শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ০১:৪৬ অপরাহ্ন

সংবাদ শিরোনাম
দেশত্যাগে নিষেধাজ্ঞা চার সিটি করপোরেশন কর্মকর্তা জুলাই অভ্যুত্থান অন্যয়ের বিরুদ্ধে সংগ্রামের প্রেরনা : ন্যাপ সিদ্ধিরগঞ্জে নিজ জমিতে নির্মাণকাজে বাধা, থানায় অভিযোগ দায়ের গ্যাস সংকট স্বাভাবিক করতে কার্যকরী ব্যবস্থা গ্রহন করুন :ন্যাপ চেয়ারম্যান প্রার্থী তানজিরুল ইসলাম বিতারা ইউনিয়ন কে একটি আদর্শ ইউনিয়ন হিসেবে গড়ে তুলতে চান আর্জেন্টিনা কে ১-০ গোলে পরাজিত করে চ্যাম্পিয়ন স্পেন মানবাধিকার প্রতিষ্ঠায় আইএইচআরসি ট্রাস্টের নারায়ণগঞ্জ জেলা আংশিক কমিটি ঘোষণা বাংলাদেশ ফিজিওথেরাপি এসোসিয়েশন এর ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক নির্বাচিত হয়েছে ডা: তামজিদ জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ প্রধান শিক্ষক বি. আর বিলকিসকে ফুলেল শুভেচ্ছা রূপগঞ্জ থানার এএসআই অজয় কুমারের বিরুদ্ধে অবৈধভাবে অর্থ আদায়ের অভিযোগ

রূপগঞ্জে মাদ্রাসার জমি রক্ষার দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন

আবু কাওছার

রূপগঞ্জ উপজেলার কায়েতপাড়া ইউনিয়নের মাঝিনা আহমাদিয়া ফাজিল মাদ্রাসার জমি ভূমিদস্যু ও জালিয়াত চক্রের হাত থেকে রক্ষার দাবিতে মানববন্ধন করা হয়েছে। ২২ডিসেম্বর সোমবার মুড়াপাড়া মঠেরঘাট এলাকায় মাদ্রাসার শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরা এ কর্মসূূচি পালন করেন। মানববন্ধন পূর্বক আয়োজিত সভায় সভাপতিত্ব করেন মাদ্রাসা পরিচালনা কমিটির সদস্য মিল্লাত হোসেন।
সভায় বক্তব্য রাখেন মাদ্রাসার অধ্যক্ষ আলমগীর হোসেন আনসারী, শিক্ষক আক্তার হোসেন, রফিকুল ইসলাম, আবু ইউসুফ, সাবেক শিক্ষার্থী এডভোকেট নাজমুল ইসলাম প্রমুখ।

সভায় বক্তারা বলেন, স্থানীয় শিক্ষানুরাগী দ্বীন মোহাম্মদ ১৯৭৩ সালে মাঝিনা মৌজার ১২৫২ নম্বর দাগের ১২ শতাংশ জমি মাঝিনা আহমাদিয়া ফাজিল মাদ্রাসার নামে ওয়াকফাহ করে দেন। এরপর থেকে দীর্ঘ ৫২ বছর ধরে উক্ত জমি মাদ্রাসা কর্তৃপক্ষ ভোগদখল করে আসছে।

মাদ্রাসার জমি দখলে নেওয়ার জন্য ভূমিদস্যুরা তৎপর হয়ে উঠেছে। প্রতিবাদ করায় ভূমিদস্যুরা মাদ্রাসার শিক্ষকদের প্রাণনাশের হুমকি দিচ্ছে।

সংবাদটি শেয়ার করুন :

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত