শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ০১:৪৯ অপরাহ্ন

সংবাদ শিরোনাম
দেশত্যাগে নিষেধাজ্ঞা চার সিটি করপোরেশন কর্মকর্তা জুলাই অভ্যুত্থান অন্যয়ের বিরুদ্ধে সংগ্রামের প্রেরনা : ন্যাপ সিদ্ধিরগঞ্জে নিজ জমিতে নির্মাণকাজে বাধা, থানায় অভিযোগ দায়ের গ্যাস সংকট স্বাভাবিক করতে কার্যকরী ব্যবস্থা গ্রহন করুন :ন্যাপ চেয়ারম্যান প্রার্থী তানজিরুল ইসলাম বিতারা ইউনিয়ন কে একটি আদর্শ ইউনিয়ন হিসেবে গড়ে তুলতে চান আর্জেন্টিনা কে ১-০ গোলে পরাজিত করে চ্যাম্পিয়ন স্পেন মানবাধিকার প্রতিষ্ঠায় আইএইচআরসি ট্রাস্টের নারায়ণগঞ্জ জেলা আংশিক কমিটি ঘোষণা বাংলাদেশ ফিজিওথেরাপি এসোসিয়েশন এর ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক নির্বাচিত হয়েছে ডা: তামজিদ জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ প্রধান শিক্ষক বি. আর বিলকিসকে ফুলেল শুভেচ্ছা রূপগঞ্জ থানার এএসআই অজয় কুমারের বিরুদ্ধে অবৈধভাবে অর্থ আদায়ের অভিযোগ

রূপগঞ্জে বিজয় দিবস উদযাপন

আবু কাওছার

মহান বিজয় দিবস উপলক্ষ্যে নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলা প্রশাসন, বিএনপি, রূপগঞ্জ উপজেলা প্রেসক্লাব ও সামাজিক সংগঠন ১৬ডিসেম্বর মঙ্গলবার নানা কর্মসূচির মধ্যে দিয়ে উদযাপন করেছে। কর্মসূচির মধ্যে ছিলো শহিদ মিনারে পুষ্পস্তবক অর্পণ, বিজয় শোভাযাত্রা, শিক্ষার্থীদের কুচকাওয়াজ, প্রদর্শণী, মার্চপাস্ট, ক্রীড়া ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা, মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা ও আলোচনা সভা।

সরকারি মুড়াপাড়া কলেজ মাঠে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন রূপগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মোঃ সাইফুল ইসলাম।

সভায় বক্তব্য রাখেন নারায়ণগঞ্জ জেলা সহকারী পুলিশ সুপার মেহেদী ইসলাম, রূপগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মুহাম্মদ মারজানুর রহমান, পূর্বাচল রাজস্ব সার্কেলের সহকারী কমিশনার(ভূমি) ফরিদ আল সোহান, রূপগঞ্জ থানা ওসি মোঃ সবজেল হোসেন, নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক গোলাম ফারুক খোকন, রূপগঞ্জ উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার বীরমুক্তিযোদ্ধা শাহজাদা ভুঁইয়া, যুগ্ম আহ্বায়ক বীরমুক্তিযোদ্ধা চান মিয়া, বীরমুক্তিযোদ্ধা গোলাম কাদের, বীরমুক্তিযোদ্ধা সোনামিয়া, বীরমুক্তিযোদ্ধা ফজলুল করিম, বীরমুক্তিযোদ্ধা আলাউদ্দিন ভুঁইয়া ও বীরমুক্তিযোদ্ধা জিয়াউল হক প্রমুখ।

পরে বীরমুক্তিযোদ্ধাদের সম্মাননা পদক ও বিভিন্ন ইভেন্টে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।

সংবাদটি শেয়ার করুন :

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত