বুধবার, ২৪ Jun ২০২৬, ১১:২২ অপরাহ্ন

সংবাদ শিরোনাম
সিদ্ধিরগঞ্জে তিতাসের নাটকীয় অভিযানের আগেই অবৈধ গ্রাহকরা খুলে রাখে রাইজার গত ৭বছরেও তিতাসের অভিযান হয়নি সিদ্ধিরগঞ্জের মজিববাগ ও আলামিন নগরে, লক্ষ লক্ষ টাকা লোপাট বাজেটে গরীবের উপর করের বোঝা চাপাবেন না: বাংলাদেশ ন্যাপ সিদ্ধিরগঞ্জের স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে মিলাদ ও দোয়া অকিল ভূইয়ার উপর হামলায় নিন্দা ও শাস্তির দাবি জিয়া মঞ্চের আহবায়ক নাছিরের পুলিশের তৎপরতায় এবার ঈদে সিদ্ধিরগঞ্জে কোন অপ্রীতিকর ঘটনা ঘটেনি : ওসি সিদ্ধিরগঞ্জ নারায়ণগঞ্জে ‘পুলিশ-ম্যাজিস্ট্রেসি কনফারেন্স’ অনুষ্ঠিত জনস্বার্থে বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত বাতিল করুন : বাংলাদেশ ন্যাপ সিদ্ধিরগঞ্জে চাঁদাদাবি, হত্যার হুমকি ও জমি দখলের চেষ্টার অভিযোগে সংবাদ সম্মেলন অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি ও বিক্রি: ফতুল্লার সুন্দরবন রেস্তোরাঁর মালিক গ্রেপ্তার

রূপগঞ্জে বৃত্তিপ্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

 

আবু কাওছার

রূপগঞ্জ উপজেলার বিভিন্ন কিন্ডারগার্টেন, প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ের পাঁচ শতাধিক বৃত্তিপ্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়েছে।

মঙ্গলবার (৫নভেম্বর)  রূপগঞ্জ উপজেলা কিন্ডারগার্টেন পরিচালক ও শিক্ষক কল্যাণ সমিতির মেধাবৃত্তি পরীক্ষায় বৃত্তিপ্রাপ্তদের এ সংবর্ধনা দেয়া হয়। পিতলগঞ্জ চেয়ারম্যান বাড়ী পার্ক এন্ড রিসোর্টে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাঘবের আইডিয়াল হাইস্কুলের সভাপতি ও রূপগঞ্জ উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক এডভোকেট মোস্তাফিজুর রহমান শুক্কুর মাহমুদ।

সভায় বক্তব্য রাখেন ডিকেএমসি হসপিটালের নির্বাহী পরিচালক মোঃ নজরুল ইসলাম, রূপগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সভাপতি এম এ মোমেন, আব্দুল হক ভুঁইয়া স্কুল এন্ড কলেজের পরিচালক মনিরুল হক ভুঁইয়া, পূর্বাচল প্রি-ক্যাডেট স্কুলের প্রতিষ্ঠাতা আব্দুল্লাহ আল-মামুন, বাঘবের আইডিয়াল হাইস্কুলের প্রধান শিক্ষক হারুনুর রশিদ ভুঁইয়া, শিক্ষক কল্যাণ সমিতির মোহাম্মদ মেহেদী হাসান, এনামুল হক সিকদার, সোহেল রানা, নোয়াব ভুঁইয়া, শামীম আহম্মেদ, নজরুল ইসলাম, আবুল বাকের, মিজানুর রহমান, সাগর আহম্মেদ মানিক প্রমুখ।

পরে বৃত্তিপ্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের মাঝে নগদ অর্থ, সনদপত্র ও সম্মাননা পদক বিতরণ করা হয়। সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যে দিয়ে কর্মসূচির সমাপ্তি ঘটে।

 

সংবাদটি শেয়ার করুন :

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত