শনিবার, ১৮ Jul ২০২৬, ০৪:৫৩ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম
জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ প্রধান শিক্ষক বি. আর বিলকিসকে ফুলেল শুভেচ্ছা রূপগঞ্জ থানার এএসআই অজয় কুমারের বিরুদ্ধে অবৈধভাবে অর্থ আদায়ের অভিযোগ পণ্যবাহী গাড়ি থেকে তেল, চিনি ও রড ডাকাতি বন্ধের দাবিতে নারায়ণগঞ্জ জেলা ট্রান্সপোর্ট মালিকদের মানববন্ধন রথযাত্রায় নিরাপত্তা দিতে নেতাকর্মীদের মামুন মাহমুদের নির্দেশ নারায়ণগঞ্জে ব্যবসায়ীকে হুমকির অভিযোগে যুবদল নেতা সাহেদ কে শোকজ জমিরউদ্দিন সরকারের মৃত্যু কালের সমাপ্তি : বাংলাদেশ ন্যাপ সুইজারল্যান্ড কে হারিয়ে সেমিফাইনালে আর্জেন্টিনা রূপগঞ্জ উপজেলা প্রেসক্লাবের বার্ষিক আনন্দভ্রমণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান বাংলাদেশ ফুটবল রেফারিজ এসোসিয়েশনের সাধারণ সম্পাদক নির্বাচিত হলেন সাদাত হোসেন সোহেল বাংলাদেশ ফুটবল রেফারিজ এসোসিয়েশনের সহ সভাপতি নির্বাচিত হলেন আব্দুল হান্নান মিরন

ব্রাহ্মন্দি ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ওসমান গনি হত্যায় অধ্যাপক মামুন মাহমুদ এর বিবৃতি

আড়াইহাজার উপজেলার ব্রাহ্মন্দি ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ওসমান গনিকে (৪০) সন্ত্রাসী হামলা করে কুপিয়ে হত্যা করেছে একদল সশস্ত্র সন্ত্রাসী। তার এই নির্মম হত্যাকাণ্ডের ঘটনায় দুঃখ প্রকাশ করে হত্যাকারীদেরকে আইনের আওতায় এনে সর্বোচ্চ শাস্তি দাবী করেছেন নারায়ণগঞ্জ জেলা বিএনপির আহবায়ক এবং নারায়ণগঞ্জ জেলা পরিষদের প্রশাসক অধ্যাপক মামুন মাহমুদ।
২১ মে (বৃহস্পতিবার) গণমাধ্যমে প্রেরিত এক বিবৃতিতে অধ্যাপক মামুন মাহমুদ বলেন, আমরা অবগত হয়েছি যে, ব্রাহ্মন্দি ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ওসমান গনি তার ব্যবসায় কাজ পরিচালনার সময় একদল সন্ত্রাসী তার কাছে বারবার চাদা দাবী করে যাচ্ছিলো। কিন্তু চাদা দিতে অস্বীকার করায় গতকাল সন্ত্রাসীরা তার ব্যবসাস্থলে গিয়ে হামলা চালায় এবং দেশীয় ধারালো অস্ত্রের উপর্যুপরি আঘাতের মাধ্যমে তাকে মর্মান্তিকভাবে আহত করে হত্যা করে। এই নির্মম ঘটনা আমাদের সকলকে মর্মাহত করেছে। আমি প্রশাসনের প্রতি আহবান জানাবো, আপনারা অতিদ্রুত হত্যাকাণ্ডের সাথে জড়িত সন্ত্রাসীদেরকে আইনের আওতায় এনে সর্বোচ্চ শাস্তির ব্যবস্থা করুন। বর্তমান সরকার সকল প্রকার সন্ত্রাসী কর্মকাণ্ড, চাদাবাজী এবং দূর্বিত্তাওনের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছেন। আমরা আশা করছি প্রশাসনের সঠিক ভূমিকায় ওসমানী গনির পরিবার সুষ্ঠু বিচার পাবে। আমরা নারায়ণগঞ্জ জেলা বিএনপির পক্ষ থেকে ওসমান গনির পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি এবং ভুক্তভোগী পরিবারের পাশে রয়েছি।

সংবাদটি শেয়ার করুন :

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত