শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ০৩:৩৩ অপরাহ্ন

সংবাদ শিরোনাম
দেশত্যাগে নিষেধাজ্ঞা চার সিটি করপোরেশন কর্মকর্তা জুলাই অভ্যুত্থান অন্যয়ের বিরুদ্ধে সংগ্রামের প্রেরনা : ন্যাপ সিদ্ধিরগঞ্জে নিজ জমিতে নির্মাণকাজে বাধা, থানায় অভিযোগ দায়ের গ্যাস সংকট স্বাভাবিক করতে কার্যকরী ব্যবস্থা গ্রহন করুন :ন্যাপ চেয়ারম্যান প্রার্থী তানজিরুল ইসলাম বিতারা ইউনিয়ন কে একটি আদর্শ ইউনিয়ন হিসেবে গড়ে তুলতে চান আর্জেন্টিনা কে ১-০ গোলে পরাজিত করে চ্যাম্পিয়ন স্পেন মানবাধিকার প্রতিষ্ঠায় আইএইচআরসি ট্রাস্টের নারায়ণগঞ্জ জেলা আংশিক কমিটি ঘোষণা বাংলাদেশ ফিজিওথেরাপি এসোসিয়েশন এর ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক নির্বাচিত হয়েছে ডা: তামজিদ জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ প্রধান শিক্ষক বি. আর বিলকিসকে ফুলেল শুভেচ্ছা রূপগঞ্জ থানার এএসআই অজয় কুমারের বিরুদ্ধে অবৈধভাবে অর্থ আদায়ের অভিযোগ

রূপগঞ্জে ভূমিকম্পে দেওয়াল ধসে শিশুর মৃত্যু, আহত ৩

আবু কাওছার

ভূমিকম্পে বাড়ির সীমানা প্রাচীর ধসে নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার গোলাকান্দাইল ইউনিয়নের দক্ষিণপাড়া ইসলামবাগ ৫নম্বর ক্যানেল এলাকায় ফাতেমা খাতুন নামের দশ মাস বয়সের এক শিশু ঘটনাস্থলে নিহত হয়েছে। গতকাল ২১নভেম্বর শুক্রবার সকালে মা কুলসুম বেগম শিশুকে কোলে নিয়ে প্রতিবেশী জেসমিন বেগমের(৩৫) সঙ্গে রূপগঞ্জের ভুলতা গাউছিয়া মার্কেটে যাওয়ার সময় প্রতিবেশীর বাড়ির সীমানা প্রাচীর ধসে এ দুর্ঘটনা ঘটে।
দুর্ঘটনায় আহত মা কুলসুম বেগম(৩২) ও প্রতিবেশী জেসমিন বেগমকে(৩৫)স্থানীয় ইউএস বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। ফাতেমা খাতুন গোলাকান্দাইল ইউনিয়নের ইসলামবাগ ৫ নম্বর ক্যানেল এলাকার আব্দুল হকের দ্বিতীয় মেয়ে। ধসে পড়া দেয়ালের নিচ থেকে শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে।
এছাড়া রূপগঞ্জের বিভিন্ন এলাকায় বেশ কয়েকটি ভবনে ফাটল দেখা দিয়েছে। ভূমিকম্পের সময় ঘরে থাকা মানুষ বাহিরে চলে আসে। এসময় আতঙ্ক ছড়িয়ে পড়ে। কাঞ্চন পৌরসভার কৃষ্ণনগর চন্ডীতলা শ্রী শ্রী কালী মন্দিরের সীমানা প্রাচীর ধসে গেছে। তারাবো পৌরসভার বরপা এলাকার ২টি গার্মেন্টসের ভবনে ফাটল দেখা দিয়েছে। মুশুরী এলাকার নির্মাণধীন বাড়ির ছাদ ধসে রফিক মিয়া(৪৫) নামের একজন আহত হয়েছে।

রূপগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মোঃ সাইফুল ইসলাম ভূমিকম্পের ঘটনায় নিহত শিশু ফাতেমা খাতুনকে দেখতে হাসপাতালে গিয়েছেন এবং ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

এদিকে ভূমিকম্পের পরবর্তী যেকোন ক্ষয়ক্ষতির তথ্য ও যেকোন সহায়তার জন্য নারায়ণগঞ্জ জেলা ত্রাণ ও পুনর্বাসন শাখায় একটি কন্ট্রোল রুম খোলা হয়েছে। প্রয়োজনে সার্বক্ষণিক ০১৭০০৭১৬৬৮০ নম্বর মোবাইলফোনে যোগাযোগ করা যাবে।
রূপগঞ্জ থানা ওসি মোহাম্মদ তরিকুল ইসলাম বলেন, ভূমিকম্পে দেয়াল ধসে ফাতেমা খাতুন নামের এক শিশুর মৃত্যু হয়েছে।

এ সময় শিশুর মা কুলসুম বেগম ও প্রতিবেশী জেসমিন বেগম গুরুতর আহত হয়েছেন। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

সংবাদটি শেয়ার করুন :

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত