সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০২:১৯ অপরাহ্ন

সংবাদ শিরোনাম
হীরাঝিল আবাসিক এলাকা সমিতির সভাপতি আব্দুল মতিন সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন সরকার রূপগঞ্জে ব্যবসায়ীর বাড়িতে ডাকাতি নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন ছাত্রদল নেতা রাতুল নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন ওদের হাসি ফাউন্ডেশনের অর্থ সম্পাদক রাজু হোসেন সিদ্ধিরগঞ্জের ভূমিপল্লী ও হাউজিংয়ে অবৈধ গ্যাস সংযোগ, দ্রুত অভিযান: তিতাস ম্যানেজার রূপগঞ্জে শীতলক্ষ্যা থেকে অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার শ্রমিকদল নেতা আকরাম হোসেন ষড়যন্ত্রের শিকার রুপগঞ্জে শুরু হয়েছে ভূমি তথ্য সংগ্রহ ও সেবা ক্যাম্প সিদ্ধিরগঞ্জে উচ্ছেদ অভিযানে দুই গ্রুপের সংঘর্ষ মতলব উত্তর প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন

রূপগঞ্জে সড়কের পাশে অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার

আবু কাওছার

নারায়ণগঞ্জের রূপগঞ্জে কাঞ্চন- রূপসী সড়কের পাশ থেকে অজ্ঞাত পরিচয় এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রবিবার দুপুর ২ টার দিকে সড়কের গন্ধর্বপুর সাইবোর্ড এলাকা থেকে এ মরদেহ উদ্ধার করা হয়।

রূপগঞ্জ থানার ওসি সবজেল হোসেন জানান, দুপুর ২ টারদিকে কাঞ্চন- রূপসী সড়কের গন্ধর্বপুর সাইবোর্ড এলাকায় সড়কের পাশে বিদ্যুতের খুটিতে হেলাল দেয়া অবস্থায় এক মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেন। পুলিশ ঘটনাস্থল থেকে নিহতের মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠায় হয়েছে। তবে এখনো মরদেহটির পরিচয় সনাক্ত হয়নি।
ওসি আরো জানান, উদ্ধার হওয়া মরদেহটির শরীরের আঘাতের চিহ্ন রয়েছে। দুর্বৃত্তরা যুবকটিকে হত্যা করে নিরাপদস্থান ভেবে এখানে রেখে গেছে বলে ধারনা করা হচ্ছে।
মরদেহটির পরিচয় সনাক্তের চেষ্টা চলছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

সংবাদটি শেয়ার করুন :

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত