বুধবার, ০৬ মে ২০২৬, ০৬:২৪ অপরাহ্ন

সংবাদ শিরোনাম
হাওরের সমস্যা সমাধানে পদক্ষেপ গ্রহন করুন : বাংলাদেশ ন্যাপ শিমরাইল আন্তঃজিলা শ্রমিক ইউনিয়ন নিয়ে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন সিদ্ধিরগঞ্জে ইপিজেডের ব্যবসা দখলে নিতে ঠিকাদার রমজানের বিরুদ্ধে মিথ্যাচার মাদকের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা কি কাল হলো ওসি মহিবুল্লাহ্’র? সোনারগাঁয়ে বদলি ঘিরে গুঞ্জন বিএনপি নেতা মামুন মুন্সীর মৃত্যুতে অধ্যাপক মামুন মাহমুদ এর শোকবার্তা নারায়ণগঞ্জে নিকাব পরে ‘র‍্যাম্প শো’: ধর্মীয় পোশাকের অবমাননায় ক্ষোভ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি চাঁদাবাজির অভিযোগে বিএনপি নেতা সালাউদ্দিন গ্রেফতার সরিকল ইউনিয়নকে আদর্শ ইউপিতে রুপান্তর করতে চান চেয়ারম্যান প্রার্থী মিরন সিদ্ধিরগঞ্জে ভূমি কর্মকর্তা দুলালের হস্তক্ষেপে কমছে দালালদের দৌরাত্ব বাংলাদেশ ফুটবল রেফারিজ এসোসিয়েশনের আহবায়ক মিরন

রূপগঞ্জে সামাজিক সংগঠনের উদ্যোগে ঈদ সামগ্রী বিতরণ

আবু কাওছার

রূপগঞ্জে ঈদ আনন্দ ভাগাভাগি করে নিতে একটি সামাজিক সংগঠনের পক্ষ থেকে ২০০ দরিদ্র ও অসহায় পরিবার পেল সেমাই-চিনিসহ ঈদ সামগ্রী। বৃহস্পতিবার (১৯ মার্চ) দুপুরে উপজেলার তারাবো পৌরসভার খাদুন এলাকায় ইসলামী সমাজ কল্যাণ পরিষদের উদ্যোগে দুই শতাধিক পরিবারের মাঝে এসব ঈদ সামগ্রী বিতরণ করা হয়। আসন্ন ঈদ উৎসবের প্রাক্কালে এমন উপহার হাতে পেয়ে স্থানীয় সুবিধাবঞ্চিত মানুষগুলোর মুখে আনন্দের হাসি ফুটে ওঠে। এ সময় ঈদ উপহার হিসেবে প্রতিটি পরিবারকে চাল, ডাল, তেল, সেমাই, চিনি প্যাকেটজাত দুধ সহ নিত্যপ্রয়োজনীয় খাদ্যদ্রব্য প্রদান করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন
বাংলাদেশ জামাতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে সূরা সদস্য ও নারায়ণগঞ্জ জেলা জামাতের সেক্রেটারি হাফিজুর রহমান।

প্রধান অতিথির বক্তব্যে হাফিজুর রহমান সামাজিক সংগঠনের নেতৃবৃন্দকে উদ্দেশ্য করে এই মহৎ উদ্যোগের ভূয়সী প্রশংসা করে তিনি বলেন, এমনি করে নিজেদের সামর্থ্য অনুযায়ী যদি তরুণ সমাজ মানুষের কল্যাণকর কাজে এগিয়ে আসে তাহলে সমাজ থেকে বৈষম্য দূর হবে শান্তি প্রতিষ্ঠা হবে। শুধুমাত্র যেকোনো উৎসবেই নয় সবসময়ই মানুষের কল্যাণে কাজ করতে হবে। অসহায় ও দুঃস্থ মানুষের পাশে থেকে সুখ দুঃখের অংশীদার হলে তবেই সমাজের সৌন্দর্য ফুটে উঠবে।

সংগঠনের সভাপতি আল আমিন খন্দকার বলেন,সামাজিক দায়বদ্ধতা থেকে সব সময়ই আমাদের সংগঠন মানবিক কর্মসূচি পালন করে আসছে। আগামীতেও সমাজের পিছিয়ে পড়া মানুষের কল্যানে এই কার্যক্রম অব্যাহত থাকবে।

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন উক্ত সামাজিক সংগঠনের সেক্রেটারি অ্যাড আয়নাল হক, নাজমুল হুদা, সাইফুল ইসলাম, মাওলানা মাহবুবুর রহমান, ইসমাইল হোসেনসহ সংগঠনের অন্যান্য সদস্য ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

সংবাদটি শেয়ার করুন :

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত