বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ১১:২৪ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম
কোনো ভাইয়ের রাজনীতি করিনি, দলকে ভালোবেসে দলের প্রার্থীর পক্ষে কাজ করছি নাসিক ৪নং ওয়ার্ডে ধানের শীষের গণসংযোগ ও লিফলেট বিতরণ সোনারগাঁও–সিদ্ধিরগঞ্জ আমার স্বপ্ন, সম্ভাবনা ও অধিকার: গোলাম মসীহ্ বিএনপিতে মীরজাফরদের ঠাঁই হবে না : আজহারুল ইসলাম মান্নান রূপগঞ্জে ধানের শীষে ভোট চেয়ে উঠান বৈঠক সিদ্ধিরগঞ্জে ৭নং ওয়ার্ড শ্রমিক দলের পরিচিত সভা, দোয়া ও মিলাদ নারায়ণগঞ্জ জেলা জিয়া সৈনিক দলের কার্যালয় উদ্বোধন সিদ্ধিরগঞ্জে ৭নং ওয়ার্ড শ্রমিক দলের পরিচিত সভা, দোয়া ও মিলাদ সিদ্ধিরগঞ্জে ছাত্রদল নেতা আবিরের নেতৃত্বে নেতাকর্মী নিয়ে ধানের শীষের গনসংযোগে অংশগ্রহণ সিদ্ধিরগঞ্জে তাতীঁদল নেতা মোহর চাঁনের উদ্যোগে ধানের শীষের গনসংযোগ

সিদ্ধিরগঞ্জে ক্ষতিগ্রস্ত ভবন পরিদর্শনে জেলা প্রশাসক

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে হাউজিং এবং হীরাঝিল এলাকায় ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত ভবন পরিদর্শন করেছেন নারায়ণগঞ্জের জেলা প্রশাসক (ডিসি) মো. রায়হান কবির।

শনিবার (২২ নভেম্বর) বিকালে সিদ্ধিরগঞ্জের ক্ষতিগ্রস্ত এলাকাগুলো পরিদর্শন করেন তিনি।

এ সময় ডিসি রায়হান কবির বলেন, এই এলাকাটি বড় এলাকা। আমার টিম করেছি, খবর পাওয়া মাত্র আমরা যাচ্ছি। কতগুলো ভবন ক্ষতিগ্রস্ত তা আমরা দেখছি। দ্রুত আমরা একটা হিসাব পাবো। আমাদের তথ্য অনুযায়ী ২০ থেকে ২৫টি ভবনে ফাটল দেখা গেছে। তবে এই সংখ্যাটা আরো বাড়তে পারে। আমরা ফাইনাল ফিগারটা তখনই বলতে পারবো যখন সবগুলো ভবন আমরা পর্যবেক্ষণ করবো।

তিনি আরো বলেন, শিক্ষাপ্রতিষ্ঠানের মধ্যে সিদ্ধিরগঞ্জে একটি এবং একটি গার্মেন্টসের সমস্যার ব্যাপারে আমাদের কাছে তথ্য আছে৷ বাকিদের কাছ থেকে আমরা তথ্য চেয়েছি, আমরা নিজেরা গিয়েও এই তথ্য কালেক্ট করবো।

এ সময় রাজউক, ফায়ার সার্ভিস ও নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের টিমের সদস্যরা উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন :

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত