শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ০১:৩১ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম
দেশত্যাগে নিষেধাজ্ঞা চার সিটি করপোরেশন কর্মকর্তা জুলাই অভ্যুত্থান অন্যয়ের বিরুদ্ধে সংগ্রামের প্রেরনা : ন্যাপ সিদ্ধিরগঞ্জে নিজ জমিতে নির্মাণকাজে বাধা, থানায় অভিযোগ দায়ের গ্যাস সংকট স্বাভাবিক করতে কার্যকরী ব্যবস্থা গ্রহন করুন :ন্যাপ চেয়ারম্যান প্রার্থী তানজিরুল ইসলাম বিতারা ইউনিয়ন কে একটি আদর্শ ইউনিয়ন হিসেবে গড়ে তুলতে চান আর্জেন্টিনা কে ১-০ গোলে পরাজিত করে চ্যাম্পিয়ন স্পেন মানবাধিকার প্রতিষ্ঠায় আইএইচআরসি ট্রাস্টের নারায়ণগঞ্জ জেলা আংশিক কমিটি ঘোষণা বাংলাদেশ ফিজিওথেরাপি এসোসিয়েশন এর ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক নির্বাচিত হয়েছে ডা: তামজিদ জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ প্রধান শিক্ষক বি. আর বিলকিসকে ফুলেল শুভেচ্ছা রূপগঞ্জ থানার এএসআই অজয় কুমারের বিরুদ্ধে অবৈধভাবে অর্থ আদায়ের অভিযোগ

বছরের প্রথম দিনে নতুন বই পেয়ে শিক্ষার্থীদের মুখে হাসি

আবু কাওছার

রূপগঞ্জে বছরের প্রথম দিনে নতুন বই পেয়ে উচ্ছ্বসিত শিক্ষার্থীরা। উপজেলার ১১৫টি প্রাথমিক বিদ্যালয়, ৩৩টি মাধ্যমিক বিদ্যালয়, এবতেদায়ী মাদ্রাসা ও কিন্ডারগার্টেনের সকল শিক্ষার্থীদের মাঝে নতুন বই বিতরণ করা হয়। বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে তিনদিনের রাষ্ট্রীয় শোক দিবস পালন করায় বই উৎসব পালিত না হলেও বৃহস্পতিবার (১লা জানুয়ারি) শিক্ষাবছরের প্রথম দিন শিক্ষার্থীদের হাতে তুলে দেয়া হয় নতুন বই।
উপজেলার কয়েকটি বিদ্যালয় ঘুরে দেখা যায়, শীতের কনকনে ঠাণ্ডা বাতাস উপেক্ষা করেই শিশুরা স্কুলে এসেছে বই নিতে। বছরের প্রথম দিন বিদ্যালয়ে এসে নতুন বই হাতে পেয়ে আনন্দে আত্মহারা শিক্ষার্থীরা। তাদের উচ্ছ্বাস আর উল্লাসে মুখর হয়েছে সব শিক্ষা প্রতিষ্ঠান। আকর্ষণীয় ও দৃষ্টি নন্দিত নতুন বই হাতে পেয়ে প্রাথমিক ও মাধ্যমিক স্তরের শিশুরা উল্টেপাল্টে দেখেছে কি কি আছে বইয়ের পাতায়। নতুন পাঠ্যবই পেয়ে শিশুদের আনন্দ ও প্রাণখোলা হাসি নজর জুড়ানো।
মেয়ের বইয়ের ব্যাগ হাতে নিয়ে দাঁড়িয়ে থাকা এক শিক্ষার্থীর মা বলেন, এ আনন্দ প্রকাশ করার নয়। ছেলে-মেয়ে যখন নতুন শ্রেণীতে উত্তীর্ণ হয় তখন যেমন আনন্দ তেমনি আনন্দ হয় তাদের নতুন বই হাতে পাওয়ার পরও। আজও তেমন আনন্দ হচ্ছে। মেয়ের ভবিষ্যৎ যেন উজ্জ্বল হয় সেই দোয়া করবেন।

মাহমুদাবাদ মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহনাজ পারভীন বলেন, প্রতি বছরের ন্যায় শিক্ষা বর্ষের প্রথম দিনে কোমলমতি শিক্ষার্থীদের হাতে বই তুলে দেওয়া সত্যিই আনন্দের বিষয়। একজন শিক্ষক হিসেবে শিশুদের এই আনন্দ আমার কাছে অনুপ্রেরণা।

মীরকুটিরছেও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ মামুন মিয়া বলেন, নতুন বই শিশুদের জন্য নতুন বছরের উপহার। নতুন বই শিশুকে উজ্জীবিত ও অনুপ্রাণিত করে।
বানিয়াদী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ হান্নান মিয়া বলেন, তীব্র শীত উপেক্ষা করেও নতুন বই পাওয়ার জন্য শিশুরা বিদ্যালয়ে উপস্থিত হয়েছে। প্রতি বছর শিশুদের এই আনন্দ ছড়িয়ে পড়ে অভিভাবকদের মাঝেও। নতুন বইয়ের ঘ্রানে তাদের প্রাণে জাগে অনাবিল আনন্দ।

প্রাথমিক শিক্ষা অফিসার কানিজ ফাতেমা বলেন, তিনদিনের রাষ্ট্রীয় শোকের মাঝেও প্রাথমিক ও মাধ্যমিক স্তরের শিক্ষার্থীদের মাঝে প্রতি বছররের ন্যায় এবছরও ১ম দিনে সরকারের পক্ষ থেকে নতুন বই তুলে দেয়া হয়েছে। নতুন বই পেয়ে শিশুরাও উচ্ছসিত।

সংবাদটি শেয়ার করুন :

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত