করার পরেও রাতের আঁধারে আবারো একটি চক্র গ্যাস সংযোগটি পুনরায় সংযোগ দিতো।গ্যাস চুরির কারণে সরকার মাসে লক্ষ লক্ষ টাকার রাজস্ব হারাতো। চক্রটি বিভিন্ন সংস্থার লোকদের ম্যানেজ করার কথা বলে ভবন মালিকদের কাছ থেকে মোটা অংকের টাকা আদায় করছে বলেও জানাযায় বিভিন্ন সূত্রে।

হাউজিং এলাকাবাসী জানায়, হাউজিং এলাকায় বেশিরভাগ ভবনের গ্যাস সংযোগ অবৈধ। তাদের গ্যাস চুরির কারণে সিদ্ধিরগঞ্জ হাউজিং এর দুর্নাম ছড়াচ্ছে। হাউজিং এলাকার ভবন মালিকরা যদি ভবিষ্যতে অবৈধ গ্যাস সংযোগ ব্যবহার করে, তাহলে আমরা তিতাস গ্যাস কর্তৃপক্ষকে বলবো তাদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করার জন্য।

এদিকে নারায়ণগঞ্জ তিতাস গ্যাসের ম্যানেজার প্রকৌশলী আসাদুজ্জামান আজাদ বলেন, অবৈধ গ্যাস সংযোগের বিরুদ্ধে আমাদের অভিযান আপাতত থাকবে। আমরা সিদ্ধিরগঞ্জ হাউজিংয়ে অভিযান চালিয়ে ৫০ টি ভবনের অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন ও অতিরিক্ত চুলা ব্যবহার করার অপরাধে সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট তাবাসসুম হাসান তানিশা মহোদয় ভবন মালিকদের ৮৫ হাজার টাকা জরিমানা করে নগদ আদায় করেন।

আমরা ভবন মালিকদের বলতে চাই ভবনে অবৈধ গ্যাস সংযোগ দিয়ে রাজস্বের ক্ষতি করছেন। সেই সাথে অবৈধ সংযোগ দেওয়ার সময় যেকোনো ধরনের দুর্ঘটনাও ঘটতে পারে। ভবিষ্যতে যারা অবৈধ সংযোগ ব্যবহার করবেন তাদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

সংবাদটি শেয়ার করুন :

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত